শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

সোনালীর কাছে হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

তারল্য সংকটে ভুগতে থাকা ইসলামী ব্যাংক রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের কাছে ১ হাজার ১০০ কোটি টাকা ধার চেয়েছে; যেটির জামিনদার হয়ে বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিলেই টাকা পাবে শরিয়াহভিত্তিক ব্যাংকটি।


সোনালী ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বলছেন, এক সময় উদ্বৃত্ত তারল্য নিয়ে বসে থাকা ইসলামী ব্যাংককে এই সুবিধা দিতে পারবে তারা। তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।


মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংককে গ্যারান্টর (জামিনদার) হওয়ার অনুরোধ করে চিঠিও দিয়েছে ইসলামী ব্যাংক। তবে বুধবার পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সবুজ সংতে দেয়নি।


ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় জোরজবরদস্তি করে ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়া এস আলম নানা অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা বের করে নিলে দেশের অন্যতম বৃহৎ ইসলামী ব্যাংক তারল্য সংকটে জেরবার হয়ে পড়ে। সরকার পতনের পর তা আরও তীব্র হয়।


এস আলম গ্রুপের অধীনে যাওয়ার পর হাজার হাজার কোটি টাকা মন্দ ঋণের কবলেও পড়ে ব্যাংকটি।


প্রবল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে ব্যাংক খাত পুনর্গঠনে উদ্যোগ নেয়। এরই মধ্যে ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।


অপরদিকে তারল্য সংকটে ধুকতে থাকা ব্যাংকগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর। তবে সরাসরি সহায়তা না দিয়ে আন্তঃব্যাংক ব্যবস্থা থেকে ধার দিয়ে সংকট উত্তরণের একটি পন্থা বাতলে দিয়েছেন তিনি।


গভর্নরের দেখিয়ে দেওয়া সেই উপায় অবলম্বন করে সোনালী ব্যাংকের কাছে তারল্য সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক। এ জন্য বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতাও চেয়েছে ব্যাংকটি।


ব্যাংকটির এ আবেদনের প্রক্রিয়ায় আরেকটি বিষয় সামনে চলে এসেছে। দেখা গেছে, গত বছর ২৬ ডিসেম্বর সোনালী ব্যাংকের কাছে ১৪ দিনের জন্য এক হাজার টাকা ঋণ নেয় ইসলামী ব্যাংক।


'কল অ্যান্ড শর্ট নোটিশ ডিপোজিট' নামে পরিচিত তারল্য সহায়তার আওতায় ইসলাম ব্যাংক এই অর্থ গ্রহণ করে, যার মধ্যে সোনালী ব্যাংক তাদের অভ্যন্তরীণ ঋণসীমার বাইরে গিয়ে ৬২১ কোটি টাকা সরবরাহ করে এবং সে সময় তারা কেন্দ্রীয় ব্যাংককেও বিষয়টি অবহিত করেছিল।


সেই অর্থ এখনও পরিশোধ করতে পারেনি ইসলামী ব্যাংক। এমন অবস্থায় বাংলাদেশ ব্যাংককে গ্যারান্টর করে সোনালী ব্যাংকের কাছ থেকে আবার বড় অঙ্কের নগদ টাকার সহায়তা চেয়ে চিঠি দিল ইসলামী ব্যাংক।


নতুন সহায়তার আবেদনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সোনালী ব্যাংক এরই মধ্যে মৌখিকভাবে টাকা দিতে চেয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পেলেই ইসলামী ব্যাংককে তারা তারল্য সহায়তা দিতে পারবে।


এ বিষয়ে বুধবার সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ইসলামী ব্যাংক আগে যে ১ হাজার কোটি টাকা নিয়েছিল সেটার সুদ দিচ্ছে, আর কিছু প্রিন্সিপাল পরিশোধ করছে। তাতে ওই ঋণটা কমিয়ে আনা হচ্ছে।”


জানতে চাওয়া হয় ইসলামী ব্যাংক সম্প্রতি সোনালী ব্যাংকের কাছে ১ হাজার ১০০ কোটি টাকা চেয়েছে, এটি এখন কোন পদ্ধতি অনুসরণ করে দেওয়া হবে। জবাবে আফজাল করিম বলেন, “সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর বাংলাদেশ ব্যাংক তো বলেছে, বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দেবে। সেটা ভিন্ন ইস্যু। ইসলামী ব্যাংক আমাদের চিঠি দিয়েছে, তবে এ বিষয়ে আমরা এখনও সিদ্ধান্ত নেইনি।”


গত ৫ অগাস্ট ক্ষমতার পালাবদলের পর ব্যাংকিং খাত পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ইসলামী ব্যাংকসহ ১১টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।


২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেওয়ার পর থেকে নামে-বেনামে অন্তত ৫০ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এই ব্যবসায়ী গ্রুপ। ব্যাংকটি থেকে ঋণ দেওয়া হলেও সেই অর্থ আর ব্যাংকের ফেরত আসেনি। তাতে আর্থিক সংকটে পড়ে যায় ব্যাংকটি।


ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের সিআরআর ও এসএলআর রাখতে ব্যর্থ হচ্ছে। পাশাপাশি ব্যাংকটির বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি হিসাবেও ঘাটতি তৈরি হয়েছিল। ঋণাত্মক হলেও লেনদেন অব্যাহত রাখার সুযোগ দিয়েছিলেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। টাকা ছাপিয়ে দেওয়া সেই বিশেষ সুবিধা এখন বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই ব্যাংকটি এখন তারল্য সংকটে বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের কাছে ধার চাচ্ছে।


বাংলাদেশ ব্যাংকে পাঠানো চিঠিতে বলা হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রথম প্রজন্মের শরিয়াভিত্তিক বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। সারা দেশে ব্যাংকটির বর্তমানে ৩৯৫টি ব্রাঞ্চ, ২৫২টি সাব-ব্রাঞ্চ এবং দুই হাজার ৭৮৭টি এজেন্ট আউটলেট রয়েছে।


সম্প্রতি উচ্চ মূল্যস্ফীতি, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতর কারণে ব্যাংক খাত থেকে আমানত তোলার চাহিদা বেড়েছে। এমন পরিস্থিতে ব্যাংকের ওপর তারল্যের চাপ সৃষ্টি হয়েছে। তাই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে তিন মাসের জন্য আন্তঃব্যাংক থেকে তারল্য সহায়তা পেতে ব্যাংকের পক্ষ থেকে সোনালী ব্যাংকের অনুকুলে এক হাজার ১০০ কোটি টাকার একটি ব্যাংক গ্যারান্টি ইস্যু করার অনুরোধ করা হয়েছে।


এই চিঠিতে ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলার স্বাক্ষর রয়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, শুধু ইসলামী ব্যাংক নয়, তারল্য সুবিধার জন্য অনেকগুলো ব্যাংকই আবেদন করেছে। তবে আন্তঃব্যাংক পদ্ধতিতে গ্যারান্টি চেয়ে কেবল ইসলামী ব্যাংক বাংলাদেশ চিঠি দিয়েছে। অবশ্য এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।


সংকটে পড়া ব্যাংকগুলো কীভাবে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি নিয়ে আন্তঃব্যাংক মার্কেট থেকে ধার নেবে, সে বিষয়ে একটি খসড়া তৈরি হয়েছে।


এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, যে ব্যাংক ধার নেবে তার কাউন্টার পার্টি ব্যাংক থেকে আগে মৌখিক সম্মতি নিতে হবে। ধার নেওয়া ব্যাংকের বোর্ডে বিষয়টি তুলে অনুমোদন করাতে হবে। এরপর বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হবে।


তারা বলছেন, এ ক্ষেত্রে কত টাকা নেবে, তা কীভাবে পরিশোধ করবে; সুদহার কত হবে, তার একটি পরিকল্পনা দিতে হবে ধার চাওয়া ব্যাংককে। তিন মাসে ধার শোধ করতে না পারলে ব্যাংকটি আরও ৯ মাস সময় পাবে। বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দেওয়ার ক্ষেত্রে একটি কমিশনও পাবে।



আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী