শিরোনাম
শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

নাম বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে বাংলায় বন্দর, অভ্যন্তরীণ নৌপথ ও জাহাজ চলাচল মন্ত্রণালয় নামকরণের প্রস্তাব অনুমোদন পাচ্ছে। আগামী পরশু বৃহস্পতিবার প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হবে। এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম বন্ধ কর্তৃপক্ষের সচিব, উপসচিব (সমন্বয়), উপসচিব (জনসংযোগ) এবং সহকারী সচিব পদনাম পরিবর্তনের প্রস্তাবও থাকছে। পরে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।


জানা যায়, ১৯৭২ সালে বঙ্গবন্ধু যখন নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, তখন এ মন্ত্রণালয়ের নাম ছিল ‌‘বন্দর, জাহাজ চলাচল ও নৌপরিবহন’। পরে ১৯৭৮ সালে প্রেসিডেন্ট পদে জিয়াউর রহমানের সময় এ মন্ত্রণালয়ের নাম ছিল বন্দর, শিপিং ও নৌপরিবহন মন্ত্রণালয়। আবার এরশাদ সরকারে আমলে ১৯৮৬ সালে সেই নাম বদলে করা হয় নৌপরিবহন মন্ত্রণালয়। বর্তমান সরকার ক্ষমতায় আসর পরে ২০২০ সালে এ মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের কার্যক্রম শুরু হয়। এর পরে নৌপরিবহন মন্ত্রণালয় যে কাজ করে নামে তার পুরো প্রতিফলন নেই। ফলে বিদেশে বিভিন্ন ফোরামে কাজ করতে গিয়ে মন্ত্রণালয়ের প্রতিনিধিদের অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় বা কখনও কখনও ব্যাখ্যা প্রদান করতে হয়। এ কারণে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে বন্দর, জাহাজ ও নৌপরিবহন মন্ত্রণালয় বা ইংরেজিতে ‘মিনিস্ট্রি অব পোর্টস, শিপিং অ্যান্ড মেরিটাইম অ্যাফেয়ার্স’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


গত বছর মার্চ মাসে নৌপরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় নেওয়া এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। গত বছর তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের ১৭টি কার্যাবলি রয়েছে, সমুদ্রবন্দর, নদীবন্দর ও স্থলবন্দর স্থাপন এবং ব্যবস্থাপনা করা, দেশীয় মালিকানায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী সব ধরনের নৌযানের অনুমোদন ও লাইসেন্স প্রদান, আন্তর্জাতিক পর্যায়ে নৌযান পরিচালনা-সংক্রান্ত যাবতীয় প্রটোকলে অংশগ্রহণমূলক প্রতিনিধি প্রেরণ, দেশীয় পর্যায়ে আইন, বিধি ও নীতিমালা প্রণয়ন, আন্তর্জাতিক এবং দেশীয় পর্যায়ের নৌযানসমূহের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করা; অভ্যন্তরীণ নৌপথের নাব্যতা রক্ষা ও নৌপথের সীমানা নির্ধারণ করা। এ ছাড়া আন্তর্জাতিক নৌ বাণিজ্য, জাহাজ চলাচল ও সমুদ্রবন্দর, নদীবন্দর ব্যবস্থাপনা, মেরিটাইম, মেরিটাইম শিক্ষাসহ এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলের বিভিন্ন পর্যায়ে চুক্তি ও সমঝোতা স্মারক সম্পাদন করা, সভা-সেমিনার ও প্রশিক্ষণে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করে থাকেন। কিন্তু মন্ত্রণালয়ের কর্মপরিধি ও কার্যাবলির সঙ্গে মন্ত্রণালয়ের বর্তমান নৌপরিবহন নামটি সামঞ্জস্য না হওয়ায় মন্ত্রণালয় কর্তৃক বৈদেশিক এবং দেশীয় ফোরামে কাজ করার ক্ষেত্রে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় বা কখনও কখনও ব্যাখ্যা প্রদান করতে হয়। ফলে বহির্বিশ্বে বাংলাদেশের মেরিটাইম ও নৌ সেক্টরকে অধিকতর স্পষ্টভাবে তুলে ধরতে আন্তঃমন্ত্রণালয় সভায় ‘মিনিস্ট্রি অব পোর্টস, শিপিং অ্যান্ড মেরিটাইম অ্যাফেয়ার্স’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এর আগে ২০২১ সালের ১৫ মার্চ তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর যোগাযোগ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় করা হয়। এ ছাড়া পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় করা হয়েছিল। সংবিধানের ৫৫(৬) ধারায় দেওয়া ক্ষমতাবলে প্রেসিডেন্ট ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধনের মাধ্যমে মন্ত্রণালয়ের নামে পরিবর্তন আনেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়।



আরও খবর




ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬

ছয় দশকের অপেক্ষা শেষে অনুমোদন পেল 'পদ্মা ব্যারাজ' প্রকল্প

ডিএনসিসির ২০২২ সালে নেয়া প্রকল্প শেষ হয়নি আজও

পাউরুটিতে মিলল ক্যানসারের উপাদান, ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে