শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬
জনভোগান্তির সঙ্গে বাড়ছে তীব্র যানজট

রাজধানীতে বেপরোয়া হয়ে উঠেছে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নিয়ম ও আইনের তোয়াক্কা না করে রাজধানীজুড়ে বেপরোয়া হয়ে উঠেছে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা। সিগন্যাল না মেনে যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করার পাশাপাশি মহাসড়কও দাঁপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত এসব বাহন। এতে জনভোগান্তি যেমন বেড়েছে তেমনি নগরজুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।


হঠাৎ করে রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা ও বাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট পেয়েছে ভিন্ন মাত্রা।


ব্যাটারিচালিত রিকশার এই জট নগরবাসীর কাছে এখন বিষফোঁড়ায় পরিণত হয়েছে। শুধুই কি সড়ক? নিয়মনীতির তোয়াক্কা না করে উড়াল সড়কেও উঠে যাচ্ছে ব্যাটারি চালিত এই তিন চাকার বাহন।


মহাসড়ক কিংবা উড়াল সড়কে ওঠার বিষয়ে জানতে চাইল, অবৈধ এ যানের পক্ষে সাফাই গাইলেন এর চালকরা।


দীর্ঘদিন ধরে রাজধানীর যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে প্যাডেল চালিত রিকশাকে। সীমিত সংখ্যক লাইন্সের বিপরীতে অনুমোদনহীন লক্ষ লক্ষ রিকশা চলছে এ নগরীতে। সম্প্রতি এর সাথে যোগ হয়েছে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা। যানজটের তীব্রতা ও দুর্ঘটনা রোধে ২০২১ সালের ডিসেম্বরে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও আমদানি নিষিদ্ধের নির্দেশনা দেয় হাইকোর্ট।


স্থানীয় সরকার আইন, ২০০৯ অনুযায়ী যে সকল যান থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কর আদায় করতে পারে বা নিবন্ধন দিতে পারে সেই তালিকায় নেই ব্যাটারিচালিত এই বাহন। ফলে একদিকে সরকার যেমন বিপুল রাজস্ব হারাচ্ছে তেমনি বাড়ছে নাগরিক ভোগান্তি।


জনভোগান্তির পাশাপাশি সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এই ব্যাটারি চালিত রিকশা। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাই পর্যন্ত মোট সড়ক দুর্ঘটনার ১৪ দশমিক ৩ শতাংশ ঘটে ব্যাটারিচালিত বাহনগুলোর মাধ্যমে।


কোন সড়কে কি পরিমাণ ব্যাটারিচালিত রিকশা চলবে সে বিষয়ে নীতিমালা এবং বাহনগুলোর নির্দিষ্ট কাঠামো না থাকায় সড়কগুলো অনিরাপদ হয়ে উঠছে বলে মনে করছেন এই পরিবহণ বিশেষজ্ঞ।


যোগাযোগ ও পরিবহন বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান বলেন, ‘কোনো ধরণের স্পেসিফিকেশন ছাড়াই এ রিকশাগুলো বানিয়ে ফেলা হচ্ছে। ফলে সড়কে বিভিন্ন সংস্করণের এ ধরনের রিকশা দেখা যাচ্ছে। কোনোটার পেট মোটা, কোনোটা লম্বা, কোনোটার উপরে দেখবেন ছাউনি দেয়া আছে। যেভাবে পারছে তারা এই রিকশাগুলো বানিয়ে ফেলছে। সমস্যা হচ্ছে আমার সড়কে যে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা থাকার প্রয়োজন সেটা নেই। যানজটের পাশাপাশি এগুলো আমাদের সড়ককে অনিরাপদ করে তুলেছে।’


ধীরে ধীরে ব্যাটারিচালিত বাহনের সংখ্যা কমানোর উদ্যোগ নেয়ার পাশাপাশি চালকদের পুনর্বাসন প্রক্রিয়ায় গেলে এই সমস্যা কিছুটা হ্রাস পাবে বলেও মনে করেন তিনি। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী