শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

রাশিয়ার সঙ্গে আপস করতে প্রস্তুত নয় ইউক্রেন

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:বুধবার ০৩ জুলাই ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৩ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ইউক্রেন রাশিয়ার সঙ্গে আপস করতে এবং যুদ্ধ শেষ করার জন্য কোনও প্রকার ছাড় দিতে প্রস্তুত নয়। মঙ্গলবার (২ জুলাই) ইউক্রেনীয় এক সিনিয়র কর্মকর্তা এই কথা বলেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত এই সংঘাতের অবসান ঘটাতে পারবেন—এমন ঘোষণা সম্পর্কে জানতে চাইলে এ কথা বলেন ওই কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্স এই খবর জানিয়েছে।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক ওয়াশিংটন সফরের সময় সাংবাদিকদের বলেছিলেন, যুদ্ধে কীভাবে ‘শান্তি’ অর্জন করা যায় এ বিষয়ে যে কোনও পরামর্শ শুনতে প্রস্তুত কিয়েভ। তিনি বলছিলেন, ‘তবে আমরা স্বাধীনতা, মুক্তি, গণতন্ত্র, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং মূল্যবোধের ক্ষেত্রে আপস করতে প্রস্তুত নই।’


যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিয়টনে আগামী সপ্তাহে ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই ইয়ারমাকের এই সফরের খবরটি সামনে এসেছে। ওই সম্মেলনে ইউক্রেন ইস্যুটি আলোচনার প্রধান বিষয়বস্তু হবে বলে আশা করা হচ্ছে।


গত সপ্তাহে প্রেসিডেনশিয়াল বিতর্কের সময় রিপাবলিকান মনোনীত প্রার্থী ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, নভেম্বরে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার আগেই ইউক্রেনের যুদ্ধের সমাধান করবেন তিনি।


ট্রাম্প কীভাবে এটি করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে গত সপ্তাহে রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের দুই প্রধান উপদেষ্টা তাকে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন যেটিতে বলা হয়েছে, কিয়েভ মস্কোর সঙ্গে আলোচনায় বসতে না চাইলে মার্কিন সহায়তা বন্ধের হুমকি দেওয়া হবে।


তবে বিতর্কের সময় ট্রাম্প বলেছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত তিনি মানছেন না। পুতিন বলেছেন, মস্কো অধিকৃত ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের চারটি অঞ্চল কিয়েভ হস্তান্তর করতে রাজি হলেই কেবল যুদ্ধ শেষ করবে রাশিয়া।


ট্রাম্প ঘোষিত যুদ্ধ পরিচালনার বিষয়টি ইউক্রেন কিভাবে মূল্যায়ন করে এমন প্রশ্নের জবাবে ইয়ারমাক বলেন, ‘সত্যি বলতে কি, আমি জানি না। দেখা যাক।’


এসময় ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইয়ারমাক বলেন, ‘এ সিদ্ধান্ত আমেরিকার জনগণের। আমরা তাদের পছন্দকে সম্মান জানাব।’


২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলারের বেশি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, ইউক্রেনের জন্য শিগগিরেই ২.৩ বিলিয়ন ডলারেরও বেশি নতুন নিরাপত্তা সহায়তা ঘোষণা করবে ওয়াশিংটন।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত,মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক

সিন্ধু চুক্তি নিয়ে ভারতের নতুন অবস্থান, বাড়ছে কূটনৈতিক চাপ

‘খুব দ্রুতই আমরা এমন এক অস্ত্র দেখাবো, যা শত্রুরা সবচেয়ে বেশি ভয় পায়’

যুদ্ধের আগুনে পুড়ছে ইরানের অর্থনীতি, চাকরি হারিয়ে দিশেহারা লাখো মানুষ