শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

শেখ হাসিনার নতজানু নীতির কারণে বাঁধ খুলে দেওয়ার সাহস করছে: রিজভী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা অসম চুক্তির মাধ্যমে জনগণকে বন্দী করে, তাদের প্রভুদেরকে ডেকে এনে নিজেদের নিরাপত্তা ও অবৈধ ক্ষমতা নিশ্চিত করেছেন। আজকে বাঁধ খুলে দিয়ে প্রলয়ঙ্করী বন্যার সৃষ্টি করেছে। আবার শুকনো মৌসুমে আমাদের যখন পানির দরকার তারা (ভারত) তখন গেট বন্ধ করে রাখে। একটি ব্যক্তির (শেখ হাসিনা) ১৬/১৭ বছর নতজানু নীতির কারণে এটি হয়েছে।’


মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সর্বস্তরের মানুষ। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবির সমাধিতে শ্রদ্ধা জানানো শুরু হয়। শ্রদ্ধা জানাতে কবির সমাধিতে আসেন কবি পরিবারের সদস্যরাও।


সকাল থেকে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় জাদুঘর, নজরুল গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, নজরুল একাডেমি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সুরসপ্তক, সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্রসহ আরও ব্যক্তি ও সংগঠন।


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতকে ইঙ্গিত করে রুহুল কবির রিজভী বলেন, ‘স্বৈরাচারের পতন হয়েছে। এই স্বৈরশাসককে একমাত্র যে দেশটি (ভারত) সমর্থন করে এসেছে, তারা বাংলাদেশের জনগণ কী চায় তার দিকে ভ্রুক্ষেপ করেনি। কয়েকদিন আগে তারা ডুম্বুর বাঁধ খুলে দিয়ে প্রলয়ঙ্করী বন্যার সৃষ্টি করেছে। গতকাল ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়ার সংবাদ শুনেছি। মনে হচ্ছে, একটি পরিকল্পিত ও অশুভ ইচ্ছা নিয়েই তারা এই কাজগুলো করছে।’


তিনি আরও বলেন, ‘শুকনো মৌসুমে আমাদের যখন পানির দরকার তারা তখন গেট বন্ধ করে রাখে। পানির যে শেয়ার সেই শেয়ারটুকু আমরা যেন না পাই সেজন্য শেখ হাসিনা অসম চুক্তির মাধ্যমে তা করেছেন। একটি ব্যক্তির ১৬ -১৭ বছর নতজানু নীতির কারণে এটি হয়েছে। নিজের জনগণকে বন্দী করে, জনগণের উপর পাথর চাপিয়ে তারা এই কাজটি করেছে। তাদের প্রভুদেরকে ডেকে এনে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছে, অবৈধ ক্ষমতা নিশ্চিত করেছে।’


কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, ‘আমরা তার সাহিত্যের মধ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে কীভাবে মুক্তি লাভ করা যায় তা শিখেছি। একদিকে তিনি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের কথা বলেছেন, অপরদিকে তিনি চির প্রেমের কবি। তার আত্মার মাগফেরাত কামনা করি। ছাত্র-জনতার আন্দোলনে গত কয়েকদিন আগে এক ভয়ংকর দানবীয় স্বৈরশাসকের পতন ঘটেছে। সেই আন্দোলনের উত্তাল ঢেউয়ের মধ্যে আপনারা শুনেছেন ‘কারার ঐ লৌহ কপাট’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দ্যম মোরা ঝর্ণার মতো চঞ্চল’। আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে যারা আত্মদান যারা করেছেন, তারা উদ্বুদ্ধ হয়েছিলেন নজরুলের গান গেয়ে, নজরুলের গান শুনে। আজও আমাদের অত্যাচারী বিরুদ্ধে লড়াই করতে প্রেরণা দেয়।’


সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু তার পোকামাকড় বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। প্রতিবিপ্লব তৈরি করার চেষ্টা করছে, ঘাপটি মেরে থাকা স্বৈরশাসকের দোসররা। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যে মুক্তির আস্বাদ পেয়েছি, মুক্ত বাতাস নিতে পারছি সেটি আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করতে হবে। আর যাতে কোনো স্বৈরাচারী ও ফ্যাসিবাদের উত্থান হয়ে সব কিছুকে ভেঙে দিতে না পার।’


‘এখনো অনেক প্রতিষ্ঠান যেগুলো স্বাধীন ও স্বায়ত্তশাসিত হওয়ার কথা সেগুলোকে শেখ হাসিনা দীর্ঘদিন নিজের কব্জায় রেখেছে। নির্বাচন কমিশনে ফ্যাসিবাদের একনিষ্ঠ ব্যক্তিরা এখনো রয়েছে। এরাই নির্বাচন কমিশনের যে স্বাধীনতা সেটি শেখ হাসিনার পদতলে অর্পণ করেছে। এখনো প্রশাসনের নানা জায়গায়, নানা প্রতিষ্ঠানে যে পোকামাকড়গুলো রয়েছে সেগুলোকে দূরীভূত করতে হবে এবং সত্যিকারের জনগণের শাসনকে প্রতিষ্ঠা করতে আমাদের কাজ করতে হবে,’ যোগ করেন রিজভী।


খালেদা জিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের উপর নির্যাতন নিপীড়ন সহ্য করেও গণতন্ত্রের পতাকাকে তিনি উড্ডীন করেছেন। কোনো অপশক্তি বা অগণতান্ত্রিক শক্তির পক্ষে দাঁড়াননি। সবসময় জনগণের পক্ষে দাঁড়িয়েছেন। আজকের এই দিনে তাকেও শ্রদ্ধা জানাই। কারণ, অত্যাচারীর বিরুদ্ধে যে বাণী নজরুল দিয়েছিলেন সেটিকে বেগম খালেদা জিয়া বুকে ধারণ করে দীর্ঘদিন তিনি লড়াই করেছেন।’



আরও খবর




দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী