শিরোনাম
হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

‘স্বাভাবিক’ জীবনে ফিরতে সময় লাগবে শিক্ষার্থীদের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ৩০ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ৩০ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতা একপর্যায়ে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। এই আন্দোলনের কেন্দ্রে ছিলেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভার্চুয়াল জগৎ ছেড়ে রাজপথের আন্দোলনের এই ভয়াবহতা গভীরভাবে আঁচড় কেটেছে তাদের হৃদয়ে। চূড়ান্ত বিজয় অর্জনের পরে তারা রাজপথ ছেড়েছেন। ফিরতে শুরু করেছেন দৈনন্দিন জীবনে। যদিও এই ফেরাটা ততটা সহজ নয় বলে জানিয়েছেন আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীরা। মনোবিশ্লেষকরা বলছেন, ফিরতে সময় লাগবে। ক্ষত যত বড়, সারতে সময় দিতে হয় তত। নিজেরা আহত হয়েছেন, বন্ধুদের লাশ দেখেছেন, সরকারকে সরিয়ে দিয়েছেন যে শিক্ষার্থীরা, তাদের ‘স্বাভাবিক’ হতে সময় দিতে হবে।


কী তাদের এত সাহস জুগিয়েছিল প্রশ্নে শিক্ষার্থীরা বলছেন, ‘লাশ দেখে ভয় কেটে গিয়েছিল। একসময় গুলির শব্দ স্বাভাবিক লাগছিল। ভয়াবহতার কথা তখন চিন্তা করি নাই। আমরা জানি, আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে। তাই আমাদের আন্দোলন ছিল ন্যায্য, আর এটাই ছিল আমাদের সাহস। তবে যখন সব স্বাভাবিক হলো, সব প্রকাশ পাওয়া শুরু হলো, তখন বুকে কাঁপন ধরেছে কীসের মধ্যে ছিলাম।


অভিজ্ঞতার কথা তুলে ধরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ইয়াসিন শেখ বলেন, অবশ্যই এই স্মৃতি আজীবন মনে রাখার মতো। গুলিবিদ্ধ লাশ হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যেতে দেখেছি, কিন্তু একবারও পিছপা হইনি। মনে হয়নি পরের ডেডবডিটা আমার হতে পারে। বরং মনের মধ্যে আরও বেশি রাগ, আরও বেশি ক্ষোভ জন্মেছিল যে এখনই সম্ভব হলে এই সরকারের পতন করে ফেলি। শুধু আমার না, সবারই একই চিন্তা ছিল।


এই ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে কীভাবে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব জানতে চাইলে তিনি বলেন, এই অভিজ্ঞতা আরও ভয়াবহ হতো যদি আমরা জয়ী না হতাম। এখন অন্তত নিশ্চিত থাকতে পারছি, আমার আর ভয় নেই, আমার আর কেউ ক্ষতি করবে না। যা হবার তো তা হয়েই গেছে। এখন শুধু আমাদের একটাই চাওয়া, যে কারণে এতগুলো মানুষ মরলো, তাদের এই ত্যাগের জন্য আমাদের দেশে একটা সুন্দর পরিবর্তন আনতে হবে। তা না হলে আমরা যারা বেঁচে আছি, নিজেদের বেইমান মনে হবে।


মিরপুরে একেবারে সামনে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী আবু হাসনাত। তিনি তার বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্বে ছিলেন। অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, চোখের সামনে একটা গুলি এসে একজনের মাথার মগজ উড়িয়ে দিয়েছে। সেই মগজ রাস্তায় পড়ে নড়তে দেখেছি। এটা তো একটা ঘটনা, কত গুলিবিদ্ধ দেহ দেখেছি। এসব দেখে তখন রক্ত আরও গরম হয়ে গিয়েছিল। ভয়ের কথা চিন্তা করি নাই। কিন্তু এখন যখন সব স্বাভাবিক, তখন এই চিত্রগুলো বারবার মনে পড়ে। শরীর শীতল হয়ে যায়। এখনও গুলির শব্দ শুনতে পাই, এমনও মনে হয়। এসব থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি।


তিনি বলেন, আমাদের জয় হয়েছে বলে আজ সহজেই ওই ভয়ংকর পরিস্থিতি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি। যদি ব্যর্থ হতাম! তাহলে আজ হয়তো জীবন আর স্বাভাবিক হবে—এই চিন্তাও করতে পারতাম না। এখন সব ভয়ভীতি দূরে রেখে একটা সুন্দর বাংলাদেশ হবে, এমন স্বপ্ন দেখছি। অনেক আশা মনে। নিজেদের পরিবর্তন করতে হবে, এরকম প্রচারণা চালাচ্ছি। আর স্বাভাবিক জীবনে তো ফিরতেই হচ্ছে। তবে আমাদের যারা মারা গিয়েছেন, তাদের জন্য হলেও আমাদের এগিয়ে যেতে হবে।


পরিবার ও সহপাঠীদের সমর্থনে দ্রুতই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন বিউবিটি'র তাছনিয়া নাওরিন পূর্ণতা। আন্দোলনে তিনি পায়ে দুটি স্প্লিন্টারের আঘাত লেগে আহত হয়েছিলেন। তাই আতঙ্কটা বেশি ছিল বলেও জানান তিনি।


পূর্ণতা বলেন, আমি ৪ আগস্ট মিরপুরে আহত হই। কিন্তু যখন দেখলাম ৫ তারিখে আমাদের জয় হলো, তখন ওই আঘাতের ব্যথা আর আমাকে ছুঁতে পারেনি। মনে হয়েছে আমার কষ্ট সফল হয়েছে। এর পরের সময়টা আমরা কেবল পরিবর্তনের স্বপ্ন দেখছি। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের কাছ থেকেও সমর্থন পাচ্ছি, দ্রুত মানসিকভাবে আবারও ঘুরে দাঁড়াতে হবে। তবে যে সহিংসতার চিত্র দেখেছি, তা কখনও ভুলবো না।


আন্দোলনে বন্ধু হারানোর শোকের কথা জানিয়ে বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী বাঁধন হাসান নূর  বলেন, ৪ আগস্ট বিকালে মিরপুর ১০ নম্বর আমার বন্ধুটা মারা যায়। আমি তো ভুলতে পারি না। কিন্তু বন্ধুর মৃত্যু আমাকে থামাতে পারেনি। বরং এই শোককে শক্তিতে রূপান্তর করে পরের দিন আবারও নেমেছি। আন্দোলনে কীভাবে এত সাহস পেয়েছি জানি না। কিন্তু অনেক অন্যায়ের শিকার হয়েছি সবসময়। আন্দোলন চলাকালে যেভাবে মানুষ মেরেছে, তারপর তো এই সরকারকে মানা সম্ভব হতো না। এই সরকারকে না সরাতে পারলে, আজকে আপনার সঙ্গে কথাই হতো না আমার। পরিস্থিতি এমন গেছে যে পেছালেও মরতে হবে। তাহলে সামনে থেকেই মরবো।


এখন সব কিছুই অনুকূলে, তাই স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরতে পারছি উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের আগে বেঁচে থেকেও মরার মতো ছিলাম। মনে ভয় নিয়ে চলতাম। কথা বলতে পারতাম না। এখন আমাদের ভয় কেটে গেছে। অন্যায় দেখলে প্রতিবাদ করার সাহস পাচ্ছি। বাকস্বাধীনতা ফিরে পেয়েছি। আমাদের জেনারেশন তো অনলাইনেই বেশি অ্যাক্টিভ থাকি, সেখানেও মত প্রকাশ করার সাহস পাচ্ছি। তাই একটা ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও এখন তুলনামূলক ভালো আছি। তবে এসব স্মৃতি কখনও ভোলা যাবে না। ভুলতেও চাই না। এগুলোই আমাদের শক্তি নতুন বাংলাদেশ গড়ার।


মনোরোগ বিশ্লেষক তাজুল ইসলাম  বলেন, ‘কখনও যদি মানুষ কোনও ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়, তাহলে তার ওই অনুভূতি ব্যতিরেকে অন্য অনেক অনুভূতি ভোঁতা হয়ে যায়। তারা বাস্তবতার থেকে দূরে নিজেদের একটা বাস্তবতা তৈরি করে—সেখানে বসবাস করে। সেখান থেকে বের হওয়ার জন্য সময় লাগবে। সামাজিক মানসিক আবেগীয়ভাবে ঠিক হওয়ার সময় যখন আসবে। তখন বাকি অনুভূতি সেনসেটিভ হবে। এটা একটু সময়ের ব্যাপার। এটা তাদের পাশের লোকজন অনুভব করতে পারলেও তারা নিজেরা চিহ্নিত করতে পারবে না, এটা স্বাভাবিক।’


আরও খবর




গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী