শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

পণ্য আমদানি-রপ্তানিতে চালু হচ্ছে চায়না-চিটাগং এক্সপ্রেস

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাণিজ্য বাড়ায় চীন থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি পণ্য পরিবহনে আগ্রহ বাড়ছে শিপিং কোম্পানিগুলোর। এর আগে, শুধু চীন থেকে আমদানি পণ্য পরিবহনে সরাসরি সার্ভিস চললেও এবার আসা-যাওয়া দু'পথেই এই সেবা চালু করছে সিঙ্গাপুরের জাহাজ কোম্পানি প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন্স।


চায়না-চিটাগং এক্সপ্রেস নামে এই পরিষেবা চালু হবে আজ থেকে। সেবার আওতায় চীনের নিঙবো বন্দর থেকে সাংহাই-শেকু বন্দর হয়ে চট্টগ্রামে ভিড়বে জাহাজ।


ফিরতিপথে চট্টগ্রাম বন্দর থকে রপ্তানিপণ্য নিয়ে সরাসরি নিঙবো ও অপর দুটি বন্দরে যাবে জাহাজ। বন্দর ব্যবহারকারীদের মতে, এ ধরনের সার্ভিস যত বেশি চালু হবে, পণ্য পরিবহনের খরচ ও সময় দুটোই কমবে।


এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ২৪ বিলিয়ন বা ২ হাজার ৪০০ কোটি ডলার। দেশের মোট আমদানি পণ্যের এক-চতুর্থাংশই আসে চীন থেকে।


মূলধনি যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য, ইলেকট্রনিক ও প্রযুক্তি পণ্য, বিভিন্ন যন্ত্রাংশসহ বেশিরভাগ পণ্যই আমদানি করা হয়। এতে চীনের বিভিন্ন বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে বর্তমানে ছয় থেকে সাতটি শিপিং লাইনের সার্ভিস থাকলেও তা চাহিদা পূরণে যথেষ্ট নয় বলে মনে করেন ব্যবসায়ীরা। এই রুটে চাহিদা বাড়ায় চীন থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি পণ্য পরিবহনে আগ্রহ বাড়ছে বিভিন্ন শিপিং কোম্পানির।


এ তালিকায় সবশেষ যুক্ত হলো সিঙ্গাপুরের জাহাজ কোম্পানি প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইনস-পিআইএল। অন্যান্য জাহাজ কোম্পানি চীন থেকে সরাসরি আমদানি পণ্য নিয়ে এলেও ফিরতি পথে সেগুলো ট্রান্সশিপমেন্ট বন্দর সিঙ্গাপুর বা কলম্বো ঘুরে যায়।


তবে পিআইএল আমদানি ও রপ্তানি দুটোই সরাসরি পরিবহন করবে। তাই এই রুটে সার্ভিস বাড়লে প্রতিযোগিতার কারণে পণ্য পরিবহনে খরচ ও সময় দুটোই কমবে বলে মনে করেন ব্যবসায়ীরা।


বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি মঈনুদ্দিন আহমেদ মিন্টু বলেন, জাহাজগুলো যদি সরাসরি এভাবে চলে এবং সংখ্যা বাড়ে তাহলে আমরা দেখবো সেখানে জাহাজ ভাড়া কমে যাবে। এটা একটা অর্থনৈতিক বিষয়। এখানে খরচ কমানো গেলে আমাদের জন্য বিশাল একটা প্রাপ্তি।’


বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মো. আরিফ বলেন,‘এখানে যত বেশি জাহাজ দেয়া যাবে তত সুবিধা হবে। আপনারা দেখবেন আমদানি করা পণ্যের জাহাজগুলো পরিপূর্ণ অবস্থায় আসে। ট্রান্সশিপমেন্টের কারণে অনেক পথ ঘুরে আসতে হয়। এতে সময় ও বেশি লাগে খরচও বেড়ে যায়।’


বেশিরভাগ শিল্পের কাঁচামাল আসে চীন থেকে। কিন্তু, বাংলাদেশ থেকে চীনে রপ্তানি কম থাকায় লোকসান এড়াতে একটি কনসোর্টিয়ামের অধীনে এই সেবা চালু করবে পিআইএল। মাসে তিনটি জাহাজ চীনের নিঙবো বন্দর থেকে সাংহাই ও শেকু বন্দর হয়ে চট্টগ্রাম বন্দর রুটে পণ্য পরিবহন করবে। প্রয়োজনে ট্রিপ আরো বাড়তে পারে।


চট্টগ্রাম বন্দর কর্তৃপকক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘এটি চালু হলে আমদানি-রপ্তানিকারকরা উপকৃত হবে। আগে সিঙ্গাপুর হয়ে একটি জাহাজ চীন পৌঁছাতে ১৮ থেকে ২০ দিন সময় লাগতো। এক্ষেত্রে ১০ দিনের মধ্যে এটা সম্ভব হবে ।’


গেল বছর চীন থেকে ২ হাজার ২৯০ কোটি ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ। বিপরীতে রপ্তানি করে মাত্র ৬৮ কোটি ডলারের পণ্য। কম খরচে পণ্য রপ্তানিতে এই সেবা সহায়ক হবে বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। 


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী