শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

পুনর্বাসন নিয়ে উদ্বিগ্ন বন্যার্তরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কারও ঘর ভেঙে পড়ে আছে। কারও ঘর আবার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেকের মাটির ঘরের নিচে চাপা পড়েছে আসবাবপত্রসহ সবকিছু। নিচু এলাকায় এখনও পানিবন্দি লক্ষাধিক মানুষ। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব এসব লোকজন কোথায় থাকবে বা কার কাছে গিয়ে উঠবেন তারা তার কিছুই জানেন না। স্ত্রী-সন্তানরা আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে, কেউবা আবার পরিবার নিয়ে রয়েছেন মসজিদের ছাদে। কীভাবে আবার নতুন করে ঘরবাড়ি তৈরি হবে, কীভাবে স্বাভাবিক জীবনে ফিরবে তা নিয়ে যেন চিন্তার অন্ত নেই বন্যায় সব হারানো এসব মানুষের। সোমবার ফেনীতে সরেজমিন ঘুরে বন্যাদুর্গতদের মাঝে এসব চিত্র লক্ষ্য করা গেছে।


ফেনীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বন্যার পানি কমে যাওয়ার পর ক্ষতির পরিমাণ কিছুটা দৃশ্যমান হতে শুরু করেছে। টিনের বাড়ি ও মাটির অধিকাংশ ঘরবাড়ি ভেঙে গেছে। নদীপাড়ের কিছু বাড়ি বিলীন হয়ে গেছে নদীর মাঝে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ফুলগাজী উপজেলায়।


সোমবার সরেজমিন দেখা গেছে, ফেনীর বিভিন্ন উপজেলায় বন্যার পানি নেমে গেছে। জেলার ফুলগাজী উপজেলার ঘরবাড়ির ক্ষয়ক্ষতি বেশি লক্ষ্য করা গেছে। ফুলগাজীর দক্ষিণবড়ইয়া, বটতলার নদীর নিকটবর্তী অধিকাংশ মাটির বাড়ি ভেঙে পড়ে আছে, নদী তীরবর্তী অনেকের ঘরবাড়িও বিলীন হয়ে গেছে নদীগর্ভে। পরশুরাম উপজেলার বাউরখুমা তালুকপাড়া, বাউরপাথরসহ জেলার অন্যান্য এলাকায়ও ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে। দাগনভূইয়া উপজেলার লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে।


স্থানীয়রা জানান, বন্যায় তাদের বাড়িঘর সব বিলীন হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁইটুকুও এখন নেই। পরিবারের নারী সদস্যদের ভোগান্তি পোহাতে হচ্ছে বেশি। আত্মীয়স্বজনের বাড়ি বা মসজিদের ছাদে আশ্রয় নিয়েছে তারা।


ফুলগাজী উপজেলার দক্ষিণবড়ইয়া গ্রামের ফয়েজ উদ্দীন  জানান, রাতের বেলা ঘরে শুয়েছিলেন। রাত ৪টা নাগাদ হঠাৎ জানতে পারেন বন্যার প্লাবনের কথা, কোনোমতে ঘর থেকে স্ত্রী-সন্তানকে নিয়ে বের হতে পারলেও ঘরের ভেতরেই থেকে যায় সব আসবাবপত্র। কিছুই নিতে পারেননি। স্ত্রী ও প্রাপ্তবয়স্ক দুই মেয়ে আশ্রয় নিয়েছে অন্যের বাড়িতে। আক্ষেপ করে ফয়েজ উদ্দীন বলেন, এর চেয়ে ঘরের ভেতরে থেকে মরে যাওয়াই ভালো ছিল, অনাহার আর থাকার কষ্টে থাকতে হতো না। এই বাড়িঘর ঠিক করার মতো কোনো সামর্থ্য আমার নেই, এখন আমি আমার পরিবারকে নিয়ে কোথায় উঠব।


পরশুরাম পৌরসভার তালুকপাড়ার বাসিন্দা বজলের রহমান পরিবারের ১২ সদস্য নিয়ে বসবাস করতেন একই বাড়িতে। বন্যার পানিতে তার মাটির ঘর ভেঙে গেছে। স্ত্রী-সন্তান আর নাতি-নাতনিদের নিয়ে এখন কাপড় দিয়ে ঘিরে রেখে কোনোমতে রাত পার করছেন। বজলের পুত্রবধূ বিউটি বেগম জানান, আমার স্বামী রঙের কাজ করতেন। দিন এনে দিন খেতাম। এখন তো কাজ নেই। ঠিকমতো খাওয়া-দাওয়াই করতে পারছি না। ঘর ওঠাব কোথা থেকে জানি না। আল্লাহ কবে তৌফিক দান করবেন তাও জানি না। ততদিন এই কাপড়ের ছাউনির নিচেই থাকতে হবে।


ফুলগাজী বড়ইয়ার বিধবা নাসিমা আক্তার জানেন না তার ছোট মেয়েকে নিয়ে কোথায় গিয়ে উঠবেন। কারণ বন্যার সময় তার বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় সন্তান নিয়ে রাতযাপন করছেন। তিনি বলেন, খেতে পারছি না, মাথা গোঁজার ঠাঁই নেই। যদি মাথা গোঁজার একটা ঠাঁই থাকত তা হলে হয়তো মেয়ের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারতাম, আমাদের এদিকে ত্রাণও আসে না যে একটু খেয়ে বাঁচব।


বন্যা পরিস্থিতির কারণে ফেনীর অধিকাংশ রাস্তাঘাট ভেঙে গেছে, যার ফলে প্রত্যন্ত অঞ্চলগুলো কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলা বা উপজেলা শহর থেকে। স্থানীয়রা বলছেন, এদিকে গাড়ি-ঘোড়া না আসায় ত্রাণও আসে না। অনেকেই ঢাকা থেকে আসেন ত্রাণ দিতে জেলার সম্মুখভাগে ত্রাণ দিয়ে তারা চলে যায়, আমাদের ত্রাণ নিতে গেলেও যেতে হয় ৫-৭ কিলোমিটার দূরে।


জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, পুনর্বাসনের জন্য সরকারিভাবে টিম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাজ করছে। সেগুলো মন্ত্রণালয়ে পাঠানো হবে তারপর যাচাই-বাছাইয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। এ ছাড়া বেসরকারিভাবেও পুনর্বাসনে অনেকে এগিয়ে আসবে বলে ধারণা করা যাচ্ছে।


প্রসঙ্গত, ফেনীতে ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি। দৃশ্যমান হতে শুরু করেছে বন্যার ক্ষতি। সরকারি হিসাবে জেলায় এ পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেলা প্রশাসন। তবে এ সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা স্থানীয়দের।


আরও খবর




দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী