শিরোনাম
পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে ৯৪ কেজি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসার জন্য চীনে গেলেন গাবতলীর মহিষাবান ইউনিয়নে যৌথ অভিযান,দুই গাঁজাসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক দক্ষিণ আইচায় অবসরপ্রাপ্ত তিন গুণী শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট চাঁদপুরে মাটিতে পুঁতে রাখা ১১ কেজি গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারী আটক চিকিৎসা অবহেলায় গুলিবিদ্ধ পা হারাতে বসেছেন জুলাই যোদ্ধা আজিম
মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

সংরক্ষিত এলাকায় অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটকে জরিমানা

প্রকাশিত:মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আহম্মদ কবির,স্টাফ রিপোর্টার:টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত জলরাশিতে প্রকৃতির জন্য নির্ধারিত কিছু নীরব অঞ্চল রয়েছে,যেখানে মানুষের উপস্থিতি ও নৌযানের চলাচল নিয়ন্ত্রিত। জীববৈচিত্র্যের নিরাপদ আবাসস্থল হিসেবে ঘোষিত এসব এলাকায় প্রবেশ না করতে প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ড স্থাপন,গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হলেও তা উপেক্ষার অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের দায়ে ৬টি হাউসবোটকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৪ আগস্ট) জেলা প্রশাসন,সুনামগঞ্জ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘন করে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের দায়ে ৬টি হাউসবোটকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, সুনামগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর,সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো.সাইফুল ইসলাম।অভিযান চলাকালে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণরত হাউসবোটের যাত্রী ও পর্যটকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে সংরক্ষিত এলাকায় প্রবেশের বিধিনিষেধ, পরিবেশ রক্ষার গুরুত্ব এবং জীববৈচিত্র্যের ওপর মানবসৃষ্ট চাপের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তাদের অবহিত করা হয়।মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করে তাহিরপুর থানা পুলিশ।উল্লেখ্য,এর আগে তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড,বিলবোর্ড ও ফেস্টুন স্থাপন করা হয়। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে পর্যটক,হাউসবোট মালিক ও সংশ্লিষ্টদের সংরক্ষিত এলাকায় প্রবেশ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এরপরও কিছু হাউসবোট বিধিনিষেধ অমান্য করে সংরক্ষিত এলাকায় প্রবেশ করায় প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে,দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে আইন প্রয়োগের পাশাপাশি পর্যটক,হাউসবোট মালিক ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও জোরদার করা হবে।


আরও খবর




চকরিয়ায় বিএনপি নেতার বাড়িতে দুঃসাহসিক চুরি;নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

সংরক্ষিত এলাকায় অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটকে জরিমানা

নওগাঁর মান্দায় দুই শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে প্রদান শিক্ষক অবরুদ্ধ, মোটরসাইকেলে আগুন

রাঙ্গাবালী‌তে জেলেদের ৩০ লাখ টাকা নিয়ে উধাও বন কর্মকর্তা, ভুক্তভোগীদের মানববন্ধন

পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে ৯৪ কেজি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসার জন্য চীনে গেলেন

গাবতলীর মহিষাবান ইউনিয়নে যৌথ অভিযান,দুই গাঁজাসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

দক্ষিণ আইচায় অবসরপ্রাপ্ত তিন গুণী শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা

চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট

চাঁদপুরে মাটিতে পুঁতে রাখা ১১ কেজি গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারী আটক

মোহনগঞ্জের গাগলাজুর বাজারে ভয়াবহ আগুন, ব্যবসায়ীর দেড় লাখ টাকার ক্ষতি

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ


এই সম্পর্কিত আরও খবর

চকরিয়ায় বিএনপি নেতার বাড়িতে দুঃসাহসিক চুরি;নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

নওগাঁর মান্দায় দুই শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে প্রদান শিক্ষক অবরুদ্ধ, মোটরসাইকেলে আগুন

রাঙ্গাবালী‌তে জেলেদের ৩০ লাখ টাকা নিয়ে উধাও বন কর্মকর্তা, ভুক্তভোগীদের মানববন্ধন

পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে ৯৪ কেজি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসার জন্য চীনে গেলেন

গাবতলীর মহিষাবান ইউনিয়নে যৌথ অভিযান,দুই গাঁজাসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

দক্ষিণ আইচায় অবসরপ্রাপ্ত তিন গুণী শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা