শিরোনাম
পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে ৯৪ কেজি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসার জন্য চীনে গেলেন গাবতলীর মহিষাবান ইউনিয়নে যৌথ অভিযান,দুই গাঁজাসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক দক্ষিণ আইচায় অবসরপ্রাপ্ত তিন গুণী শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট চাঁদপুরে মাটিতে পুঁতে রাখা ১১ কেজি গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারী আটক চিকিৎসা অবহেলায় গুলিবিদ্ধ পা হারাতে বসেছেন জুলাই যোদ্ধা আজিম
মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

রাঙ্গাবালী‌তে জেলেদের ৩০ লাখ টাকা নিয়ে উধাও বন কর্মকর্তা, ভুক্তভোগীদের মানববন্ধন

প্রকাশিত:মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মাসুম বিল্লাহ রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালী উপকূলীয় বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জের মৌডুবি বিট কর্মকর্তা শোহেব খানের বিরুদ্ধে জেলেদের ৩০ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। এ নিয়ে আজ মঙ্গলবার ভুঁইয়াকান্দা পাল‌কি বাজারে ওই কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জেলে ও স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে ভুক্তভোগী বাদল হাওলাদার, মহসিন ভুঁইয়া, মনির তালুকদাসহ অর্ধশতাধিক জেলে তাদের অভিযোগ তুলে ধরেন। অভিযোগ পাওয়ার পর বন বিভাগ ইতোমধ্যে কর্মকর্তাকে বদলি করেছে বলে জানা গেছে।মানববন্ধনে বক্তারা বলেন, বিট কর্মকর্তা চর হেয়ার, চর তুফানিয়া, চর তালুকদার, চর তালেব, চর বগলা, চর আশাবাড়িয়া, জাহাজমারা, চর তোফাজ্জেল, গ্যাপের চর, মৌডুবির ভাঙারখাল, কেউর হাওলা, কাজিকান্দাসহ নিজকাটা এলাকার নদী তীরবর্তী চরের অববাহিকায় প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ স্ট্রিপ বনায়ন (বেড়িবাঁধ বনাঞ্চল) ইজারা দিয়ে ঘুষ বাণিজ্য করেছেন। অর্ধ শতাধিক জেলের কাছে ৩০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। চর ও নদীর মোহনায় ইলিশ, কোরাল, চিংড়ি ও বিভিন্ন সামুদ্রিক মাছ ধরে জীবিকা নির্বাহ করেন জেলেরা অথচ এই সাগরের জেগে উঠা চরগুলো লাখ লাখ টাকার বিনিময়ে ইজারা দিয়ে লাখ লাখ টাকা নিয়েছেন বিট কর্মকর্তা শোয়েব খান।তারা বলেন, একটি চর দেওয়ার নামে অন্তত ২ থেকে ৫ জনের কাছে ঘুষ নিয়েছেন। স্থানীয় জেলে মহসীন ভুঁইয়ার কাছে দেড় লাখ, বাদল হাওলাদারের কাছে ১ লাখ ১০ হাজার, মিজানুর ভুঁইয়ার কাছে ১ লাখ ৫০ হাজার, মনির তালুকদারের কাছে ১ লাখ ৩২ হাজার, কালাম ভুঁইয়ার কাছে ৬০ হাজার, নজরুল হাওলাদারের কাছে ৭০ হাজার, মোশাররফের (হাফেজকান্দা) কাছে আশারবাড়িয়ার চরের জন‌্য ২ লাখ ২০ হাজার, মোশারফ মাতব্বরের কাছে খালের জন‌্য ২৫ হাজার, ইলিয়ার পাটোয়ারির কাছে ১ লাখ ৫০ হাজার, মহিবুল্লাহ ভুঁইয়ার কাছে ১ লাখ ৫০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। এছাড়া অন্যান্য জেলেদের কাছে লাখ লাখ টাকা নিয়ে চর দিয়েছেন কর্মকর্তা।মানববন্ধনে সামসুল আলম হাওলাদারের ছেলে শামীম হাওলাদার বলেন, বিট কর্মকর্তা শোয়েব খান ১ লক্ষ টাকা নিছে চর তালুকদার দিবে বইল্যা। সরকারি হিসাব তো আমরা বুজি না। উনি তো আমাদের ‘মদন’ বানাইয়া টাকা নিছে। একই চর দেখাইয়া একাধিক লোকের কাছে লাখ লাখ টাকা নি‌য়ে‌ছে। গোপনে বন কর্মকর্তা ১ লাখ, দেড় লাখ, দুইলাখ এমনকি তিন লাখ টাকা পর্যন্ত নি‌য়ে‌ছে।মানবন্ধনে আরেক জেলে বলেন, আমি সুদের উপর টাকা নিয়ে এসে ৬০ হাজার টাকা দিছি। যদি টাকা না দিই তাহলে বলে যে গাছ কাটার মামলা দিবে, বিষ দেওয়ার মামলা দিবে। বিভিন্ন ভয় দেখিয়ে কায়দা করে উনি টাকাগুলো নিয়ে গেছে। টাকা না দিলে টোটালি ঢুকতে দিবে না চরে। আমরা সাধারণ মানুষ কি করতে পারি। এমনকি কাঁকড়া ধরতে গেলেও টাকা দিতে হয়।৬নং মৌডুবির ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মহসিন ভুঁইয়ার কাছে থেকে বিট কর্মকর্তা শোহেব খান নিয়েছেন মোট সাড়ে ৩ লাখ। প্রথমে দেড় লাখ পরে ২ লাখ। মহসিন ভুঁইয়া বলেন, আমরা মাছ ধরেই খাই। আমার কাছে টাকা নিয়েছে মোট সাড়ে ৩ লাখ বিট কর্মকর্তা শোহেব খান। চর তুফানিয়া দিবে ব‌লে টাকা নিছে প্রথমে দেড় লাখ পরে ২ লাখ। আমার জানা আছে একই চরের জন‌্য বাদল হাওলাদারের কাছেও টাকা নিছে। আমরা এখন চাই, আমাদের কাছে টাকা নিছে চর দিবে বলে-দিতে পারে নাই। এখন টাকা ফেরত চাই। গতবছর একই কর্মকর্তা নিছে পৌঁনে ৩ লাখ।অভিযোগের বিষয়ে জানতে চাইলে মৌডুবি বিট কর্মকর্তা শোহেব খান বলেন, যেসব চর যাকে দেওয়ার কথা ছিল তাদেরকে সেসব চর দেওয়া হয়েছে। উর্দ্ধতন কোনো কর্মকর্তাকে টাকা দেওয়ার কথা নাই। আর আপনারা যা খুশি করেন।রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা আমির হোসেন বলেন, জেলেরা যদি কর্মকর্তাকে ঘুষ দিয়ে থাকেন তাহলে অন্যায় করেছেন। ঘুষ দেওয়া-নেওয়া সমান অপরাধ। বন বিভাগ তার অপরাধ জানার পর তাকে সরিয়ে দিয়েছে। আমার হাতে বিট কর্মকর্তার অনিয়মের অভিযোগ আসার পর আমি তাকে সরিয়ে দিই। টাকা যদি জেলেরা পায় তাহলে তার কাছে ব্যক্তিগতভাবে আদায় করবে আর বন আইনে যে শাস্তির বিধান রয়েছে সেটাই করা হবে।এর আগে একই অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপকূলীয় অঞ্চলের (বরিশাল) বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করীম বলেন, আমার কাছে টাকা নেওয়ার কোনো অভিযোগ আসেনি। আর আমাকে সে টাকা দেয় বলছেন- আমাকে সেই কর্মকর্তা কি চিনে? আমি ওই ধরনের কোনো কর্মকর্তাকে চিনি না।


আরও খবর




রাঙ্গাবালী‌তে জেলেদের ৩০ লাখ টাকা নিয়ে উধাও বন কর্মকর্তা, ভুক্তভোগীদের মানববন্ধন

পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে ৯৪ কেজি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসার জন্য চীনে গেলেন

গাবতলীর মহিষাবান ইউনিয়নে যৌথ অভিযান,দুই গাঁজাসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

দক্ষিণ আইচায় অবসরপ্রাপ্ত তিন গুণী শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা

চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট

চাঁদপুরে মাটিতে পুঁতে রাখা ১১ কেজি গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারী আটক

মোহনগঞ্জের গাগলাজুর বাজারে ভয়াবহ আগুন, ব্যবসায়ীর দেড় লাখ টাকার ক্ষতি

কাশিমপুর-কোনাবাড়িতে ভূমি জরিপে অনিয়মের অভিযোগ; বাড়ছে জনভোগান্তি

ফুলপুরে বিএনপি নেতা মতি'র ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

নন্দীগ্রামে ৮ পরিবার পানিবন্দি, জলাবদ্ধতায় বেড়েছে দুর্ভোগ

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে ৯৪ কেজি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসার জন্য চীনে গেলেন

গাবতলীর মহিষাবান ইউনিয়নে যৌথ অভিযান,দুই গাঁজাসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

দক্ষিণ আইচায় অবসরপ্রাপ্ত তিন গুণী শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা

চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট

চাঁদপুরে মাটিতে পুঁতে রাখা ১১ কেজি গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারী আটক

মোহনগঞ্জের গাগলাজুর বাজারে ভয়াবহ আগুন, ব্যবসায়ীর দেড় লাখ টাকার ক্ষতি