
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন জলাশয়ে প্রায় ১০ হাজার কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জলাশয় নির্বাচন, পোনামাছ সংগ্রহ ও অবমুক্তকরণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসব পোনা অবমুক্ত করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন পুকুরে পোনামাছ অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা। এ সময় প্রায় ২৫০ কেজি পোনা অবমুক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, সিনিয়র সহকারী পরিচালক মো. নওশের আলী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদসহ মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে একই দিন জেলা কারাগার পুকুর, উপজেলা পরিষদ পুকুর, হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পুকুর, নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন ৬২ বিজিবির পুকুর, মুসলিমনগর বায়তুল আমান শিশু পরিবার পুকুর, সরকারি আশ্রয়কেন্দ্রের পুকুর, কেন্দ্রীয় হাঁস প্রজনন খামারের পুকুর, ডেপুটি কো-অর্ডিনেটরের কার্যালয়ের পুকুর, যুব প্রশিক্ষণ কেন্দ্রের পুকুর এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পুকুরে পোনা অবমুক্ত করা হয়।
মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের জন্য মাছের প্রাপ্যতা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আওতায় পোনা অবমুক্ত করা হয়েছে।




























