শিরোনাম
বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সামাজিক ও মানবিক কাজে ব্যস্ত সময় পার করছেন ছাত্রদলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম রোমান বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

মাশুলের ফাঁদে ব্যবসায়ীরা

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ৩০ জুলাই ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার জেরে দেশব্যাপী টানা ছয় দিন বন্ধ ছিল ইন্টারনেট সংযোগ। ইন্টারনেট না থাকায় শুল্কায়ন জটিলতার কারণে বন্দর থেকে সঠিক সময়ে পণ্য খালাস করতে পারেননি ব্যবসায়ীরা। এতে বন্দরে বেশি সময় ধরে কনটেইনার জাহাজ এবং বাল্ক জাহাজ অবস্থানের কারণে অতিরিক্ত মাশুল গুনতে হচ্ছে শিপিং এজেন্টদের। একইভাবে কনটেইনার রাখার জন্য বাড়তি মাশুল দিতে হচ্ছে আমদানিকারকদেরও। এ অবস্থায় অতিরিক্ত মাশুল মওকুফ চান তাঁরা। 


জানা গেছে, ইন্টারনেট বন্ধের কারণে আমদানি-রপ্তানি ব্যাহত হওয়ায় ব্যবসায়ীদের যে অতিরিক্ত মাশুল গুনতে হচ্ছে, তা মওকুফের অনুরোধ জানিয়েছে শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতিসহ (বিজিএমইএ) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলো। 


এফবিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম বলেন, ‘সম্প্রতি চট্টগ্রাম বন্দরে কার্যক্রম বন্ধ থাকায় আমদানিকারকেরা যে অতিরিক্ত মাশুলের সম্মুখীন হয়েছেন, তা মওকুফের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি, সরকার সব ব্যবসায়ীর জন্য অতিরিক্ত পোর্ট চার্জ মওকুফ করবে।’ 


সাধারণত দুই দিনে লোডিং-আনলোডিং সম্পন্ন করে একটি জাহাজ বন্দরের জেটি ত্যাগ করে। কিন্তু সেখানে এখন চার থেকে পাঁচ দিন সময় লাগছে। জেটিতে প্রতিদিনের বাড়তি অবস্থানের জন্য অন্তত ২০ হাজার ডলার জরিমানা গুনতে হবে জাহাজমালিকদের। এ প্রেক্ষাপটে চট্টগ্রাম বন্দরের জেটিতে বাড়তি সময় জাহাজ অবস্থানের মাশুল মওকুফের দাবি জানাবে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ  বলেন, বেশ কয়েক দিন চট্টগ্রাম বন্দর বন্ধ থাকায় শিপিং সেক্টরে যে ক্ষতি হয়েছে, তা নিরূপণে সোমবার (গতকাল) বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভার সারসংক্ষেপ মন্ত্রণালয়ে পাঠানো হবে। সারসংক্ষেপ বন্দরে কনটেইনার জাহাজ এবং বাল্ক জাহাজ অতিরিক্ত সময় অবস্থানের জন্য যে বাড়তি মাশুল দিতে হচ্ছে, তা মওকুফের দাবি জানানো হবে। 


চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, জাহাজ থেকে নামিয়ে আমদানি পণ্যের কনটেইনার চার দিন বন্দরের ইয়ার্ডে বিনা ভাড়ায় রাখার সুযোগ পান আমদানিকারকেরা। এরপর ২০ ফুট লম্বা একটি কনটেইনারের জন্য প্রথম সপ্তাহে প্রতিদিন ৬ মার্কিন ডলার স্টোরেজ রেন্ট বা ভাড়া গুনতে হয়। পরবর্তী সপ্তাহে প্রতিদিন একই আকারের কনটেইনারের জন্য ১২ ডলার এবং ২১তম দিন থেকে দৈনিক ২৪ ডলার করে ভাড়া দিতে হয়। ৪০ ফুট লম্বা কনটেইনারের ক্ষেত্রে এর দ্বিগুণ ভাড়া পরিশোধ করতে হয়। 


বন্দর কর্মকর্তারা জানান, স্টোরেজ ভাড়া মওকুফের জন্য আমদানিকারকেরা নৌপরিবহন মন্ত্রণালয়ে আবেদন করতে পারেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বন্দর কর্তৃপক্ষের মতামত এবং তথ্য চায় মন্ত্রণালয়। বন্দর ইয়ার্ড থেকে ডেলিভারি নেওয়ার দিন পর্যন্ত স্টোরেজ ভাড়া মওকুফ করতে পারে মন্ত্রণালয়। 


ভাড়া মওকুফের আবেদন করা হয়েছে কি না জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি মো. রাকিবুল আলম বলেন, ‘বন্দরের ক্ষতিপূরণ মাশুল মওকুফের অনুরোধ জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে আবেদন করেছি। মন্ত্রণালয় আমাদের আবেদন বিবেচনা করে সাত দিনের জন্য সব ধরনের চার্জ মওকুফ করেছে। দু-এক দিনের মধ্যে এ-সংক্রান্ত আদেশ জারি করা হবে।’ 


তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ভাড়া মওকুফের বিষয়ে মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা এখনো (গতকাল পর্যন্ত) বন্দরে আসেনি। ভাড়া মওকুফের নির্দেশনা এলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বন্দর কর্তৃপক্ষ। 


প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের ধারণক্ষমতা ৫৩ হাজার টিইইউস এবং বাধামুক্তভাবে কার্যক্রম পরিচালনার জন্য ১৫ শতাংশ ফ্রি ক্যাপাসিটি রাখতে হয়। স্বাভাবিক সময়ে দৈনিক ৩৫০০ থেকে ৪৫০০ টিইইউস কনটেইনার ডেলিভারি হয়। তবে দেশব্যাপী বিক্ষোভ ও সহিংসতার মধ্যে তা প্রায় শূন্যের কোটায় নেমে আসে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম কাস্টম হাউসে ম্যানুয়াল পদ্ধতিতে শুল্কায়ন শুরু হলে ধীরে ধীরে পণ্য খালাস বাড়তে থাকে। গত বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২০১ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে বন্দরে। এর পরদিন ২৭ জুলাই ১২ হাজার ৬৭১ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়। 


আরও খবর




বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ ধরার মালা ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা

বাঁশখালীতে বাড়িতে চুরির অভিযোগ, নগদ টাকা-স্বর্ণালংকারসহ ক্ষতি ১০ লাখের বেশি

ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য

পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯

১নং মাওনা ইউনিয়নকে একটি আধুনিক মাদকমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চান মাসুদ্ রানা

চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ

ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’

শ্বশান ব্রিজের কাছে বিশাল গর্ত: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প