শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

রেমিট্যান্স প্রবাহ নিম্নমুখী, গুরুত্ব দেয়ার তাগিদ অর্থনীতিবিদদের

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৯ জুলাই ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৯ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চলতি মাসের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৫০ কোটি ডলার। এর মধ্যে ১৯ থেকে ২৪ জুলাই ৬ দিনে এসেছে ৭ কোটি ৮০ লাখ ডলার। যেখানে প্রথম ১৮ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় আসে ৭ কোটি ৯০ লাখ ডলার করে। গড়ে এ আয় কমে আসায় এখনই চিন্তার কোনো কারণ নেই বলে জানান ব্যাংকাররা। তবে আগামী দিনে রেমিট্যান্স প্রবাহ কমে গেলে এ বিষয়ে ভাবতে হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।


প্রবাসীরা যে আয় পাঠান, তা শুধু তাদের প্রয়োজন মেটায় না। পূরণ করে রাষ্ট্রের এবং সাধারণ মানুষের চাহিদা। বৃদ্ধি পায় রিজার্ভ এবং স্বাভাবিক রাখে নিত্যপণ্যের দাম।


আর সেই রেমিট্যান্স যোদ্ধাদেরই অর্থ পাঠাতে সমস্যায় পড়তে হয় গেল ১৯ জুলাই। উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংকসহ আর্থিক খাতের সব লেনদেন বন্ধ থাকায় ২৩ জুলাই পর্যন্ত কোনো অর্থই পাঠানো সম্ভব হয়নি অনেকেরই। এতে ব্যাংকের লেনদেন বন্ধ হওয়ার দু'একদিন পরেই কেউ কেউ শুরু করেন হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো।


একজন প্রবাসী বলেন, 'দেশের পরিস্থিতি খারাপ থাকায় দেশে টাকা পাঠাতে পারিনি। ইমার্জেন্সি টাকা পাঠানো প্রয়োজন ছিল তাও পাঠাতে পারিনি। অনেক মানুষ বিভিন্ন পন্থায় চেষ্টা করেছে টাকা পাঠানোর জন্য। কেউ পেরেছে কেউ পারেনি।


তবে ২৪ জুলাই থেকে সীমিতভাবে আর্থিক খাতের লেনদেন শুরু হলেও রেমিট্যান্স প্রবাহ সে রকম দেখা যায়নি।


পণ্য রপ্তানির মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা আয় হয়, তার বিপরীতে উৎপাদন এবং আমদানিসহ নানা কাজে ৮০ শতাংশ পর্যন্ত ব্যয় করা হয়ে থাকে। আর প্রবাসীরা যে অর্থ পাঠান তার পুরোটাই থেকে যায়। কিন্তু, রেমিট্যান্স প্রবাহ যদি কমে যায় তাহলে চাহিদার বিপরীতে ব্যাঘাত ঘটবে সরবরাহের। তবে কয়েকদিন প্রবাসী আয় না আসাটাকে বিশ্লেষকরা সমস্যা মনে না করলেও বর্তমানে ব্যাংকিং খাতের যে দুরবস্থা রয়েছে তাতে এ খাতে কোনো দুর্ঘটনা ঘটলে রেমিট্যান্সে ধাক্কা লাগার আশঙ্কা জানানো হয়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, চলতি মাসের প্রথম ১৮ দিনে গড়ে প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৯০ লাখ ডলার। আর ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত ছয়দিনে এসেছে মাত্র ৭ কোটি ৮০ লাখ ডলার। কারণ এই সময়ে মাত্র একদিনই ব্যাংকে লেনদেন করা সম্ভব হয়েছে। এছাড়া প্রায় ৯৮ কোটি ডলার আসে প্রথম ১৩ দিনে। আর ১৪ থেকে ২৪ জুলাই ১০ দিনে আসে প্রায় ৫৩ কোটি ডলার।


তথ্যমতে, এ মাসের ২৪ দিনে মোট প্রবাসী আয় এসেছে ১৫০ কোটি ডলার। যা আগের বছরের একই সময় এসেছিল ১৫৮ কোটি ৬০ লাখ ডলার। আর গেল জুনে রেমিট্যান্স এসেছে ২৫৪ কোটি ডলার। যা কি না গত তিন অর্থবছরের মধ্যে সর্বোচ্চ ছিল।


গেল অর্থবছরের আগস্ট ও সেপ্টেম্বরে রেমিট্যান্সের প্রবাহ কমায়, ব্যাংক খাতে প্রবাসী আয় আনতে নেয়া হয় বিভিন্ন উদ্যোগ। এরপরই অক্টোবরে খোলাবাজারের সাথে ডলারের মূল্যের পার্থক্য কমিয়ে আনা ও প্রণোদনাসহ বেশকিছু পদক্ষেপ নেয়া হয়। এর ফলে ওই অক্টোবর থেকেই প্রতি মাসে প্রায় ২০০ কোটি ডলার আসতে শুরু করে।


তবে সাম্প্রতিক ঘটনায় হঠাৎ করে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় যখন জরুরি প্রয়োজনেও টাকা পাঠাতে পারছিলেন না প্রবাসীরা, তখন হুন্ডির আশ্রয় নেন অনেকেই। এখন সেসব প্রবাসীদের ব্যাংকিং খাতে ফেরানো বিষয়ে শঙ্কা তৈরি করেছে।


সেক্ষেত্রে এখনই এ বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই বলে জানান ব্যাংকাররা। তবে আগামী দিনে প্রবাসী আয় আসা কমে গেলে তা নিয়ে ভাবতে হবে বলে জানান তারা।


মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, 'এউ মাসের আছেই আর কয়েকদিন। আবার এই মাসের বেশ কয়েকদিন কিন্তু আমরা পাইনি। আবার শুরু করতে সময় লাগবে। বৃহস্পতিবারে যে টাকা এসেছে, সেটা পেতে সময় লেগেছে। এই মাস শেষে আগামী মাসের কয়েকদিন গেলে বুঝা যাবে কী হয়। তবে রেমিট্যান্স আসা কমে গেলে এই বিষয় নিয়ে আসলে চিন্তা করেত হবে।'


সাম্প্রতিক ঘটনায় কয়েকদিন ব্যাংক লেনদেন বন্ধ থাকায় সার্বিক রেমিট্যান্সে প্রভাব পড়েছে বলে জানান বিশেষজ্ঞরা। যা সাময়িক সময়ের জন্য বলে জানান।


অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, 'ফ্রিল্যান্স যারা করে তাদের টাকাটা লস। তাদের সাথে যোগাযোগ করতে পারছে না। তাদের কাছে কন্ট্রাক্টটা দিতে পারছে না। সেখানে একটা বড় লস হবে। সেটাও কিন্তু রেমিট্যান্সের মধ্যে দিয়েই টাকা আসে। আবার অনেকে জায়গা কেনার জন্য টাকা পাঠায় সেটাও দিতে পারছে না।'


বিদেশি মুদ্রা আয়ে রপ্তানি খাত প্রধান উৎস হলেও রেমিট্যান্সের ভূমিকা সবচেয়ে বেশি কার্যকর বলে জানান বিশ্লেষকরা।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প