শিরোনাম
আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
শনিবার ২৪ অক্টোবর ২০২৬

সিরিজ বোমা হামলায় কেঁপে উঠলো কলম্বিয়া

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ১১ জুন ২০২৫ | হালনাগাদ:বুধবার ১১ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

এক নৃশংস ঘটনার রেশ না কাটতেই আরেকটি ভয়াবহতার সম্মুখীন হলো কলম্বিয়া। মঙ্গলবার (১০ জুন) সিরিজ বোমা হামলায় কেঁপে উঠেছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল। এর কিছুদিন আগে দেশটির একজন সিনেটরকে হত্যার উদ্দেশ্যে জনসম্মুখে হামলা করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণে অন্তত সাতজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।


কলম্বিয়ার পুলিশ এবং সেনাবাহিনীর ধারণা, রেভ্যুলুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া বা ফার্কের থেকে সৃষ্ট কোনও গেরিয়া গোষ্ঠী মঙ্গলবারের হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।


কলম্বিয়াতে বোমা হামলার ঘটনা বিরল নয়। তবে সিনেটর মিগুয়েল উরিবেকে হত্যাচেষ্টার কয়েকদিন পরেই এই সিরিজ বোমা হামলার ঘটনায় জনমনে আতঙ্ক নতুন করে মাথাচাড়া দিচ্ছে। সশস্ত্র গেরিলা, প্যারামিলিশিয়া এবং মাদক চোরাচালানিদের অত্যাচারে দীর্ঘ কয়েক দশক তটস্থ থেকেছেন কলম্বিয়াবাসী।


শনিবার রাজধানী বোগোতায় এক নির্বাচনি প্রচারণা চলাকালে গুলিবিদ্ধ হন সামনের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য পদপ্রার্থী উরিবে। তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও তার অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


উরিবের সহধর্মিণী মারিয়া ক্লডিয়া তারাযোনা সাংবাদিকদের বলেছেন, কলম্বিয়ার কোনও পরিবারের এই যন্ত্রণা ভোগ করা উচিত নয়। এই যন্ত্রণার কোনও নাম নেই-এটি কষ্ট, আতঙ্ক বা দুঃখবোধ নয়।


কর্তৃপক্ষ সোমবার জানায়, উরিবের ওপর হামলার উদ্দেশ্য নিয়ে একাধিক দিক থেকে তদন্ত চলছে। এক কিশোরকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানান, সন্দেহভাজন ওই তরুণ পুলিশকে তার জবানবন্দি দিয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্দো বেনেদেত্তির মতে, মঙ্গলবারের বোমা হামলা এবং উরিবের ওপর গুলির মধ্যে যোগসূত্র থাকতে পারে। তার দাবি, বিদ্রোহী গোষ্ঠীগুলো মাদক পাচারের ওপর নির্ভরশীল হয়ে উঠছে, যদিও তিনি এর কোনও প্রমাণ পেশ করেননি।


প্রেসিডেন্ট পেত্রো ইতোমধ্যে সরকারি কর্মকর্তা ও বিরোধী দলীয় নেতাদের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন।


আরও খবর




মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ

পত্নীতলায় পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ

পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির গণমিছিলের ডাক

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

শুধু পর্যটন নয়, বিদেশি বিনিয়োগ টানতে কলম্বোয় ধীরা হেট্টিয়ারাচ্চির মেগা এক্সপো

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে বাংলাদেশিদের শুভেচ্ছা

আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছাল, জানাজা শেষে দাফন

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক