শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

পুকুরে মাছ চাষ ও আদালতের আদেশ নিয়ে সাতখামার মাদ্রাসার অবস্থান স্পষ্টকরণ

প্রকাশিত:রবিবার ২৩ আগস্ট ২০২৬ | হালনাগাদ:রবিবার ২৩ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আব্দুল্লাহ্ আলা মামুন, বোদা(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডে অন্তভূক্ত সাতখামার ইসলামীয়া ফাজিল মাদ্রাসার মালিকানাধীন ঝলঝলি এলাকার একটি পুকুর নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কিছু তথ্যের প্রতিবাদ জানিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। একই সঙ্গে পুকুরটি নিয়ে আদালতের দেওয়া Status Quo (স্থিতাবস্থা) আদেশের ব্যাখ্যাও তুলে ধরেছে তারা।মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিম জানান, ২০২৩ সালে তিনি দায়িত্ব নেওয়ার সময় থেকেই পুকুরটি নিয়ে মামলা চলমান ছিল। বর্তমানে পুকুরটির বিষয়ে মাদ্রাসার পক্ষে হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের Status Quo সংক্রান্ত একটি আদেশ রয়েছে।আদালতের আদেশের আইনি ব্যাখ্যা দিয়ে ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু বলেন, “Status Quo বা স্থিতাবস্থা বলতে বোঝায়, যে অবস্থায় কোনো সম্পত্তি বা জায়গা ছিল, সেই অবস্থাই বজায় থাকবে। পুকুরটি শুরু থেকেই মাদ্রাসার দখলে থাকলে আদালতের আদেশ অনুযায়ী সেই দখল পরিবর্তন করা যাবে না।”মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, পুকুরটি তাদের দখলে থাকায় বর্তমান মাছ চাষের মৌসুমে সেখানে মাছ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, আদালতের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখেই মাদ্রাসার পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে মাছ চাষের জন্য ২ লাখ টাকা নেওয়ার অভিযোগ করা হলেও সেটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন মো. রেজাউল করিম। তিনি বলেন, “কোনো মাছ চাষির কাছ থেকে আমি কোনো টাকা নিইনি।”ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরও জানান, বর্তমান মাছ চাষের মৌসুম বিবেচনায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই মাদ্রাসার পক্ষ থেকে পুকুরে মাছ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে মাদ্রাসার গভর্নিং বডি (পরিচালনা পর্ষদ) অনুমোদিত হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে ওই গভর্নিং বডিই সিদ্ধান্ত নেবে—মাদ্রাসা কর্তৃপক্ষ নিজেরা পুকুরে মাছ চাষ করবে, নাকি নিয়ম অনুযায়ী পুকুরটি ইজারা দেওয়া হবে।মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, পুকুরটি নিয়ে চলমান বিরোধের ক্ষেত্রে তারা আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে তারা।


আরও খবর




অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল