শিরোনাম
সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

পরিবর্তনেই সফলতা এমবাপের

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

টানা চার ম্যাচ গোলের দেখা পাননি কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল এই ফরাসি তারকার। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুুস জুনিয়রের কারণে আক্রমণের বাম প্রান্তে নিজের প্রিয় পজিশনটা পাননি রিয়ালে।


তবে লেগানেসের বিপক্ষে আরও একবার জায়গা বদলে কোচ আনচেলত্তি এমবাপেকে খেলান বাম প্রান্তে। আর ভিনিসিয়ুুসকে নামিয়েছিলেন সেন্টার ফরোয়ার্ড হিসেবে। শেষ পর্যন্ত দুই ফরোয়ার্ডের এই বদলের সুফল পেল রিয়াল। লা লিগায় লেগানেসকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল।


এমন দিনে অতীতে ফিরে যান এমবাপে। রিয়ালে যোগ দেওয়ার পর প্রথম ম্যাচের কথা মনে দিয়েছেন তিনি। সেদিন যেমন বলেছিলেন, এখনও তেমনি জানান পজিশন নিয়ে কোনো পছন্দ বা চাওয়া তার নেই।


ম্যাচ শেষে দুজনের পজিশনের এই পরিবর্তনের কথা আলাদা করে বলেন আনচেলত্তিও, ‘ওদের দুজনের পজিশন একটু বদলে দিয়েছি আমরা। কিলিয়ান বাম পাশে খেলেছে, যেখানে সে ভালো করেছে এবং ভিনিসিয়ুস খেলেছে ভেতরে। উন্মুক্ত গোলের ক্ষেত্রে তাদের পারফরম্যান্সকে তুলে ধরতে হবে আমাদের। তারা খুবই ভালো খেলেছে। ভিনিসিয়ুসের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোল করেছে এমবাপে। আস্তে আস্তে তারা দুজনই উন্নতি করছে।’


দুজনে পজিশন বদলে দারুণ পারফরম্যান্স করলেও এখন থেকে এই পজিশনেই দুজনকে নিয়মিত দেখা যাবে এমন নিশ্চয়তা দেননি আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ‘কিলিয়ান ওই পজিশনে (বাম পাশে) খেলতেই অভ্যস্ত এবং আজকে তার জন্য, দলের জন্য এটিই ছিল সবচেয়ে উপযুক্ত। কারণ বাইরে খেলতে হলে অনেক বেশি প্রচেষ্টার প্রয়োজন হয়। ভিনিসিয়ুস ফিরে এসেছে (আন্তর্জাতিক বিরতি থেকে) বৃহস্পতিবার, কিন্তু কিলিয়ান দেড় সপ্তাহ ধরেই এখানে অনুশীলন করছিল এবং বেশি তরতাজা ছিল।’


লেগানেসের বিপক্ষে গোলের পর অভ্যস্ত পজিশনে খেলার স্বস্তির প্রসঙ্গে জানতে চাওয়া হয় এমবাপের কাছেও। যদিও এমবাপে তিনি এটিকে পাত্তাই দেননি, ‘সাম্প্রতিক সময়ের অন্য ম্যাচগুলোর চেয়ে ভিন্ন পজিশনে খেলেছি আজকে। তবে এখানে আসার পর প্রথম দিনেই যেটা বলেছি, পজিশন নিয়ে কোনো আপত্তি নেই আমার। বিভিন্ন পজিশনে খেলতে পারি। আজকে এক পজিশনে খেললাম, পরের ম্যাচে অন্য পজিশনেও খেলতে পারি। আমি শুধু দলকে সহায়তা করতে চাই। আমার পুরো ক্যারিয়ারের গল্পই এমন। বামে খেলতে পারি, ডানে খেলত পারি, সামনে দুজনের একজন হয়ে খেলতে পারি। কোনোটিতেই আপত্তি নেই। আমার চাওয়া শুধু ভালো খেলা, গোল করা ও দলকে সহায়তা করা।’


আরও খবর




ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই