শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

সাবেক এমপিদের প্রকল্প বন্ধ করে ২২৫৭ কোটি টাকা সাশ্রয়!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সংসদ সদস্যরা (এমপি) নির্বাচনী ওয়াদা বাস্তবায়নের জন্য বরাদ্দ পেতেন ২০ কোটি টাকা করে। অগ্রাধিকারভিত্তিতে গুরুত্বপূর্ণ ‘পল্লি অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ বরাদ্দ দেওয়া হতো। ২০২০ সালে বরাদ্দ দেওয়া হয় ৬ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা। তৃতীয় এ প্রকল্পে ৪ হাজার ২৬৯ কোটি ১৮ লাখ টাকা খরচের পর বরাদ্দ বাতিল করতে যাচ্ছে পরিকল্পনা কমিশন। এতে সরকারের সাশ্রয় হবে ২ হাজার ২৫৭ কোটি টাকা।


সারাদেশে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রমের গতি বাড়ানোর জন্য এমপিরা এ টাকা বরাদ্দ পেতেন। ২০২০ সালের আগে দুটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। সে সময় ৩০০ এমপি এ সুবিধা পেতেন। তৃতীয় প্রকল্প থেকে ঢাকা সিটি করপোরেশন এলাকার ২০ এমপিকে বাদ দিয়ে ২৮০ আসনের এমপির জন্য বরাদ্দ দেওয়া হয়। যেটার কাজ চলমান ছিল। যেহেতু এমপিরা এখন নেই সেহেতু টাকা নতুন করে কাউকে দেওয়া হবে না। আর নতুন করে আবার যে প্রকল্প নেওয়ার প্রস্তুতি চলছিল সেটাও বাতিল করেছে কমিশন।


চলমান প্রকল্পের অর্থব্যয় নিয়ে এমপিদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে সরকার। প্রকল্প বাস্তবায়নে জনগণের উদ্দেশ্য প্রাধান্য না দিয়ে অনেক এমপি নিজের উন্নয়নের পাশাপাশি স্বজনদের উন্নয়ন করেছে। যে কারণে এমপিদের তৃতীয় নম্বর প্রকল্পটি ৬৫ শতাংশ বাস্তবায়নের পরও বাতিল করা হচ্ছে বলে জানা যায়।


সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় গ্রামীণ অবকাঠামো সংস্কারে সরকারের চাল ও গম বরাদ্দ দিয়েছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। কিন্তু প্রকল্প সংশ্লিষ্টরা মিলেমিশে সেই বরাদ্দ লুটপাট করেন। সংস্কারমূলক কাজের জন্য কোথাও কোথাও এক ডালি মাটিও ফেলা হয়নি। অথচ টাকা ঠিকই তুলে নেন সাবেক এ এমপি।


রাজশাহীর সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বিরুদ্ধে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্প বরাদ্দে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ মিলেছে। অস্তিত্বহীন ও ভুঁইফোঁড় বিভিন্ন সংস্থাকে প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছিল। ঘুরেফিরে নামসর্বস্ব একই সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়। এছাড়া নিয়ম ভেঙে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরাও বিশেষ বরাদ্দ পেয়েছেন।




ভুঁইফোঁড় ও অনিবন্ধিত সংস্থাগুলো বরাদ্দ পেতে এমপি বাদশার ব্যক্তিগত সহকারীকে (পিএ) উৎকোচ দিতে হয়েছে। সবশেষ তিন অর্থবছরের তালিকায় দেখা গেছে, ২০১৯-২০, ২০-২১ ও ২১-২২ অর্থবছরে ফজলে হোসেন বাদশা মোট ৪ কোটি ৭৬ লাখ ৫৭ হাজার ৪৯৯ টাকা ৯৭ পয়সায় ৭৮৭টি প্রকল্প দিয়েছেন। এর মধ্যে ১৮৩টি প্রকল্প ধর্মীয় প্রতিষ্ঠান। আর ১২৬টিই হলো নামসর্বস্ব নারী সংস্থা। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও বিশেষ সুবিধা নিয়েছেন।


এসব কারণ সামনে আসায় মূলত প্রকল্পটি বাতিল হচ্ছে বলে জানায় আইএমইডি। এ প্রকল্পসহ আরও বেশ কিছু প্রকল্প বাতিলের তালিকা প্রস্তুত করছে সংস্থাটি। দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।




এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রকল্প প্রসঙ্গে আইএমইডি সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন  বলেন, ‘প্রকল্পটি বাতিল করা হচ্ছে। সারাদেশে এমপিই তো নেই সুতরাং প্রকল্প থাকবে কেন?’

প্রকল্পের অনেক অর্থ খরচ প্রসঙ্গে সচিব বলেন, ‘খরচ হলেই যে প্রকল্প বাতিল করা যাবে না বিষয়টি এমন নয়। কারণ অর্ধেক অর্থ তো সাশ্রয় করতে পারবো।’


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানায়, প্রকল্পটি জুলাই ২০২০ সালে অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের মোট ব্যয় ছিল ৬ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা। সব অর্থই সরকারি কোষাগারের। চলতি বছরের জুলাই মাস নাগাদ খরচ হয়েছে ৪ হাজার ২৬৯ কোটি ১৮ লাখ টাকা। বাকি ২ হাজার ২৫৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে না। বাকি টাকা খরচের জন্য জুন ২০২৬ নাগাদ সময় পেতেন সাবেক এমপিরা। প্রকল্পের মোট অগ্রগতি ৬৫ শতাংশ। এমপিদের জন্য নতুন প্রকল্প নেওয়ার কথা থাকলেও সেটা আটকে যাচ্ছে। এমপি পরিবর্তন হলেও প্রকল্প চলমান থাকায় ওই আসনে যিনি এমপি থাকতেন তিনিই বরাদ্দ পেতেন।


এলজিইডি জানায়, এই টাকা দিয়ে এমপিরা এলাকার রাস্তা, ব্রিজ, কালভার্ট, হাটবাজার ও বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করতেন। তবে একবারে নয়, চার ভাগে প্রতিবছর পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পেতেন। এমপিরা নিজের লোকদের দিয়েই মূলত কাজগুলো বাস্তবায়ন করিয়ে ইচ্ছামতো টাকা তুলে নিতেন বলে অভিযোগ রয়েছে।




২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রত্যেক এমপি নিজ আসনের অবকাঠামো উন্নয়নে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেয়েছিলেন। এসময় ব্যয় ছিল ৪ হাজার ৯৯২ কোটি টাকা। এটি ২০১০ সালের মার্চ থেকে ২০১৬ সালের জুনে শেষ হয়। আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করলে নিজ নিজ আসনের জন্য এমপিরা আরও ২০ কোটি টাকা করে বরাদ্দ পান। এসময় ৬ হাজার ৭৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। ২০১৫ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত কাজ হয়।


তবে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন বলেন, ‘চলমান প্রকল্পটি হয়তো বাতিল করবে না। এটার কাজ সারাদেশে চলমান।’


এমপি নেই কাকে বরাদ্দ দেবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হয়তো নতুন প্রকল্পটি বাতিল করবে। চলমান প্রকল্পের টেন্ডার হয়ে গেছে।’


পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, প্রকল্পের টাকা যতই খরচ হোক সাশ্রয় করা বড় বিষয়। প্রকল্পের যদি আউটপুট না থাকে তবে কাজ শেষ ধাপে এলেও তা বাতিল করা হবে।


পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ সম্প্রতি বলেন, কিছু খরচ হয়ে গেলেই প্রকল্প শেষ করতে হবে বিষয়টা এমন নয়। কিন্তু যৌক্তিক অর্থনৈতিক বিবেচনা হলো কত খরচ করেছি বিষয়টা এটা নয়, বাকি কাজ করতে কত লাগবে এটা বড় বিষয়। কিছু খরচ হয়ে গেছে বলেই মানসিক চাপ থাকবে প্রকল্প শেষ করতে হবে বিষয়টা এমন নয়। এটা অর্থনীতির যুক্তিতে চলে না।


আরও খবর




দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী