শিরোনাম
শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

মুলতানের বিপক্ষে শেষের রোমাঞ্চ জিতল পেশোয়ার

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৪ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৪ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পিএসএলে প্রথম তিন ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল মুলতান সুলতান্স। অবশেষে দলটিকে মাটিতে নামাল পেশোয়ার জালমি। তাতে বাবর আজমের দল পেয়েছে আসরে প্রথম জয়ের স্বাদ। শুক্রবার রাতে মুলতানকে ৫ রানে হারিয়েছে পেশোয়ার।



মুলতান ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৭৯ রান করে পেশোয়ার। জবাবে ১৭৪ রানে অলআউট হয় মুলতান। নাটকীয় ম্যাচের শেষ ওভারটা ছিল উত্তেজনায় ভরপুর। প্রথম বলে ডট দেন নাভিন উল হক। ৫ বলে তখন ২২ রানের কঠিন সমীকরণ। এরপর ঝড় ওঠে ইফতিখার আহমেদের ব্যাটে। ২ চার ও ১ ছয়ে ১৪ রান তোলেন তিনি। সঙ্গে ওয়াইড থেকে বাড়তি ২ রান। ২ বলে তখন মুলতানের দরকার ৬ রান। কিন্তু তীরে এসে তরি ডুবিয়েছে তারা। দারুণ এক প্রত্যাবর্তন করেন পেশোয়ার বোলার নাভিন। শেষ ২ বলে ২ উইকেট নিয়ে দলকে এনে দেন স্বস্তির জয়।


৮ বলে ১৬ রানে আউট হন ইফতিখার। ৩ বলে ২ ছক্কায় ১২ রান করেন উসামা মির। শেষ দিকে ৬ বলে ১১ রান আসে আব্বাস আফ্রিদির ব্যাট থেকে। তবে রান তাড়ায় সবচেয়ে বড় ঝড় উঠেছিল ডেউইড মালানের ব্যাটে। ২৫ বলে ৩টি করে চার-ছক্কায় ৫২ রানে করেন ইংলিশ ব্যাটার। অথচ ২৮ বলে ২৭ রান আসে রেজা হেন্ড্রিক্সের ব্যাট থেকে।


ওপেনার ইয়াসির খান ৩৭ বলে ৪৩ রানে আউট হন। পেশোয়ার জালমির পক্ষে ৪৩ রানে ৩ উইকেট নেন আরিফ ইয়াকুব। ৪৪ রানে ২টি শিকার নাভিনের। তবে বল হাতে সবচেয়ে কার্যকর ছিলেন লুক উড। ৪ ওভারে স্রেফ ১৩ রানে ২ উইকেট নেন ইংলিশ পেসার লুক উড। এ ছাড়া ব্যাট হাতে ১৭ রানে অজেয় থাকেন তিনি।


অলরাউন্ডিং পারফরম্যান্সের সুবাদে অবধারিতভাবেই ম্যাচসেরা হয়েছেন উড। পেশোয়ারের পক্ষে অধিনায়ক বাবর ২৬ বলে ৩১, হাসিবুল্লাহ খান ১৮ বলে ৩৭, মোহাম্মদ হ্যারিস ১৯ বলে ১৯ ও রভম্যান পাওয়েল ১১ বলে ২৩ রান করেন। মুলতানের পক্ষে ২টি করে উইকেট নেন ডেভিড উইলি, মোহাম্মদ আলি ও উসামা।



আরও খবর




বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ

লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ

দুর্ঘটনায় পঙ্গুত্ব, চিকিৎসার অর্থ নেই; প্রতিবন্ধী কার্ডের অপেক্ষায় কেন্দুয়ার শামীম

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা