শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

সাতক্ষীরায় এসডিসির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: চড়া সুদ ও পণ্য বিক্রির ফাঁদে নিঃস্ব সাধারণ মানুষ

প্রকাশিত:সোমবার ১১ মে ২০২৬ | হালনাগাদ:সোমবার ১১ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জাহাঙ্গীর সরদার, বিশেষ প্রতিনিধি :সাতক্ষীরা সদরের রসুলপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থিত সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভয়াবহ অনিয়ম, প্রতারণা ও সাধারণ মানুষকে শোষণের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ঋণ দেওয়ার নামে উচ্চ সুদের ফাঁদ তৈরি করে নিম্নআয়ের মানুষকে আর্থিকভাবে বিপর্যস্ত করে তুলছে প্রতিষ্ঠানটি। ভুক্তভোগীদের দাবি, সমগ্র বাংলাদেশে ২৩টি জেলার মধ্যে প্রায় ১৪৫টি শাখার কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। তবে সাতক্ষীরা শাখার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, দরিদ্র ও খেটে খাওয়া মানুষকে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে পরে তাদের কাছ থেকে অস্বাভাবিক হারে সুদ আদায় করা হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি ২৪ শতাংশ পর্যন্ত চড়া সুদে ঋণ বিতরণ করছে, যা অনেক ক্ষেত্রে ক্ষুদ্রঋণের নীতিমালাকেও প্রশ্নবিদ্ধ করছে। অভিযোগে আরও জানা যায়, ঋণ নিতে আগ্রহীদের শুধু ঋণেই সীমাবদ্ধ রাখা হচ্ছে না; বরং নানা কৌশলে তাদের বাধ্য করা হচ্ছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ে। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, ঋণ অনুমোদনের শর্ত হিসেবে টেলিভিশন, ফ্রিজ, এসি, রাইস কুকার, প্রেসার কুকার, ব্লেন্ডারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও গৃহস্থালী পণ্য কিনতে চাপ প্রয়োগ করা হয়। এসব পণ্যের অধিকাংশই নিম্নমানের ও অচেনা ব্র্যান্ডের হলেও বাজারমূল্যের চেয়ে অতিরিক্ত দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, এটি মূলত এক ধরনের “ঋণের ফাঁদ” তৈরি করে সাধারণ মানুষকে নিঃস্ব করার অপচেষ্টা। অনেক পরিবার কিস্তির চাপে দিশেহারা হয়ে পড়েছে। কেউ কেউ আবার কিস্তি পরিশোধ করতে গিয়ে নতুন করে ধারদেনায় জড়িয়ে পড়ছেন। এতে একদিকে যেমন সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে, অন্যদিকে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, “প্রথমে সহজ শর্তে ঋণের কথা বলে ডেকে নেয়। পরে নানা কাগজে স্বাক্ষর করিয়ে বাধ্য করে পণ্য কিনতে। না কিনলে ঋণ দেওয়া হয় না। অনেকেই না বুঝে এই ফাঁদে পা দিয়ে এখন পথে বসার উপক্রম।” এদিকে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে দিন দিন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সচেতন মহল বলছে, ক্ষুদ্রঋণের আড়ালে যদি এভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও জোরপূর্বক পণ্য বিক্রির মতো কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে তা সামাজিক ও অর্থনৈতিকভাবে ভয়াবহ প্রভাব ফেলবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রতিষ্ঠানের সাতক্ষীরা ব্রাঞ্চের ম্যানেজার শুভেন্দ্র কুমার সরকার চড়া সুদে ঋণ বিতরণের কথা স্বীকার করেন। পণ্য ক্রয়ে বাধ্য করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা ব্যবসার টেকনিক। অপর একটি প্রশ্ন ছুড়ে দিলে তড়িঘড়ি করে আলাপ কলটির সংযোগ বিচ্ছিন্ন করেন। সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) আঞ্চলিক ব্যবস্থাপক আমিন কাজীর সাথে কথা হলে তিনি বলেন, আমরা কোন গ্রাহককে পণ্য ক্রয়ে বাধ্য করিনা। গ্রাহক এর সুবিধা অনুযায়ী আমরা সেবা প্রদান করে থাকি। আপনি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। এসডিসির নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলামের ব্যবহারিত মোবাইল নাম্বারে একাধিক বার কল দিলে আলাপ কলটি গ্রহণ না করাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।



আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত