শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

রায়েন্দা ইউনিয়নকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল ঝরে পড়া মুক্ত ইউনিয়ন গড়ার অগ্রগতি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জুয়েল হাওলাদার, শরণখোলা প্রতিনিধিঃ বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করে রায়েন্দা ইউনিয়নকে একটি শিশুবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি উদযাপন করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ১০ টায় শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়ন পরিষদে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রায়েন্দা ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং শরণখোলা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে ইউনিয়নের বিভিন্ন গ্রামে পরিচালিত কার্যক্রম ও অর্জিত অগ্রগতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে অগ্রগতির অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশন করা হয়। আয়োজকরা জানান, রায়েন্দা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত পরিবেশ তৈরি এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে শিশু ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুদের বিদ্যালয়ে ধরে রাখার বিষয়ে কাজ করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়েন্দা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক সচিব ফারুক হোসেন, ইউপি সদস্য কাওসার আকন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শরণখোলা এপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার আগস্টিন মিস্ত্রি। এছাড়া রায়েন্দা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ধর্মীয় নেতা, কাজী ও পুরোহিত, শিশু ফোরাম এবং যুব ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধের পাশাপাশি প্রত্যেক শিশুকে বিদ্যালয়মুখী করা জরুরি। এ লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, ধর্মীয় নেতা, শিক্ষক, যুব ও শিশু সংগঠনসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের মাধ্যমে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে রায়েন্দা ইউনিয়নে চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আরও খবর




রায়েন্দা ইউনিয়নকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল ঝরে পড়া মুক্ত ইউনিয়ন গড়ার অগ্রগতি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত

আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

রায়গঞ্জে এক রাতেই চুরি ৬ গরু

দক্ষিণ গফরগাঁও উপজেলা পরিষদের সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় স্থাপনে বাধা নেই: হাইকোর্ট

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

রায়গঞ্জে এক রাতেই চুরি ৬ গরু

দক্ষিণ গফরগাঁও উপজেলা পরিষদের সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় স্থাপনে বাধা নেই: হাইকোর্ট

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ