শিরোনাম
সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন জয় দাস নাটোরে বিনামূল্যে দুই হাজার গাছের চারা বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬

মেট্রোরেল চালুর খবর নেই, যাতায়াতে সেই আগের ভোগান্তি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ৩০ জুলাই ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

‘সারাদিন অফিস করে মতিঝিল থেকে মিরপুরগামী লক্কড়-ঝক্কড় বাসে উঠে ঘুম দিতাম। ঘণ্টাখানেক পর ঘুম থেকে উঠে দেখতাম যানজটের কারণে বাস বাংলামোটর-কারওয়ান বাজারও পার হয়নি। তখন কী যে বিরক্ত লাগতো, তা বলে বোঝানো যাবে না। মেট্রোরেল চালুর পর স্বস্তি পেয়েছিলাম। সেই মেট্রোরেলে যাতায়াতেও হঠাৎ ছন্দপতন ঘটলো। এখন বাসে যাতায়াত আগের চেয়ে বেশি কষ্টদায়ক মনে হচ্ছে।’


সোমবার (২৯ জুলাই) কথাগুলো বলছিলেন মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে গোলাম রহমান। তার বাসা মিরপুরের কাজীপাড়ায়।


গোলাম রহমান বলেন, ‘মেট্রোরেল চালু হওয়ার পর সকালে একটা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতাম। ফ্রেশ হয়ে নাশতা করে স্টেশনে গেলে ১০ মিনিট পরপর মেট্রোরেল পেতাম। ২৫ মিনিটের মধ্যে মতিঝিল চলে যেতে পারতাম। অফিসে দেরি হওয়া বা গরম, ধুলাবালির ছোঁয়াই লাগতো না। কিন্তু কোটা আন্দোলনের সময় মেট্রোরেলের কয়েকটি স্টেশন ভাঙচুর-অগ্নিসংযোগ করায় এখন যাত্রী পরিবহন বন্ধ। যাত্রীদের বাধ্য হয়ে বাসে যাতায়াত করতে হচ্ছে।’


গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর ও কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এদিন বিকেল সাড়ে ৫টার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ। কবে চালু হবে সে বিষয়ে কোনো নির্দেশনা এখন পর্যন্ত নেই।


সোমবার (২৯ জুলাই) মতিঝিল, প্রেস ক্লাব, শাহবাগ, কারওয়ান বাজার, বিজয় সরণি স্টেশনের প্রবেশপথে তালা লাগানো দেখা গেছে। ফলে স্টেশন এলাকায় গিয়ে ফিরে যাচ্ছেন অনেক যাত্রী।


মিরপুর-১৪ নম্বর থেকে বিহঙ্গ পরিবহনের একটি বাসে বাংলামোটর মোড়ে নামেন বশিরুল হক। তার বোনের বাসা কাঁঠালবাগানে। আলাপকালে বশিরুল হক বলেন, ‘মেট্রোরেল চালু হওয়ার পর প্রায়ই বোনের বাসায় বেড়াতে যেতাম। বোনও মেট্রোরেলে আমার বাসায় বেড়াতে যেত। যাতায়াতে কোনো ভোগান্তি ছিল না। কিন্তু অনেক দিন পর আজ যখন বাসে বোনের বাসায় যাচ্ছি, খুবই বিরক্ত লাগছে। মিরপুর-১৪ নম্বর থেকে বাংলামোটর যেতে এক ঘণ্টা ২০ মিনিট সময় লাগছে। অথচ মেট্রোতে ১৫ থেকে ২০ মিনিটেই কারওয়ান বাজার স্টেশনে চলে আসা যায়। দ্রুত সময়ের মধ্যে মেট্রোরেল চালু করে দিলে যাত্রীদের উপকার হবে।’


সোমবার বেলা ১১টায় প্রেস ক্লাব স্টেশনের ফটকে যান বংশালের লতিফ তালুকদার। তার গন্তব্য ছিল উত্তরা উত্তর স্টেশন। কিন্তু স্টেশনের ফটকে তালা লাগানো দেখে তিনি ফিরে যান। এ সময় আলাপকালে লতিফ বলেন, ব্যবসায়িক কাজে প্রায়ই উত্তরা যেতে হয়। এই পথে মেট্রোরেল সবচেয়ে উত্তম মাধ্যম। কিন্তু এখন দেখি মেট্রোরেল বন্ধ। কবে নাগাদ চালু হবে তা কোথাও লেখা নেই।


শাহবাগের বারডেম হাসপাতালে চিকিৎসা শেষে উত্তরা যাওয়ার জন্য সিএনজি অটোরিকশার খোঁজ করছিলেন মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘সকালে উত্তরার জসিমউদদীন রোড থেকে ৪শ টাকা ভাড়া দিয়ে শাহবাগ আসি। এখন উত্তরা যেতে ৬শ টাকা ভাড়া চাচ্ছে। অথচ মেট্রোরেল চালু থাকলে ৬০ টাকা ভাড়া দিয়ে উত্তরা যাওয়া যেত। রাস্তাঘাটের ধুলাবালি, যানজটে দুর্ভোগ পোহাতে হতো না।’


ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল) সূত্র জানায়, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২০২৩ সালের ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ার পর প্রতিদিন দুই লাখ ৭০ হাজার যাত্রী যাতায়াত করতো।


জানতে চাইলে মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এমএন সিদ্দিক বলেন, ‘মেট্রোরেলে স্বাচ্ছন্দ্যে যাতায়াতের কারণে অল্পদিনে মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় মেট্রোরেলের কয়েকটি স্টেশন ভাঙচুর করা হয়েছে। তখন থেকে নিরাপত্তা বিবেচনায় মেট্রোরেল চলাচল বন্ধ। আপাতত মেট্রোরেল চালু হওয়ার বিষয়ে আমাদের কোনো টার্গেট নেই।’



যাত্রীসেবায় দ্রুত মেট্রোরেল চালুর আহ্বান জানিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক বলেন, ‘মেট্রোরেল বন্ধ থাকায় এখনো ঢাকা স্থবির হয়ে আছে। মানুষের মধ্যে আতঙ্ক কাটেনি। সচল ঢাকা এবং যাত্রীসেবায় দ্রুত সময়ে মেট্রোরেল চালু করা জরুরি। এতে যাত্রীদের ভোগান্তি কমবে।’


আরও খবর




মন্ত্রী যখন শিক্ষক:তাহিরপুরের চার বিদ্যালয়ে ববি হাজ্জাজের ব্যতিক্রমী পরিদর্শন

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীয়ায় মিলেনিয়াম পাম্পে প্রশাসনের অভিযান, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টায় সতর্কতা

চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার

মুরাদনগরের পুকুরে অজ্ঞাতনামা লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে চিত্রা সেতুর উচ্চতানিয়ন্ত্রণ বারে ধাক্কা, গরু ব্যবসায়ীর করুণ মৃত্যু

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সাতক্ষীরায় শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

ফেনীতে ছুরিকাঘাতে হত্যা: ২৪ ঘণ্টার আগেই আসামি গ্রেফতার

শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

হালুয়াঘাটে তিন মাস ধরে বন্ধ কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ

টোল-টেক্সের নামে চাঁদাবাজি: রুখে দাঁড়াল নদীপারের মানুষ

শীতলক্ষ‌্যায় গোসল করতে নেমে গার্মেন্টসকর্মীর মৃত্যু

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী