শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

সিন্ডিকেট-আইনি জটিলতায় উৎপাদন বন্ধের ঝুঁকিতে মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কয়লা আমদানি, সিন্ডিকেট ও আইনি জটিলতায় বিদ্যুৎ উৎপাদন বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের। কয়লাভিত্তিক প্রকল্পটিতে ১২০০ মেগাওয়াটের দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে উৎপাদনে থাকলেও সেটি যে কোনো সময় বন্ধের ঝুঁকিতে রয়েছে।


জানা গেছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রকল্পটিতে ২২ লাখ ৫ হাজার টন কয়লা আমদানি করে জাপানের সুমিটোমো কর্পোরেশন (Sumitomo Corporation)। তবে তাদের চুক্তি শেষ হওয়ার পরই দেখা দিয়েছে জটিলতা। আর তাতেই উৎপাদন বন্ধের ঝুঁকিতে দেশের ২০ হাজার ৬০০ মেগাওয়াটের এ প্রতিষ্ঠানটি।


সূত্র বলছে, সুমিটোমো কর্পোরেশনের চুক্তি শেষ হলে প্রকল্পটিতে নিজস্ব ব্যবস্থাপনায় কয়লা আমদানির দায়িত্ব পায় কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড। এজন্য তারা গত বছরের ১৫ নভেম্বর কয়লা আমদানির জন্য দরপত্র আহ্বান করে। পরে দুই মেয়াদে দরপত্র দাখিলের সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্য ৪টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে।


এর মধ্যে কনসোর্টিয়াম অব ইউনিক সিমেন্ট ইন্ডাট্রিস লিমিটেড এবং সিঙ্গাপুরের আদিত্য বিরলা গ্লোবাল ট্রেডিং প্রকল্পটির বিডার হিসেবে যুক্ত হয়। এতে মেসার্স বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড, ইকুয়েন্টিয়া ন্যাচারাল রিসোর্সেস লিমিটেড এবং আত্রো ইন্টারন্যাশনাল (এফজেডই) বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথোরিটিতে (বিপিপিএ) রিভিউ পিটিশন দাখিল করে।


ঐ তিন প্রতিষ্ঠানের পিটিশন রিভিউ শুনানি শেষে দরপত্র প্রক্রিয়ায় ‘কারিগরি মূল্যায়ন অংশ’ সঠিক আছে বলে জানায় বিপিপিএ। একই সঙ্গে দরপত্র মূল্যায়ন কমিটি আর্থিক প্রস্তাব পুনর্মূল্যায়নে কোনোভাবেই মূল্যায়িত সর্বনিম্ন বা একমাত্র দরদাতার সঙ্গে আলোচনা না করার নির্দেশ দেয়।


সূত্র আরো জানিয়েছে, প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ ব্যক্তি স্বার্থে ইউনিক সিমেন্ট ইন্ডাট্রিস লিমিটেড এবং সিঙ্গাপুরের আদিত্য বিরলা গ্লোবাল ট্রেডিংকে বেআইনি সুবিধা দিতে দরপত্র আহ্বান প্রক্রিয়ায় দেরি করে। পরে গত ৮ জুলাই মেসার্স বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড, ইকুয়েন্টিয়া ন্যাচারাল রিসোর্সেস লিমিটেড এবং আত্রো ইন্টারন্যাশনাল (এফজেডই) হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন করে, যার পরিপ্রেক্ষিতে কয়লা কেনার দরপত্রের সব কার্যক্রমের ওপর ছয় মাসের স্থগিতাদেশ প্রদান করেন আদালত।


সর্বশেষ গত ২৫ জুলাই ইউনিক সিমেন্ট ইন্ডাট্রিস এবং আদিত্য বিরলার ‘লিভ টু আপিল’ দাখিলের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের রায়ের ওপর আট সপ্তাহের স্থগিতাদেশ প্রদান করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর পরবর্তী শুনানি আগামী ১৮ সেপ্টেম্বরের পরে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


এদিকে অনুসন্ধানে জানা গেছে, দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি চারটি প্রতিষ্ঠান যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রস্তাবনা দাখিল করলেও ‘আর্থিক সক্ষমতা নেই’ অজুহাতে শুরুতেই তিনটি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়। পরে গত ২৭ মে কারিগরি কমিটির সভায় চারটি কনসোর্টিয়ামের সবগুলোর আর্থিক প্রস্তাবনা বাতিল করা হয়।


এছাড়াও গত ৩১ মে সিপিজিসিবিএলের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় গুরুত্ব বিবেচনায় বাতিল করা ইউনিক সিমেন্ট কনসোর্টিয়ামকে কয়লা সরবরাহের অনুমোদন দেওয়া হয়।


মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের পরিচালক আবুল কালাম আজাদের একক ক্ষমতা বলে অবৈধভাবে মেঘনা গ্রুপের ইউনিক সিমেন্ট কনসোর্টিয়ামকে কয়লা সরবরাহের জন্য অনুমোদন দেওয়া হয় এবং এ বিষয়ে অনিয়মের অভিযোগ তুলে বসুন্ধরা, ইকুয়েন্টিনা ও আত্রোর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কয়লা আমদানিতে ছয় মাসের নিষেধাজ্ঞা দেন।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী