শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই বিধবার ঘর,ছেলের বিয়ের টাকা- স্বর্নলংকারও শেষ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


হুযাইফা হিজল, রায়গঞ্জ:

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই বিধবার ঘর, ছেলের বিয়ের টাকা- স্বর্নলংকারও শেষ

রাত তখন প্রায় দুইটা। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া দক্ষিণ পাড়া গ্রামের একটি বাড়িতে। আগুনে পুড়ে যায় দুটি ঘর, আসবাবপত্র, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। ঘরে থাকা নগদ দেড় লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকারও রক্ষা করা যায়নি।


বাড়িটি বিধবা রেখা বেগমের (৪৬)। তাঁর স্বামী হারুন অর রশীদ মারা গেছেন প্রায় ১৩ বছর আগে। দুই সন্তানকে নিয়ে কষ্টে সংসার চালিয়ে আসছিলেন তিনি। বড় ছেলে মোহাম্মদ আলী জিন্নার বিয়ের জন্য জমিয়ে রাখা টাকা ও স্বর্ণালংকারও ছিল ওই ঘরে। আগুনে সবকিছু হারিয়ে এখন দিশেহারা তিনি।


শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে রেখা বেগমের বাড়িতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


এলাকাবাসী জানান, আগুন লাগার পর তাঁরা পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন করেন। প্রায় এক ঘণ্টা ধরে ফোন করেও কোনো সাড়া পাননি বলে তাঁদের অভিযোগ। পরে বিষয়টি রায়গঞ্জ থানায় জানানো হয়। থানা-পুলিশ পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করার পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। ততক্ষণে আগুনে দুটি ঘরসহ অধিকাংশ মালামাল পুড়ে যায়।


এলাকাবাসীর অভিযোগ, সময়মতো বিদ্যুৎ সংযোগ বন্ধ করা গেলে আগুনের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলার কারণেই ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বলে তাঁরা দাবি করেন।


স্থানীয়দের চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে স্থানীয়রা জানান।


ক্ষতিগ্রস্ত রেখা বেগমের স্বজন মোছা. রনি বেগম বলেন, ‘আমার গহনাসহ বিধবা রেখার রাখা গহনা ও নগদ অর্থসহ সব পুড়ে ছাই হয়েছে।’


কান্নাজড়িত কণ্ঠে রেখা বেগম বলেন, ‘আমার স্বামী বেঁচে থাকলে হয়তো এই কষ্ট সহ্য করতে পারতাম। বড় ছেলে মোহাম্মদ আলী জিন্নার বিয়ের জন্য নগদ দেড় লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার রেখেছিলাম। গত রাতে আমি স্বপ্নে দেখেছি, আমার ঘর পুড়ে গেছে। এটা সত্যি হবে, আমি ভাবতেও পারিনি। নিমিষেই আগুনে সব শেষ হয়ে গেছে।’


রেখা বেগমের পরিবারের দাবি, আগুনে তাঁদের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, চাল-ডাল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি বিয়ের জন্য জমানো টাকা ও স্বর্ণালংকার হারিয়ে পরিবারটি এখন বড় সংকটে পড়েছে।


এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকার ও সমাজের বিত্তবানদের সহায়তার আবেদন জানিয়েছে। বিধবা রেখা বেগমের ঘর-সংসার পুনর্গঠনে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন তাঁরা। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বক্তব্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।


আরও খবর




অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল