শিরোনাম
শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

অনুসন্ধান ও তদন্তে বাড়ছে চাপ, সময়ক্ষেপণ হলেই ব্যবস্থা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৬ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৬ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন অনুসন্ধান ও তদন্তে সময়ক্ষেপণ নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। অভিযোগ অনুসন্ধানের নির্ধারিত সময়সীমা পেরোলেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুদক আইন ও বিধি অনুযায়ী একটি অভিযোগ অনুসন্ধানে নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত থাকলেও একই কর্মকর্তার হাতে একসঙ্গে একাধিক অভিযোগের দায়িত্ব থাকলে সময় গণনা কীভাবে হবে—তা বিধিতে স্পষ্টভাবে উল্লেখ নেই। ফলে, যেসব কর্মকর্তার দায়িত্বে দেড় থেকে দুই ডজন পর্যন্ত অভিযোগ অনুসন্ধানের জন্য রয়েছে, তাদের পক্ষে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা কঠিন হয়ে পড়ছে।


পাশাপাশি, অনেক কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে পুরোনো মামলায় সাক্ষ্য দিতে নিয়মিত যাতায়াত করতে হচ্ছে। এসব কারণে অনুসন্ধানে বিলম্ব ঘটলেও ‘সময়ক্ষেপণ’ অভিযোগে বদলি, সতর্কতা বা সাময়িক বরখাস্তের মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। ফলে, কমিশনের ভেতরে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। অনেকের মতে, পর্যাপ্ত সময় ও জনবল না দিয়েই এমন কঠোরতা বাস্তবসম্মত নয়।


দুদকের একাধিক সূত্রে জানা যায়, ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সারা দেশের বিচারিক আদালতগুলোতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ হাজার ৮৬৬টি মামলার বিচার কার্যক্রম চলছে। উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে আরও ২৪০টি মামলা আর হাইকোর্ট ও আপিল বিভাগে রিট, আপিল ও রিভিশনসহ বিচারাধীন মামলা রয়েছে মোট ৪ হাজার ৫২১টি।


আওয়ামী লীগ সরকারের পতনের পর, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ে দুদকে ১৬ হাজার ৩২৭টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ১২ হাজার ৮২৭টি অভিযোগ আমলে নেওয়া হয় এবং ৭৬৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে কমিশন। এ ছাড়া, দেশের বেশ কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর অর্থপাচারসহ নানা অভিযোগে অনুসন্ধান, মামলা ও তদন্ত কার্যক্রমও বর্তমানে চলমান রয়েছে। ফলে, দুদকের অনুসন্ধান ও তদন্ত কর্মকর্তারা এসব মামলা ও তদন্ত কার্যক্রম এগিয়ে নিতে হিমশিম খাচ্ছেন।


অন্তর্বর্তী সরকারের সময়ে এই চাপ আরও বেড়েছে। সংশ্লিষ্ট দফতরগুলো থেকে সময়মতো প্রয়োজনীয় নথিপত্র না পাওয়া, সাক্ষ্যগ্রহণের জন্য বিভিন্ন স্থানে যাওয়া এবং প্রশাসনিক জটিলতাসহ সব মিলিয়ে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমে বিলম্ব হচ্ছে। এর মধ্যে নির্ধারিত সময়ে প্রতিবেদন না দেওয়ার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কারণে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও ভয় কাজ করছে। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরেই দুদকের ছয় জন কর্মকর্তাকে নানা অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। আর অর্ধশতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা কেউই কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা বলেন, এভাবে ব্যবস্থা নিতে থাকলে কর্মকর্তাদের ওপর মানসিক চাপ আরও বাড়বে, কাজের গতি উল্টো কমে যাবে।


রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডেপুটি টাউন প্ল্যানার কামরুল হাসান সোহাগসহ অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংকে প্ল্যান পাস করে দেওয়ার অভিযোগ অনুসন্ধানের জন্য ২০২৪ সালের ৪ আগস্ট অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয় দুদকের উপ-পরিচালক মো. আহসানুল কবীর পলাশকে। নির্ধারিত সময় ২০২৫ সালের ৮ এপ্রিলের মধ্যে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তার দফতরে অনুসন্ধান প্রতিবেদন জমা না দেওয়া এবং সময় বৃদ্ধির আবেদন না করার অভিযোগ এনে গত ৬ আগস্ট তাকে সাময়িকভাবে বরখাস্ত করে আবদুল মোমেনের কমিশন। একই ধরনের অভিযোগে গত ১৭ জুলাই দুদকের উপ-পরিচালক কমলেশ মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের’ পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আখতারুজ্জামানসহ অন্যদের বিরুদ্ধে লোকবল নিয়োগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আঁতাত করে দুর্নীতি করা সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানের জন্য ২০২২ সালের ৪ ডিসেম্বর অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। কিন্তু ওই সময় থেকে ২০২৫ সালের ১০ এপ্রিল পর্যন্ত তিনি অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেননি এবং সময় বাড়ানোরও আবেদন করেননি। যে কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। অন্যান্য অভিযোগেও কয়েকজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।


দুদকের সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশিত হয় ২০১৯ সালের ২০ জুন। ওই বিধিমালার বিধি-৭-এ বলা হয়েছে, অনুসন্ধানকারী কর্মকর্তা অভিযোগ অনুসন্ধানের নির্দেশ প্রাপ্তির তারিখ থেকে অনধিক ৪৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান কাজ শেষ করে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার কাছে প্রতিবেদন দাখিল করবেন। যদি যুক্তিসঙ্গত কারণে প্রতিবেদন দাখিল করা সম্ভব না হয় তাহলে অনুসন্ধানকারী কর্মকর্তা কারণ উল্লেখ করে সময় চেয়ে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার কাছে আবেদন করবেন। আবেদন যথাযথ প্রতীয়মান হলে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কমিশনার ও মহাপরিচালককে লিখিতভাবে অবহিত করে অনধিক আরও ৩০ কার্যদিবস সময় বাড়াতে পারবেন। এরপরও অনুসন্ধান কাজ শেষ না হলে বিষয়টি কমিশনে উপস্থাপন করতে হবে। এ ক্ষেত্রে কমিশন স্বীয় বিবেচনায় সময় বাড়াতে পারবেন। কমিশনের কাছে যদি মনে হয় অনুসন্ধান কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে এই বিধি অনুসারে সময় বৃদ্ধির জন্য আবেদন করা থেকে বিরত থাকে, তাহলে তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া যাবে।


বিধিমালায় একটি অনুসন্ধানের সময়সীমা দেওয়া থাকলেও একসঙ্গে একাধিক অনুসন্ধান যদি একজন কর্মকর্তার হাতে থাকে তাহলে কী হবে সেটা সুস্পষ্টভাবে উল্লেখ নেই। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার প্রতি অবিচার করা হচ্ছে কিনা জানতে একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কথা বলতে রাজি হননি। তারা বলছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় অভিযুক্ত কর্মকর্তার বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি করা হলেও সেই কমিটির কার্যক্রম শুরু কিংবা মতামত দেওয়ার আগেই কমিশন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা অন্যায়। তবে কেউ কেউ যে অনৈতিক সুবিধা নিয়ে কালক্ষেপণ করছেন না সেটাও বলা যাবে না।


এসব বিষয়ে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম  বলেন, ‘অনুসন্ধানের সময়সীমার বিষয়ে বিধিমালায় উল্লেখ রয়েছে। এর বাইরেও যদি যৌক্তিক সময়ের প্রয়োজন হয় সেটাও বিবেচনায় নেওয়া যেমন জরুরি, ঠিক তেমনিভাবে আমাদেরও কাজের ক্ষেত্রে আন্তরিকতা থাকতে হবে।’


আরও খবর




ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬

ছয় দশকের অপেক্ষা শেষে অনুমোদন পেল 'পদ্মা ব্যারাজ' প্রকল্প

ডিএনসিসির ২০২২ সালে নেয়া প্রকল্প শেষ হয়নি আজও

পাউরুটিতে মিলল ক্যানসারের উপাদান, ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে