শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

শুরুতেই হোঁচট, রাজস্ব আদায়ে কঠিন চ্যালেঞ্জের মুখে এনবিআর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ৩১ জুলাই ২০২৪ | হালনাগাদ:বুধবার ৩১ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেই শেষ হয়েছে ২০২৩-২৪ অর্থবছর। রাশিয়া-ইউক্রেন, ফিলিস্তিন-ইসরায়েল আগ্রাসন কিংবা উত্তপ্ত মধ্যপ্রাচ্য সবকিছু মিলিয়ে মন্দা প্রভাব থেকে বের হতে পারেনি বিশ্ব। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিতে বৈশ্বিক নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি ছিল।



ব্যবসা-বাণিজ্যের শ্লথ গতির সবচেয়ে বড় প্রভাব পড়েছে দেশের রাজস্ব আহরণে। যার প্রমাণ সদ্য সমাপ্ত অর্থবছরে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি। ২০২৪-২৫ অর্থবছরের শুরুতে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ও জরুরি অবস্থা নতুন করে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে দেশের অর্থনীতিতে। যার সরাসরি প্রভাব রাজস্ব আহরণে পড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।


সদ্য সমাপ্ত অর্থবছর শেষে চূড়ান্ত হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে ২৭ হাজার ৪৩৭ কোটি ৯১ লাখ টাকা কম রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যদিও বকেয়া রাজস্ব আহরণসহ বিভিন্ন উদ্যোগে লক্ষ্যমাত্রার ৯৩.৩১ শতাংশ আদায় হয়েছিল। তারপরও বড় ঘাটতি এড়াতে পারিনি প্রতিষ্ঠানটি।



গত ২০২৩-২৪ অর্থবছরে এনবিআরে সংশোধিত ৪ লাখ ১০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি ৯ লাখ টাকা। যেখানে আগের অর্থবছরের লক্ষ্যমাত্রার কাছাকাছিই যেতে পারেনি এনবিআর, সেখানে চলতি অর্থবছরে দেওয়া হয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার বড় লক্ষ্যমাত্রা। এই লক্ষ্যমাত্রা অর্জন করাটা এখন তাদের জন্য বিশাল চ্যালেঞ্জ।


তার ওপর দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, গত এক সপ্তাহে অর্থনীতির ক্ষতি হয়েছে ৮৪ হাজার কোটি টাকার বেশি। চলমান স্থবিরতায় দিনে অর্থনীতির ক্ষতি হয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা। অর্থনীতির ক্ষতি হয়ত টাকার অঙ্কে মাপা যায়, কিন্তু দেশের ভাবমূর্তির যে ক্ষতি হয়েছে, তা মাপার কোনো বাটখারা নেই।


অন্যদিকে ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) মনে করছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ফলে দেশের অর্থনীতিতে ১০ বিলিয়ন ডলার বা প্রায় এক লাখ ১৮ হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। আর ই-কমার্স ব্যবসায়ীরা বলছেন, শুধু ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে ১০ দিনে ই-কমার্স খাতে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এত এত লোকসানের মধ্যে দেশের রাজস্ব আহরণ কীভাবে আসবে সেটিই এখন বড় প্রশ্ন বলে মনে করছেন এনবিআরে ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এনবিআর আয়কর ও কাস্টমস বিভাগের কর্মকর্তারা বলেন, দেশই যেখানে স্থবির ও অস্থিতিশীল পর্যায়ে রয়েছে, সেখানে রাজস্ব আদায়ের সুযোগ কোথায়। অর্থনীতির চাকা চলমান না থাকলে অর্থনীতির চলকগুলো কাজ করবে না, এটাই স্বাভাবিক। আর দেশ স্থিতিশীল ও স্বাভাবিক অবস্থায় না ফিরলে যেকোনো কৌশল কিংবা এনফোর্সমেন্ট উদ্যোগ কাজে আসবে না। এই মুহূর্তেও যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায়, নেতিবাচক প্রভাব থাকবে আরও বেশ কয়েক মাস। শুধু জুলাই মাসেই প্রত্যাশার তুলনায় রাজস্ব আদায় কমবে অন্তত ৪০-৬০ শতাংশ। বর্তমানে ধৈর্য ধারণ করা ও সীমিত পরিসরে যতটুকু কাজ করা যায়, আপাতত করণীয় এটাই।


চলমান অস্থির পরিবেশে এনবিআরের কী করণীয় থাকতে পারে– জানতে চাইলে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, পুরো অর্থনীতি এমনিতেই নেতিবাচক ছিল, আরও নেতিবাচক হয়ে গেল। এর পেছনে দুর্নীতিবাজ চক্রেরও হাত থাকতে পারে। তবে কাউকে দোষ দেওয়া বা দায়ী করার চেয়েও বড় কথা হলো সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বাংলাদেশের। এই মুহূর্তে এনবিআরের তেমন কিছু করার নেই।


তিনি বলেন, যেটা করতে পারে সেটা হলো যেসব কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছে বকেয়া রয়েছে সেটা আদায়ের প্রচেষ্টা বাড়ানো। অন্যদিকে যেসব প্রতিষ্ঠান ঋণ নিয়ে খেলাপি হয়েছে, তাদের বিষয়ে মনিটরিং করতে পারে। এনবিআর চাইলে তারা ব্যাংক ও ওই প্রতিষ্ঠানগুলোর কাছে জানতে চাইতে পারে টাকাগুলো কোথায় কোথায় বিনিয়োগ হয়েছে। ওই ফাইলগুলো ভালো করে দেখা উচিত। এটা দেখার আইনি দায়িত্ব তাদের রয়েছে। দুদকেরও দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান কার্যক্রম ভালো করে চালিয়ে যাওয়া উচিত।


করোনা মহামারির সময়ে সরকারি সাহায্য হিসেবে ৩০ হাজার কোটি টাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে পৌঁছায়নি উল্লেখ করে আবদুল মজিদ বলেন, দেশের যেকোনো দুর্যোগের সময়ে সরকারি সহায়তা সুবিধা বড় বড় ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছে। ২০১৩ সালের রাজনৈতিক সংকটের সময়ও একই চিত্র দেখা গেছে। এবারও হয়ত ব্যবসায়ীদের ক্ষতির কথা বিবেচনায় সরকারি সহায়তা আসবে। আমার কথা হলো ক্ষতি কিংবা সহায়তা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু ঋণ নেওয়ার নামে যারা আত্মসাৎ করেছে, তাদের বিষয়ে কি করা হয়েছে? ওই ব্যবসায়ী গোষ্ঠী কি টাকা ফেরত দিয়েছে? এ বিষয়ে অন্তত এনবিআর চিঠি দিয়ে জানতে চাইতে পারে টাকাগুলো কোথায় গেল? আমার মতে ঋণ খেলাপিদের ধরে সুশাসনের আওতায় আনা প্রয়োজন। সুশাসনের বিকল্প নেই।


চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোট ৫ লাখ ৪১ হাজার কোটি টাকার রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে। যা জিডিপির ৯.৭ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। আর অন্যান্য উৎস হতে ৬১ হাজার কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রয়েছে। এনবিআরের লক্ষ্যমাত্রার মধ্যে আয়কর, মুনাফা ও মূলধনের ওপর কর থেকে আসবে ১ লাখ ৭৫ হাজার ৬২০ কোটি টাকা, ভ্যাট থেকে ১ লাখ ৮২ হাজার ৭৮৩ কোটি, সম্পূরক শুল্ক ৬৪ হাজার ২৭৮ কোটি টাকা, ৪৯ হাজার ৪৬৪ কোটি, রপ্তানি শুল্ক ৭০ কোটি, ৫ হাজার ৮০৫ কোটি টাকা ও অন্যান্য কর থেকে আসবে ১ হাজার ৯৮০ কোটি টাকা।


আরও খবর




ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী