শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

সাতক্ষীরায় ৭ ছাত্রীর বিপরীতে ৮ শিক্ষক, প্রতি মাসে সরকারের খরচ সাড়ে ৩ লাখ টাকা

প্রকাশিত:শনিবার ১৮ জুলাই ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৮ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



গাজী হাবিব, সাতক্ষীরা: 

সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার আলিম ও ইবতেদায়ি বিভাগে শিক্ষার্থী সংকটের মধ্যে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, দুই বিভাগে শিক্ষার্থী সংখ্যা অত্যন্ত কম হলেও শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাসহ বিভিন্ন খাতে প্রতি মাসে বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় হচ্ছে। 


জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি অর্ধ-বার্ষিক পরীক্ষায় মাদ্রাসাটির আলিম প্রথম বর্ষে মাত্র ৬ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। গত ৬ জুলাই জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন প্রতিষ্ঠানটি আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় আলিম প্রথম বর্ষে ৭ জন ছাত্রী এবং ইবতেদায়ি বিভাগের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২৫ জন শিক্ষার্থী উপস্থিত দেখতে পান। এর মধ্যে ইবতেদায়ি প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিলেন না। পরিদর্শন শেষে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলিম বিভাগে শিক্ষার্থী উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, বিষয়টি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রতিবেদন আকারে পাঠানো হবে।


প্রাপ্ত তথ্য অনুযায়ী, আলিম বিভাগে বর্তমানে ৮ জন শিক্ষক কর্মরত রয়েছেন। তাদের মধ্যে ৫ জন সহকারী অধ্যাপক ও ৩ জন প্রভাষক। এসব শিক্ষকের বেতন-ভাতা বাবদ সরকার প্রতি মাসে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ব্যয় করছেন।


জানামতে, আলিম প্রথম বর্ষে পরীক্ষায় অংশ নেওয়া ৬ জন ছাত্রীকে ভিত্তি হিসেবে ধরলে প্রতি শিক্ষার্থীর পেছনে মাসিক সরকারি ব্যয় দাঁড়ায় প্রায় ৫৮ হাজার টাকা। অভিযোগ রয়েছে, পরীক্ষায় ৬ জন অংশ নিলেও নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকে মাত্র ১ থেকে ২ জন শিক্ষার্থী। 


এছাড়া অভিযোগ রয়েছে, আলিম প্রথম বর্ষে ২০ জনের বেশি ছাত্রীর নামে সরকারি উপবৃত্তি দেওয়া হয়েছে। অথচ সরকারি বিধি অনুযায়ী, কোনো শিক্ষার্থী পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর অর্জন এবং ৮০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে না পারলে উপবৃত্তির জন্য যোগ্য বিবেচিত হওয়ার কথা নয়। এ অবস্থায় শিক্ষকদের বেতন-ভাতা ও উপবৃত্তি বাবদ সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।


এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, আলিম শ্রেণীতে ২৮ জন ছাত্রী আছে-তারা পরীক্ষা দিচ্ছে। আপনি আসেন। দেখে যান। ক্লাসে তো আর সবাই উপস্থিত হয়না। অনেকের বিবাহ হয়ে গেছে। সবাই সব দিন আসেনা। কিন্ত পরীক্ষা সবাই দেয়। মাত্র ৬ ছাত্রীর উপস্থিতি নিয়ে উপবৃত্তিতে কোন সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান। নতুন শিক্ষার্থী ভর্তির জন্য কি ধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে - এমন প্রশ্নের জবাবও তিনি এড়িয়ে যান। 


জানতে চাইলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, আকস্মিক পরিদর্শণে গিয়ে আলিম শ্রেণীতে ৭ জন ছাত্রী পেয়েঁছিলাম। আর ইবতেদায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল না। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রতিবেদন এখনো পাঠাইনি তবে অতি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন পাঠাবো। 


এ বিষয়ে সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমি সম্প্রতি শুনেছি। আলিম প্রথম বর্ষে মাত্র ৭ জন ছাত্রী থাকা সত্ত্বেও কীভাবে সেখানে ৮ জন প্রভাষক কর্মরত রয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। আমিও আকস্মিক যাবো প্রতিষ্ঠানটিতে। প্রয়োজনে আবুল হোসেন স্যারের সাথে কথা বলে শিক্ষার্থী সংকট, সরকারি অর্থ ব্যয়ের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। 


এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী সংকটের প্রকৃত কারণ, শিক্ষক পদের যৌক্তিকতা, উপবৃত্তি প্রদান এবং সরকারি অর্থ ব্যয়ের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত। তাদের মতে, সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। 






আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ