শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

মিটার লোক দেখানো, ট্রান্সফরমার থেকে সরাসরি লাইন! আবু ওমর নাসিরের গ্যারেজে পল্লী বিদ্যুতের অভিযান”

প্রকাশিত:সোমবার ৩১ আগস্ট ২০২৬ | হালনাগাদ:সোমবার ৩১ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ইয়ার রহমান আনানঃ কক্সবাজার ব্যুরোমাতামুহুরি প্রতিনিধি: নবগঠিত মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণপাড়ায় ট্রান্সফরমার থেকে সরাসরি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে টমটমের গ্যারেজ পরিচালনার অভিযোগ উঠেছে আবু ওমর নাসির নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভাগের নিয়ম-কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিটার থাকা সত্ত্বেও সেটিকে লোক দেখানো হিসেবে রেখে পাশের ট্রান্সফরমার থেকে সরাসরি লাইন টেনে গ্যারেজে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল।অভিযোগের ভিত্তিতে রোববার (৩০ আগস্ট) কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির চকরিয়া কার্যালয়ের কর্মকর্তারা সরেজমিনে অভিযান পরিচালনা করেন। অভিযানে চকরিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ এমরান গণিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আবু নাসিরের টমটমের গ্যারেজে ব্যবহৃত কথিত অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সেখানে থাকা মিটারও নিয়ে যায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।স্থানীয়দের অভিযোগ, গ্যারেজটির পাশে থাকা ট্রান্সফরমার থেকে সরাসরি সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে টমটমের ব্যাটারি চার্জসহ বিভিন্ন কাজে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। নিয়মিত বৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের পরিবর্তে এভাবে বিদ্যুৎ নেওয়ার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি বৈদ্যুতিক নিরাপত্তা নিয়েও ঝুঁকি তৈরি হয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের।এলাকাবাসীর ভাষ্য, ‘মিটার ছিল, কিন্তু সেটি মূলত লোক দেখানো—গ্যারেজের প্রকৃত বিদ্যুৎ চাহিদা মেটানো হতো অন্য লাইন দিয়ে’—এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই স্থানীয়দের মধ্যে আলোচনা ছিল। অবশেষে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সরেজমিনে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করায় বিষয়টি প্রকাশ্যে আসে।স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় কেউ প্রভাবশালী হলে আইন-কানুনের তোয়াক্কা না করে দীর্ঘদিন বিভিন্ন অনিয়ম চালিয়ে যাওয়ার সুযোগ পাওয়া উচিত নয়। তাদের দাবি, শুধু একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেই যেন অভিযান শেষ না হয়; অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি কতদিন ধরে চলছিল, কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না—তা তদন্ত করে দেখা প্রয়োজন।এলাকাবাসীর আরও অভিযোগ, আবু নাসির স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দখলদারিত্ব চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গা অবৈধভাবে দখলেরও অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।এদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অভিযানে সরাসরি সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দের ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তারা বলছেন, বিদ্যুৎ চুরি বা অবৈধ সংযোগের ক্ষেত্রে ব্যক্তি যতই প্রভাবশালী হোক, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।অভিযোগের বিষয়ে আবু ওমর নাসিরের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা সরেজমিনে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করায় এখন প্রশ্ন উঠেছে—দীর্ঘদিন ধরে যদি সত্যিই অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার হয়ে থাকে, তাহলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে পরবর্তী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? স্থানীয়রা দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আরও খবর




অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল