
মাসুদ রানা, স্টাফ রিপোর্টার :
নওগাঁ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই গরুসহ মো. বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টার দিকে নওগাঁ সদর থানাধীন বাঙ্গাবাড়িয়া এলাকায় (সদর থানার পেছনে) একটি গরু চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন বেলাল হোসেন। পরে ভোর ৪টা ১৫ মিনিটের দিকে নওগাঁ সদর থানার একটি বিশেষ টহল দল সদর থানাধীন জবার মোড়ে অভিযান চালিয়ে চোরাই গরুসহ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বেলাল হোসেনের বয়স ৪৫ বছর। তিনি বদলগাছী উপজেলার মহেশপুর গ্রামের রিয়াজ মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি নওগাঁ সদর থানাধীন বাঙ্গাবাড়িয়া এলাকায় বসবাস করেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।




























