শিরোনাম
পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

রাহা মনির মৃত্যুর ৮ দিনেই চিকিৎসকদের বিনোদন উৎসব! ক্ষোভে ফুঁসছে নরসিংদীবাসী

প্রকাশিত:বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীতে টনসিল অপারেশনের সময় ভূল চিকিৎসার কারণে ৬ বছরের শিশু রাহা মনির মৃত্যুতে সারাদেশ যখন শোকে কাতর, তখনই অভিযুক্ত চিকিৎসক পরিবারসহ ড্যাব, সাস ও স্বাচিপের চিকিৎসকরা বিনোদন উৎসবে মেতে উঠেছেন। চিকিৎসকদের এই বিকৃত আনন্দ-আয়োজনে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে।
‎
‎গত ২৮ আগস্ট রাতে নরসিংদী পৌর শহরের হেমেন্দ্র সাহার মোড় এলাকায় লাইফ কেয়ার হাসপাতালে টনসিল অপারেশনের পর মারা যায় রায়পুরার হাঁটুভাঙা গ্রামের নিজামুল হক ও তানিয়া আক্তারের একমাত্র সন্তান রাহা মনি। ঘটনার পর রাতেই অভিযুক্ত এনেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. সুদীপ সাহা ও নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. তন্ময় করকে পুলিশ আটক করলেও প্রভাবশালী চিকিৎসক সংগঠন ড্যাব ও সাস নেতাদের হস্তক্ষেপে ভোরেই তারা মুক্ত হয়ে যান বলে অভিযোগ রয়েছে।
‎
‎এরপর মাত্র ৮ দিন না পেরোতেই শনিবার (৬ সেপ্টেম্বর) গাজীপুরের কালীগঞ্জের উলুখোলা এলাকায় কালব রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে “এসো মিলি বন্ধনে, চিকিৎসকরা সব একসাথে” স্লোগানে শরৎ উদযাপন ও চিকিৎসক মেলার আয়োজন করে সাস। এ আয়োজনে অংশ নেন ড্যাব, সাস ও স্বাচিপ নেতৃবৃন্দসহ অভিযুক্ত দুই চিকিৎসকও তাদের পরিবার নিয়ে।
‎
‎শরৎ উদযাপন ও চিকিৎসক মেলায় উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি ডা. হাসান আল জামী, দপ্তর সম্পাদক ডা. শাহারিয়ার খান, সমাজ কল্যাণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম ভূইয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ডা. মো. আসাদুজ্জামান সুমন, মহিলা বিষয়ক সম্পাদক ডা. শারমিন জাহান নূপুর, নরসিংদী জেলার স্বাচিপ এর যুগ্ম আহবায়ক ডা. সুখরজন, সাবেক জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাজিদুল হক অপু, ডা. রাবেয়া মাহমুদ, অসিম কুমার ভৌমিকসহ আরোও অনেকে।
‎
‎নিহত রাহা মনির নিকট আত্মীয় ফজলুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিশু রাহা মারা গেছে মাত্র ৮ দিন আগে, তার রক্তের দাগও শুকায়নি। এ অবস্থায় চিকিৎসকদের এমন আনন্দ আয়োজন প্রহসন ছাড়া কিছু নয়।”
‎
‎এ ব্যাপারে ড্যাবের সভাপতি ডা. ডাক্তার হাসান আল জামি বলেন, "যখন এই ঘটনা ঘটেছিল তখন আমি দেশে ছিলাম না তাই এ বিষয়ে আমি অবগত নই।"
‎
‎এ ব্যাপারে সাসের সভাপতি ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, "আসলে আজকের অনুষ্ঠানটা সাসের। এখানে স্বাচিবের কোন সদস্য নেই আর যদিও বা কেউ থাকে তবে তারা কেউ মঞ্চে উঠবে না।"
‎
‎অন্যদিকে, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল ইসলাম শামীম বলেন, “সাসের কয়েকজন নেতৃবৃন্দ এসে আমাকে প্রোগ্রামটির দাওয়াত দেয়। তারা যে মুহূর্তে এসে আমাকে দাওয়াত দেয় এই শেষ সময় অনুষ্ঠানটি বন্ধ করার কথা আমার কাছে ঠিক মনে হয়নি এতে নানান জন নানান মন্তব্য করতে পারে। তাই এই অনুষ্ঠানের বিষয়ে আমি তাদেরকে কিছুই বলিনি। তবে শুনেছি অনুষ্ঠানে পতিত স্বৈরাচারী সরকারের কয়েকজন ধূসর উপস্থিত থাকবেন। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলব ড্যাব ও সার্সের সদস্যদের একই অনুষ্ঠানে স্বাচিবের সদস্যদের সাথে উপস্থিত থাকাটা সমচীন নয়। তবে আমার মনে হয় এই অনুষ্ঠানের মাধ্যমে স্বাচিবের সদস্যরা চিকিৎসক সমাজে পূর্ণবাসিত হবে।”
‎
‎দেশবাসীর শোকের মাঝেই চিকিৎসকদের এমন বিনোদন উৎসবকে নরসিংদীবাসীসহ সুশীল সমাজ চরম নিন্দা জানাচ্ছে।


আরও খবর




পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি


এই সম্পর্কিত আরও খবর

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা