শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

মানিলন্ডারিং: সিআইডির অনুসন্ধানে বেরিয়ে আসছে থলের বেড়াল!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৬ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৬ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মানিলন্ডারিংয়ের অনুসন্ধান ও তদন্তে গত এক বছরে ৭ হাজার ৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের তথ্য পেয়েছে সিআইডি। যার মধ্যে প্রায় ১ হাজার ২৯৬ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। একইসঙ্গে বিভিন্ন হিসাবে ফ্রিজ করা হয়েছে ১৩১ কোটি টাকা। রংধনু, বিএসবি গ্লোবাল, ইউনিকসহ ১৬ প্রতিষ্ঠান ও সালমান এফ রহমান, গোলাম দস্তগীর গাজী এবং সাইফুজ্জামান চৌধুরীসহ ২১ প্রভাবশালীকে অভিযুক্ত করা হয়েছে অবৈধভাবে সম্পদ অর্জন ও পাচারের মামলায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলছে, অর্থ উদ্ধারের পাশাপাশি জোর দিতে হবে পাচার প্রতিরোধেও।


সহজেই বিদেশে উচ্চশিক্ষা-এমন প্রলোভন দেখিয়ে ১৯৯৩ সালে যাত্রা শুরু করে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কস। বিদেশে পাঠানোর নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে, শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগ ছিলো বিএসবি নিয়মিত ঘটনা। গণ-অভ্যুত্থানের পর পাওনা টাকার দাবিতে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির কার্যালয় ঘিরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

 

সেই বিক্ষোভের পর থেকেই লাপাত্তা পুরো প্রতিষ্ঠান। বারিধারার নিজ বাসা থেকে রাতারাতি পরিবার নিয়ে উধাও হয়ে যান প্রতিষ্ঠানের মালিক খায়রুল বাশার। স্থানীয়রা বলছেন, চলে যাওয়ার পর থেকে আর কোনো হদিস নেই পরিবারটির।


পরে অনুসন্ধানে নেমে সিআইডি জানতে পারে ১৪১ জন শিক্ষার্থীর প্রায় ১৩ কোটি টাকা আত্মসাৎ করে বিএসবি। মামলা করা হয় মালিক খায়রুল বাশার ও তার স্ত্রী-সন্তানসহ অজ্ঞাত ৫ জনের নামে। থলের বেড়াল বেরিয়ে আসে সিআইডির তদন্তে। জানা যায়, গত ৩০ বছরে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়েছেন বাশার। দৃশ্যমান সম্পদের হিসেবে মেলে ৪৭ কোটি টাকার। বারিধারার তিনটি ফ্ল্যাটও ক্রোকের নির্দেশ দেন আদালত।

 

বিদেশে উচ্চ শিক্ষার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বিএসবি গ্লোবালের মালিক খায়রুল বাশার। আর সেই টাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গড়ে ‍তুলেছেন অঢেল সম্পদ। সম্প্রতি এমনই একটি ১২২ শতাংশের প্লট ক্রোক করেছে আদালত।

 

বিএসবি গ্রুপের পাশাপাশি রংধনু গ্রুপের বিরুদ্ধেও তদন্তে নামে সিআইডি। এক জমি দুই দফায় ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে রংধনু গ্রুপ। গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার সহযোগীরা রংধনু বিল্ডার্স নামক প্রতিষ্ঠানের মাধ্যমে পূর্বাচলে পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির কাছে সাড়ে ৭ একর জমি বিক্রি করে।

 

সেই একই জমি জালিয়াতির মাধ্যমে বসুন্ধরা গ্রুপের কাছেও বিক্রি করে হাতিয়ে নেয় ৫৭ কোটি টাকা। এখানেই শেষ নয়, ওই একই জমি আবার তিনটি ব্যাংককে দেখিয়ে মোট ৮৭০ কোটি টাকা ঋণ নেয় তারা। সবশেষে সব টাকাই পাচার করে বিদেশে। পরে মামলা হয় রংধনু গ্রুপের বিরুদ্ধে। মামলার পর আদালতের মাধ্যমে ক্রোক হয় রাজধানীর বনানীর হোটেল ইউনিক রিজেন্সি ও যমুনা ফিউচার পার্কের ১ লাখ বর্গফুটের বাণিজ্যিক স্পেস। রংধনুর রফিকুল ইসলামের ১৩ ব্যাংক হিসাবের ১৭ কোটি টাকাও ফ্রিজ করা হয়।

 

প্রতিষ্ঠানের বাইরেও বিগত সরকারের প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও সাইফুজ্জামান চৌধুরী, সাবেক এমপি বাহার ও তার মেয়ে তাহসিন বাহার, সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সাবেক মন্ত্রী মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল, সাবেক মন্ত্রী আনিসুল হকের আস্থা ভজন তৌফিকা করিমসহ ২১ জনের বিরুদ্ধেও তদন্ত করে সিআইডি। যাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের প্রমাণ পেয়েছে সংস্থাটি।

 

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানিয়েছেন, আগের সরকারের সময় যারা প্রভাবশালী ছিলেন এবং সমাজে উচ্চস্তরের প্রতিপত্তি রাখতেন, তাদের অনেকের বিরুদ্ধেই সিআইডিতে মামলা চলমান রয়েছে। অনেকের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে সিআইডি।’

 

সিআইডি বলছে, গত এক বছরের অনুসন্ধানে বিএসবি, রংধনু, ইউনিক, অরবিটালস ও ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, অ্যাপোলো, কানচুর ও অটামলুপ এপারেলস, আহমদীয়া মাল্টিপারপাসসহ ১৬টি প্রতিষ্ঠানের মাধ্যমে ৭ হাজার ৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জিত হয়েছে। এসবের মধ্যে ১ হাজার ২৯৬ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। একই সঙ্গে বিভিন্ন হিসাবে ফ্রিজ করা হয়েছে ১৩১ কোটি টাকা।

 


জসীম উদ্দিন খান আরও বলেন, মানিলন্ডারিংসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ চলমান রয়েছে। পাইপলাইনে আরও অনেক মামলা রয়েছে। যারা অবৈধ অর্থের লেনদেন ও পাচারে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এরই মধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানাচ্ছে, বিদেশে পাচার হওয়া অর্থের মাত্র এক শতাংশই দেশে ফেরত আনা সম্ভব হচ্ছে। সংস্থাটির মতে, শুধুমাত্র তদন্তই নয়, অবৈধ সম্পদ ও অর্থ পাচারের তথ্য খুঁজে বের করা এবং পাচার রোধেও জোর দিতে হবে মানিলন্ডারিং মামলা তদন্তকারী সংস্থাগুলোকে।

 

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “শুধু কূটনৈতিক বা পারস্পরিক আইনি সহায়তা নয়, কারিগরি সহায়তাও অপরিহার্য। তাই পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের লেনদেন প্রতিরোধে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা জরুরি।’

 

টিআইবি আরও বলছে, দেশে-বিদেশে খোঁজ মেলা সম্পদগুলো দ্রুত বাজেয়াপ্ত করতে জোরালো ভূমিকা রাখতে হবে সব পক্ষকে।


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী