
স্টাফ রিপোর্টারঃ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক দাবি ও সমস্যা সমাধানের লক্ষ্যে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামসুল ইসলাম (অব.)-এর সঙ্গে এক সাক্ষাৎকারে মিলিত হন।সাক্ষাৎকালে প্রতিনিধি দল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের কল্যাণে বিভিন্ন দাবিসমূহ উপস্থাপন করেন।প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামসুল ইসলাম (অব.) প্রতিনিধি দলের উত্থাপিত বিষয়গুলো অত্যন্ত মনোযোগসহকারে শোনেন। তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে আশ্বাস প্রদান করেন যে, উত্থাপিত দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনা ও বাহিনী প্রধানদের সহযোগিতায় যথাযথভাবে বিবেচনা ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।সাক্ষাৎকালে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ (অব.), ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট মুশফিকুর রহিম রনি, জয়েন্ট সেক্রেটারি পেটি অফিসার জাহিদুল ইসলাম (অব.), জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট মেজবাউর রহমান (অব.), অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্হা(অসকস) বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সার্জেন্ট হুমায়ুন কবির (অবঃ) সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ একরামুল হক (অবঃ)। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ সংগঠন এর প্রতিষ্ঠাতা সার্জেন্ট মোঃ তাইজাল হক তাজু (অবঃ) সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল মোঃ মনজুরুল আলম (অবঃ), সৈনিক আলাল এবং অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামসুল হক ও ফ্লাইট লেফটেন্যান্ট হারুন (অব.) উপস্থিত ছিলেন।প্রতিনিধি দল আশা প্রকাশ করেন, সরকারের ইতিবাচক উদ্যোগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও সমস্যা পর্যায়ক্রমে সমাধান হবে।





























