শিরোনাম
মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক নিষেধাজ্ঞা

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৪ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৪ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ও দেশটির বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর প্রতিশোধ নিতে মস্কোর বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।


শুক্রবার নতুন করে আরোপ করা এ নিষেধাজ্ঞায় রাশিয়ার পাঁচ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্যস্থল করা হয়েছে।   


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বিদেশে তার আগ্রাসন ও দেশে দমন-পীড়নের জন্য আরও বেশি মূল্য দেওয়া’ নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।  


নিষেধাজ্ঞায় রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন মির পেমেন্ট সিস্টেম, ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, সামরিক শিল্প, ভবিষ্যৎ জ্বালানি উৎপাদন ও অন্য আরও বহু ক্ষেত্রকে লক্ষ্যস্থল করা হয়েছে। রাশিয়ার কারা কর্মকর্তাদেরও এবারের নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে, নাভালনির মৃত্যু সঙ্গে এদের সম্পর্ক আছে বলে দাবি মার্কিন কর্মকর্তাদের; জানিয়েছে রয়টার্স।



পরে যুক্তরাষ্ট্র রাশিয়ার নেতৃস্থানীয় তেলবাহী ট্যাংকার গোষ্ঠী সভকোমফ্লোতের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করে। এই গোষ্ঠীটি রাশিয়ার তেলের ওপর জি৭ এর বেঁধে দেওয়া দর লঙ্ঘনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ ওয়াশিংটনের। পাশাপাশি গোষ্ঠীটির ১৪টি অপরিশোধিত তেল বহনকারী ট্যাংকারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রাশিয়ার প্রায় ৩০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ২৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং বাণিজ্য মন্ত্রণালয় ৯০টিরও বেশি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।


যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর আরোপ করা পশ্চিমা নিষেধাজ্ঞা এড়ানোয় সহযোগিতার দায়ে চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাজাখস্তান ও লিচেনস্টোইন ভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে।  



ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র লু পাঙ্গইউ চীনের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক জবরদস্তি, একতরফাবাদ ও উৎপীড়নের একটি সাধারণ পদক্ষেপ’ উল্লেখ করে এর নিন্দা করেছেন। 


শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ব্রিটেন ও কানাডাও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।


২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে হামলা শুরু করার পর থেকে রাশিয়ার বিরুদ্ধে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো। দুই বছর ধরে চলা ইউক্রেইনের যুদ্ধে লাখো মানুষের মৃত্যুর পাশাপাশি বহু শহর ধ্বংস হয়েছে।


তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো ব্যাপক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা করলেও তাদের প্রত্যাশা পূরণ হয়নি। দুই বছর ধরে বজায় থাকা নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার রপ্তানি-কেন্দ্রীক ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি আরও সবল হয়ে উঠেছে বলে প্রমাণ মিলেছে। এমনটি হবে তা নিষেধাজ্ঞা আরোপ করা পশ্চিমা দেশগুলোতো অবশ্যই, রাশিয়া নিজেও ধারণা করেনি। 


এই উদাহরণ সামনে রেখেই নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ নিজেদের দূতাবাস চ্যানেলের টেলিগ্রাম অ্যাপে বলেছেন, “নিষেধাজ্ঞা আমাদের দুর্বল করে না এটা কি ওয়াশিংটন বোঝে না?”  


আরও খবর




মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শ্রীপুর বাজারে মাদক নির্মূলে জনসচেতনতা সভা, কার্যকর কমিটি গঠনের আহ্বান পুলিশের

আমি যতদিন বেঁচে আছি, ততদিন জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে থাকব: ধর্মমন্ত্রী কায়কোবাদ

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় নবীপুরে ইমাম-খতিবদের দোয়া

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত,মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক

সিন্ধু চুক্তি নিয়ে ভারতের নতুন অবস্থান, বাড়ছে কূটনৈতিক চাপ

‘খুব দ্রুতই আমরা এমন এক অস্ত্র দেখাবো, যা শত্রুরা সবচেয়ে বেশি ভয় পায়’

যুদ্ধের আগুনে পুড়ছে ইরানের অর্থনীতি, চাকরি হারিয়ে দিশেহারা লাখো মানুষ