শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

অবৈধভাবে বালু উত্তোলন, ভূমি হারিয়ে নিঃস্ব অন্তত দুই হাজার বাসিন্দা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। মানা হচ্ছে না ইজারার শর্ত। এ কারণে চরাঞ্চলে দেখা দিয়েছে ভাঙন। গেল ৫ বছরে নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত দেড় হাজার বিঘা কৃষি জমি। কর্মহীন হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ আর ভূমি হারিয়ে নিঃস্ব অন্তত ২ হাজার বাসিন্দা।


রায়পুরার চানপুর এলাকার বাসিন্দা মতি মিয়া। মেঘনা নদীর ভাঙনে সহায় সম্বল হারিয়ে হয়েছেন নিঃস্ব। দিনমজুর মতি মিয়া বলেন, ‘আমার বাড়ি-ঘর নদীতে বিলীন হয়ে গেছে। কারে বলবো, নেতারা বালি মাটি কেটে নিচ্ছে।’


প্রতি বছরই বর্ষা মৌসুমে রায়পুরায় মেঘনা নদীতে দেখা দেয় ভাঙন। নদীগর্ভে বিলীন হয় শত শত ঘর-বাড়ি, ফসলি জমি, ব্যবসায় প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। নদী ভাঙনের কারণ হিসেবে যত্রতত্র অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনকে চিহ্নিত করা হয়েছে একাধিকবার। তবে, গত ৫ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই কর্মযজ্ঞ।



চলতি বছর সাড়ে ১৪ কোটি টাকায় ১ বছরের জন্য রায়পুরার কালাৎচর বালু মহালটি ইজারা নেয় মেসার্স হাজী আশরাফ হোসেন সরকার ট্রেডার্স। অভিযোগ রয়েছে, নিয়ম ভেঙে নদীর বেশ কয়েকটি স্থানে সাব লিজের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন করছে প্রতিষ্ঠানটি। ফলে নদী তীরবর্তী আব্দুল্লাহরচর, মাঝেরচর, সাহেরখোলাসহ বেশ কয়েকটি এলাকা রয়েছে ভাঙন আতঙ্কে। স্থানীয়রা বলছেন, প্রশাসনকে ম্যানেজ করে দৈনিক হাজার হাজার ফুট বালু উত্তোলন করা হচ্ছে।


ভুক্তভোগী এলাকাবাসীদের একজন বলেন, ‘বালু উত্তোলন করার ফলে নদী ভেঙ্গে যাচ্ছে। চারদিক দিয়ে নদী। এখানকার ২০ হাজার মানুষ কোথায় গিয়ে বাস করবে।’


সংবাদ সংগ্রহে গেলে নদীতে সাংবাদিক দেখেই তেড়ে আসে বালু মহাল কর্তৃপক্ষ। তবে চৌম্বক ড্রেজারে নিয়ম বহির্ভুত এবং রাতের আঁধারে বালু উত্তোলনের বিষয়ে স্বীকার করেছেন ইজারাদার।



নরসিংদী রায়পুরার কাৎলারচর বালু মহালের ইজারাদার আশরাফ হোসেন সরকার বলেন, ‘রাতের আঁধারে মাঝখানে কিছুদিন বালু উত্তোলন করা হয়েছিল।’


জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, নিয়ম ভঙ্গ করলে বাতিল করা হবে ইজারা। জানান, ‘তদন্ত কার্যক্রমের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসারকে। যদি প্রমাণ পাওয়া যায় তাহলে ইজারা বাতিল করা হবে। ‘


কাৎলারচর বালু মহালে প্রতিদিন ২০ থেকে ২৫ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হয়। ২টাকা ৪০ পয়সা হিসেবে যার বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। 


আরও খবর
মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬





পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য