শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

পথে নিরাপত্তার শঙ্কা, বন্দরে পণ্যের জট

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নিরাপত্তার শঙ্কায় পণ্য খালাস করছেন না আমদানিকারকরা। ফলে দেশের দেশের সমুদ্রবন্দর ও স্থলবন্দরে পণ্যের জট লেগে গেছে।

 


জানা গেছে, চট্টগ্রাম বন্দর ও বেনাপোল স্থলবন্দরে পণ্যের জট লেগেছে। এ ছাড়া অন্যান্য স্থলবন্দরেও বুধবার পণ্য খালাস হয়নি বললেই চলে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউসেও পণ্য খালাস বন্ধ ছিল।


পণ্য খালাসের হার কম থাকায় চট্টগ্রাম বন্দর চত্বরে আমদানি পণ্যভর্তি কনটেইনারের স্তূপ বাড়ছে। আবার রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকায় কমলাপুরগামী কনটেইনারের সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণ বেড়েছে। এ পরিস্থিতিতে বন্দরের পরিচালন কার্যক্রম সামলাতে হিমশিম খাচ্ছেন বন্দরের কর্মকর্তারা।


বন্দরের এক কর্মকর্তা বলেন, রেল যোগাযোগ চালু হলে যেসব কনটেইনার প্রথমে ঢাকার কমলাপুর কনটেইনার ডিপোতে নেওয়া হবে, সেগুলো গত জুলাই মাসের প্রথম সপ্তাহে জাহাজ থেকে নামানো হয়েছিল।


বন্দর চত্বরে আমদানি পণ্যবোঝাই কনটেইনারের সংখ্যাও বাড়ছে। গতকাল বন্দর চত্বর থেকে খালাস হয়েছে ১ হাজার ৪৩৫ একক কনটেইনার। স্বাভাবিক সময়ে এই সংখ্যা থাকে তিন হাজার একক কনটেইনার। খালাসের হার না বাড়ায় আমদানি পণ্যবোঝাই কনটেইনারের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৬৭১টিতে উন্নীত হয়েছে, যা বন্দরে কনটেইনার রাখার ধারণক্ষমতার ৯৩ শতাংশ।


বন্দরের সচিব ওমর ফারুক বলেন, রেল চলাচল বন্ধ থাকায় ঢাকায় কমলাপুরগামী কনটেইনারের জট বেড়ে গেছে। আবার বন্দর চত্বর থেকে পণ্য খালাস না বাড়ায় কনটেইনারের সংখ্যা বাড়ছে।


এদিকে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা গতকাল অফিস করেছেন। আগের দিন বেলা আইটার পর নিরাপত্তার শঙ্কায় তারা অফিস ত্যাগ করেছিলেন।


সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন বলেন, পণ্য খালাসের হার ধীরে ধীরে বাড়ছে। দুই-এক দিনের মধ্যে পণ্য খালাসের গতি আরও বাড়বে।


বেনাপোল বন্দরে গতকালও আমদানি-রপ্তানি কার্যক্রম হয়নি বললেই চলে। বন্দর এলাকায় শতাধিক পণ্যবোঝাই ট্রাক থেকে পণ্য নামানো হয়েছে। খালি ট্রাক ভারতে গেছে। ভারত থেকেও খালি ট্রাক এসেছে। কিন্তু কোনো পণ্যবোঝাই ট্রাক আসা-যাওয়া করেনি। এর মানে হলো, আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ ছিল। এদিকে গতকাল থেকে আমদানি করা পণ্যের ট্রাক পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে পাঠানোর কথা ছিল। কিন্তু গতকাল আমদানি করা পণ্যবোঝাই ট্রাক বাংলাদেশে আসেনি।


স্থলবন্দরের কর্মকর্তারা জানান, বেনাপোলে পণ্যের জট লেগেছে। আমদানিকারকেরা নিরাপত্তার অভাবে পণ্য খালাস করছেন না। কারণ, বন্দর এলাকার আশপাশের সড়কপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি।


বেনাপোল স্থলবন্দরের দায়িত্বপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, আশা করি বৃহস্পতিবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে।


এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউসেও গতকাল সীমিত পরিসরে পণ্য খালাস হয়েছে। বিশেষ করে দলিলাদি বা ছোটখাটো পণ্যের খালাস করা হয়েছে। ঢাকা কাস্টমস হাউসের কার্যক্রম এখনো স্বাভাবিক হয়নি।


দেশের উদ্ভূত পরিস্থিতিতে দুই দিন বন্ধ থাকার পর গতকাল সকাল থেকে এই বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি হয়েছে। গতকাল ভারত ও ভুটান থেকে আমদানি পণ্য (পাথর) নিয়ে ১৪৫টি গাড়ি (ট্রাক) বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। একই সময়ে বাংলাদেশ থেকে বিভিন্ন রপ্তানি পণ্য নিয়ে ২৭টি ট্রাক ভারতে গেছে।


বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, দুই দিন বন্ধ থাকার পর বন্দরের কার্যক্রম সচল হয়েছে। বন্দর এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প