শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

মিয়ানমারের কারাগার থেকে সু চির মুক্তিতে চীনের সহায়তা চান ছেলে

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৫ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৫ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মিয়ানমারের জান্তা সরকারের কারাগারে বন্দি নোবেল শান্তি পুরস্কার জয়ী নেত্রী অঙ সান সু চির মুক্তি নিশ্চিত করতে চীনের সহায়তা চেয়েছেন তার কনিষ্ঠ পুত্র কিম এরিস।


বর্তমানে ৮০ বছর বয়সী সু চি ১৯৮৯ সাল থেকে মোট ১৯ বছর আটক অবস্থায় কাটিয়েছেন। প্রথমবার তিনি গৃহবন্দি ছিলেন আর এখন কারাগারের নির্জন প্রকোষ্ঠে রয়েছেন। সু চি ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান, তখন তিনি গৃহবন্দি থাকায় তার ছেলে এরিস তার পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেছিলেন।


জীবনের বেশিরভাগ সময়ই এরিস (৪৮) জনসম্মুখের বাইরে নীরব জীবনযাপন করেছেন। সু চি গৃহবন্দি থাকাকালে তিনি তার বিখ্যাত মায়ের সঙ্গে মিয়ানমারে কয়েকবার দেখা করার অনুমতি পেয়েছিলেন। তখন মায়ের সঙ্গে তার সাক্ষাতের ছবি প্রকাশ্যে এলেও গণমাধ্যম এড়িয়ে গেছেন তিনি।


কিন্তু ২০২১ সালে অভ্যুত্থানের পর সামরিক জান্তা যখন তার মাকে কারাগারে নিয়ে গেল, লন্ডনে বসবাস করা এরিস অনিচ্ছাসত্ত্বেও তার মার খারাপ হতে থাকা হার্টের সমস্যা ও তার শোচনীয় বন্দি অবস্থা নিয়ে বিশ্বকে সতর্ক করতে কথা বলতে শুরু করেন।


সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, এরিস বলেছেন তিনি ‘কারাগারে তার মাকে দেখতে যেতে চান’।


১৯৮৮ সালে সু চি যখন তার মৃত্যুপথযাত্রী মায়ের সেবা করার জন্য মিয়ানমারের তৎকালীন রাজধানী ইয়াঙ্গুন যান তখন প্রথমবারের মতো এরিস ও তার মা বিচ্ছিন্ন হন; এরিসের বয়স তখন মাত্র ১১ বছর। পরে তৎকালীন সামরিক জান্তার বিরুদ্ধে দেশটির বিরোধীদলগুলোকে নেতৃত্ব দেওয়ায় সু চিকে গৃহবন্দি করা হয়।


এরিস বলেছেন, তিনি বিশ্বাস করেন জান্তা নেতা মিন অঙ হ্লাইয়ের চেয়ে সু চির সঙ্গে ‘চীনের সম্পর্ক বেশি ভালো’।



২০২১ সালের ফেব্রুয়ারিতে এই জেনারেল হ্লাইংয়ের নেতৃত্বে সু চি ও তার ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিরুদ্ধে অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী।


এরিস বলেন, “আমার মা ও এনএলডির সঙ্গে অভ্যুত্থানের আগে চীনের একটি ভালো, উৎপাদনশীল কাজের সম্পর্ক ছিল। তিনি সম্পর্কটি গড়ে তোলার চেষ্টা করেছিলেন। এই সম্পর্ককে নিজের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে উপলদ্ধি করেছিলেন তিনি।


“বার্মায় (মিয়ানমারের সাবেক নাম) পরিস্থিতির উন্নতি হচ্ছিল। চীন বার্মার সঙ্গে ব্যবসা করতে পারে এবং বিশ্বাস করতে পারে সেই ব্যবসায়ীক স্বার্থগুলো সফল হবে এবং অন্যদের লোভের মাধ্যমে ধ্বংস হবে না।”


এরিস সতর্ক করে বলেন, মিয়ানমারের সঙ্কট চীনের জন্য চ্যালেঞ্জ হচ্ছে। এক্ষেত্রে জান্তার সমর্থনে সক্রিয় হয়ে ওঠা জালিয়াতির কেন্দ্রগুলোর কথা উল্লেখ করেন তিনি।


‘অভ্যন্তরীণ শান্তি, জাতীয় পুনর্মিলন ও জনগণের ইচ্ছার ওপর ভিত্তি করে একটি সরকার এবং ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য’ মিয়ানমারের চীনকে দরকার বলে মন্তব্য করেছেন তিনি।


তিনি বলেছেন, “মিয়ানমারের সমস্যাগুলো সমাধানের পূর্বশর্ত হিসেবে আমার মায়ের মুক্তি দরকার বলে আমি বিশ্বাস করি।”



আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত,মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক

সিন্ধু চুক্তি নিয়ে ভারতের নতুন অবস্থান, বাড়ছে কূটনৈতিক চাপ

‘খুব দ্রুতই আমরা এমন এক অস্ত্র দেখাবো, যা শত্রুরা সবচেয়ে বেশি ভয় পায়’

যুদ্ধের আগুনে পুড়ছে ইরানের অর্থনীতি, চাকরি হারিয়ে দিশেহারা লাখো মানুষ