
মাসুদ রানা, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের আয়োজনে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মাদক মুক্ত পত্নীতলা গড়তে প্রত্যেক পাড়া মহল্লায় মাদক প্রতিরোধে কমিটি গঠন করতে হবে, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।
বুধবার( ২২ জুলাই)বেলা ১১টায় মুগ্ধ স্কায়ার কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় পত্নীতলা উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সমন্বয়কারী সাজেদুর রহমান দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, পিস অ্যাম্বাসেডর খাদিজাতুল কোবরা মুক্তা, আজগর আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নজিপুর পৌর শাখার আমির মোফাচ্ছেল হক।
আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























