শিরোনাম
গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,আহত ৫ মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন
সোমবার ২৪ আগস্ট ২০২৬
সোমবার ২৪ আগস্ট ২০২৬

স্লুইজ গেটের অভাবে জলাবদ্ধতায় কৃ‌ষি জমি, ৫ বছ‌রেও হয়নি স্লুইজ গেট

প্রকাশিত:বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মাসুম বিল্লাহ রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার টুংগিবাড়িয়ার কাটাখালী খালে স্লুইজ গেট না থাকায় জলাবদ্ধতার কবলে পড়ছে বিস্তীর্ণ ফসলি জমি। তিনটি মৌজার হাজার হাজার একর জমিতে সময়মতো চাষাবাদ করতে পারছেন না কৃষকরা। অতিরিক্ত বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় প্রতিবছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। এতে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। এমন পরিস্থিতিতে দ্রুত স্লুইজ গেট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।বৃহস্পতিবার বিকেল ৫টায় কাটাখালী হাইস্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় কৃষকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।কৃষকরা জানান, কাটাখালী খালটি ২০১৯ সালে খনন করা হয়। খননের পর যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় বর্তমানে খালের বিভিন্ন অংশে নাম না জানা জলজ উদ্ভিদ ও জলজ প্রাণীর কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর ওপর খালে স্লুইজ গেট না থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ নেই। ফলে সামান্য বেশি বৃষ্টি হলেই আশপাশের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।স্থানীয় কৃষকদের ভাষ্য, চলতি বছর অতিরিক্ত বৃষ্টিতে এরই মধ্যে হাজার হাজার একর জমিতে পানি জমেছে। এতে জমি প্রস্তুত, চাষাবাদ ও ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন পানি জমে থাকায় অনেক জমিতে ফসলের ফলন কমে যাচ্ছে। প্রতিবছর একই পরিস্থিতির কারণে কৃষকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।মানববন্ধনে কৃষক মো. সোলেমান হাওলাদার ও জিসান মাহমুদ বলেন, “আমরা জানতে পেরেছি, কাটাখালী খালের স্লুইজ গেট নির্মাণের অনুমোদন ২০২১ সালেই হয়েছে। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও নির্মাণকাজ শুরু হয়নি। স্লুইজ গেট না থাকায় প্রতিবছর আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত গেটটি নির্মাণ করা হলে জমির পানি নিষ্কাশন সহজ হবে এবং আমরা সময়মতো চাষাবাদ করতে পারব।”মানববন্ধনে বক্তারা বলেন, কাটাখালী খালের পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর না থাকায় তিনটি মৌজার ফসলি জমিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে কৃষকরা সময়মতো জমি চাষ করতে পারছেন না। ফলন কমে যাওয়ায় প্রতিবছর তাদের লোকসান গুনতে হচ্ছে। কৃষকদের দুর্ভোগ লাঘবে আগামী এক বছরের মধ্যে স্লুইজ গেট নির্মাণের দাবি জানান তারা।এ সময় কৃষকরা পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, এলাকার কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগ বিবেচনা করে স্লুইজ গেট নির্মাণে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।এ বিষয়ে কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ্ আলম বলেন, “স্লুইজ গেট নির্মাণ প্রকল্পের নকশা অনুমোদিত হয়েছে। ব্যয় প্রাক্কলনও প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন পেলেই নির্মাণকাজ শুরু করা হবে।”স্থানীয় বাসিন্দারা জানান, স্লুইজ গেট নির্মাণ হলে খালের পানি নিয়ন্ত্রণের পাশাপাশি ফসলি জমির অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন করা সম্ভব হবে। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষিকাজে গতি ফিরবে। তাই দ্রুত প্রশাসনিক অনুমোদন সম্পন্ন করে স্লুইজ গেট নির্মাণকাজ শুরুর দাবি জানিয়েছেন কৃষ‌কেরা।



আরও খবর




গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় নারী নেত্রী ও মানবাধিকারকর্মী রুনা আক্তার এবং তার কন্যার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় গৃহবধূ হত্যাকান্ডের মামলায় শশুর-শাশুড়ি সহ ৩ জনের যাবজ্জীবন

আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,আহত ৫

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

মুরাদনগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আজিজ মোল্লা

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস


এই সম্পর্কিত আরও খবর

গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় নারী নেত্রী ও মানবাধিকারকর্মী রুনা আক্তার এবং তার কন্যার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় গৃহবধূ হত্যাকান্ডের মামলায় শশুর-শাশুড়ি সহ ৩ জনের যাবজ্জীবন

আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল