
সীতাকুণ্ড প্রতিনিধি: রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, ফ্রিজিং করা এবং পুরাতন খাবার মজুত রাখার অপরাধে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ আগষ্ট) সীতাকুন্ড পৌর সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় দীর্ঘ দিনের মাংশ ফ্রিজে সংরক্ষণ এবং রান্নাঘর নোংরা ও অসাস্থ্যকর পরিবেশের অপরাধে
রাজবাড়ী রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পঁচাবাসী ও নষ্ট খাবারগুলো ধ্বংস করা হয়।
আল আমিন হোটেল এন্ড রেস্তোরাঁকে কাঁচা ও রান্না করা বাসী খাবার একসাথে রেখে পরিবেশনের অপরাধে ২০ হাজার টাকা এবং অবিক্রীত গ্রীল বিক্রির উদ্দেশ্য ফ্রিজে সংরক্ষণ,
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এসময় রেস্টুরেন্ট মালিকদের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ পরিবেশে খাদ্য সংরক্ষণ ও পরিবেশনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনী।




























