শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

সড়কে অটোর দাপট, ভাঙারির দোকানে বিক্রি হচ্ছে প্যাডেল রিকশা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৬ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৬ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

প্যাডেলচালিত রিকশায় পরিশ্রম বেশি কিন্তু সেই তুলনায় আয় কম, আর ব্যাটারিচালিত অটো রিকশায় পরিশ্রম কম হলেও আয় বেশি হয় চালকের। সে কারণে প্যাডেলচালিত রিকশা ছেড়ে অটোর দিকে ঝুঁকে পড়ছেন চালকরা । এতে চরম বিপাকে পড়েছেন প্যাডেলচালিত রিকশার মালিকরা। চালকের অভাবে গ্যারেজে রিকশা পড়ে থেকে নষ্ট হচ্ছে। তাই বাধ্য হয়েই ভাঙারির দোকানে কেজি দরে রিকাশা বিক্রি করে দিচ্ছেন মালিকরা। 



মোহাম্মদপুরের জহুরি মহল্লার রিকশা গ্যারেজের মালিক বাবু বিশ্বাস জানান, ৪৫ বছর আগে তার বাবা ইস্কান্দার বিশ্বাসের হাত ধরে গড়ে উঠেছিল এই গ্যারেজ। সেসময় সারা ঢাকায় ‘ এটি বিশ্বাসের গ্যারেজ’ নামে একনামে পরিচিত ছিল। এখনও তাদের সেই পরিচিতি থাকলেও ব্যবসা আর আগের মতো নেই।


তিনি বলেন, ‘আমাদের গ্যারেজে একসময় দেড় শতাধিক রিকশা ছিল।  এত রিকশা থাকার পরও চালকদের টানাটানি পড়ে যেত। একজন চালক রিকশা জমা দেওয়ার আগেই আরেকজন সেটি চালানোর জন্য গ্যারেজে অপেক্ষা করতো। আর এখন গ্যারেজে রিকশায় আছে মাত্র ৫০টি। কিন্তু সেগুলোও গ্যারেজে পড়ে আছে, চালকের দেখা পাচ্ছি না।’


তিনি জানান, প্যাডেলচালিত একটি রিকশার জন্য সারা দিনে একজন চালককে ১২০ টাকা দিতে হয় মালিককে। আর আধা বেলার (সকাল ৫টা থেকে দুপুর ২টা কিংবা দুপুর ২টা থেকে রাত ১২ টা) জন্য মালিক পান ৭০ টাকা।


গ্যারেজে পড়ে থাকা রিকশাগুলো দেখিয়ে বাবু বিশ্বাস বলেন, ‘বছর খানেক আগেও চালকের অভাব ছিল না। পরিচিত-অপরিচিত চালকরা সকাল দুপুর গ্যারেজে ধর্ণা দিত রিকশার জন্য। সেই সময় দুপুরে গ্যারেজে চালক থাকতো, রিকশা নয়। আর  এখন দেখেন সবগুলো রিকশা পড়ে পড়ে আছে। আজ মাত্র ৮টা রিকশার চালক পাইছি। অনেক রিকশা গ্যারেজে বসে থাকতেই থাকতেই নষ্ট হয়ে যাচ্ছে।’  


তিনি বলেন, ‘চালক পাইবেন কিভাবে? কে আর চায় পরিশ্রম বেশি করতে? আরামের জন্য সবাই অটো চালাইতেছে। তাদেরতো আর দোষ দিতে পারি না। কিন্তু আমাদের ব্যবসাতো শেষ।  গত ১৫ দিনে গ্যারেজের মিস্ত্রি আর সিউরিটিটির বেতন দিয়ে ১ হাজার টাকাও ঘরে নিয়ে যাইতে পারি নাই। এভাবে হলে সংসার চালামু কিভাবে?’


বাবু বিশ্বাস বলেন, ‘ গ্যারেজে পড়ে থেকে রিকশাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই সেগুলো ভাঙারির দোকানে বিক্রি করে দিচ্ছি। একটা নতুন রিকশা বানাতে যেখানে ২৫ হাজারের বেশি টাকা লেগেছে, এখন সেই রিকশা ভাঙারির দোকানে বিক্রি করছি ১২০০-১৫০০ টাকায়।’


ব্যাটারিচালিত অটোরিকশার দাপটে চালকের অভাবে নিজের গ্যারেজ বন্ধই করে দিয়েছেন মোহাম্মদপুরের আদাবরের  মো. আলাউদ্দীন। তিনি বলেন, একেকটা রিকশা বানাইতে আমার খরচ হয়েছে ২৫ হাজার টাকার মতো। কিন্তু সেই রিকশা আমি কেজি দরে বেচছি ভাঙারির দোকানে।



তিনি জানান, আগে পুরাতন রিকশাও বিক্রি হতো ১০ হাজার টাকার বেশি দামে। কিন্তু এখন ব্যবসা আর নেই বলে কেউ পুরাতন রিকশা কিনতে চায় না।  ভাঙারির দোকানে সেসব রিকশার বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৫০০ টাকায়। 


আলাউদ্দীন বলেন, ‘আমার গ্যারেজের ২০টা রিকশা বেইচাও একটা অটোরিকশার দাম পাই নাই। ব্যবসা বন্ধ হওয়ায় সংসার চালাতে প্যাডেল রিকশা বেচার টাকা দিয়ে ফুটপাতে কাপড়ের দোকান দিছি।’


অন্যদিকে ঢাকা শহরের রাস্তায় একসময় বৈধ-অবৈধ মিলিয়ে কয়েক লাখ প্যাডেলচালিত রিকশা চললেও এখন সেই সংখ্যা ৫০ হাজারের আশপাশে নেমে এসেছে বলে দাবি করেছেন রিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও  রিকশা মালিক ঐক্য জোটের সহসাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজিদ।


তিনি বলেন, ‘আমাদের সমিতির হিসেব মতে ঢাকায় এখনও ৩ লাখ প্যাডেলচালিত রিকশা আছে। কিন্তু রাস্তায় চলে ৫০ হাজারের মতো। চালকের অভাবে বাকি সব রিকশা গ্যারেজে বসা।  আমার গ্যারেজেই ১০০ রিকশা আছে, কিন্তু সড়কে বাইর হয় মাত্র ২০-২৫টা। ’ 


মো. মজিবুর রহমান মজিদ জানান, গত ৩০ বছর ধরে রিকশার গ্যারেজের ব্যবসা করেন তিনি। আদাবরে ৯ কাঠা জায়গায় থাকা রিকশার গ্যারেজের জন্য প্রতিমাসে তাকে ৭০ হাজার টাকা ভাড়া দিতে হয়। এছাড়াও গ্যারেজে মিস্ত্রি ও নিরাপত্তারক্ষীদের বেতন, বিদ্যুৎ বিল, পানি বিল, ও গ্যাসবিল মিলিয়ে আরও ৬০ হাজার টাকার বেশি খরচ। 


তিনি বলেন, ‘সবমিলিয়ে গ্যারেজে প্রতিমাসে লাখ টাকার বেশি খরচ হয়। এখন ব্যবসা করে সেই খরচের টাকাও উঠে না।  ঋণ করে কোনো করে নিজের পুরাতন ব্যবসাটা টিকিয়ে রেখেছি। কিন্তু এভাবে আর ব্যবসা বেশিদিন টেকানো সম্ভব নয়।’


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী