শিরোনাম
চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত মাদক,কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প অনুষ্ঠিত আদিবাসী খামারিদের উন্নয়নে পোরশায় ১৬০ জনের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ জামালগঞ্জে নতুন ইউএনও হিসেবে পদায়ন পেলেন শিল্পী রাণী মোদক মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ‘ছাত্রদলের’ বিক্ষোভ মিছিল ঢাকা রেঞ্জ ডিআইজি আবুল কালাম মল্লিকের শিবচর থানায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় যোগদান আমতলীতে বিশেষ অভিযানে ১ হাজার ৯ শত পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা ও সহযোগী আটক লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক বানিয়াচংয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
বুধবার ১০ জুন ২০২৬
বুধবার ১০ জুন ২০২৬

ত্রাণ কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

অগাস্টের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে ছুটছে মানুষ; ব্যক্তি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় তরুণ আর রাজনৈতিক দলের ব্যানারেও সহযোগিতার হাত বাড়াচ্ছেন অনেকেই।


তারপরও বন্যাকবলিত ফেনীতে ত্রাণ বিতরণ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষের অভিযোগ পাওয়া গেছে। তারা বলছেন, ত্রাণ বিতরণ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ আর বিএনপি সমর্থিতদের মধ্যে বেঁধেছে বিপত্তি। কে, কোন দলের, সেটি বিবেচনা করে দেওয়া হচ্ছে ত্রাণ। আওয়ামী লীগের কেউ বন্যাকবলিত হলেও সেখানে যাচ্ছে না বিএনপির কেউ। অভিযোগ উঠেছে দলাদলির।


নোয়াখালী সদর উপজেলার দিনমনির বাজার হয়ে হাঁটু পানি মাড়িয়ে কিছুদূর এগোলেই আজিজুল্লাহপুর গ্রাম। শুক্রবার সেখানে গিয়ে দেখা গেল, মূল পথের পুরোটাই এখনও পানির নিচে। রাস্তার দুই পাশের বাড়িগুলোতেও হাঁটু পানি।


প্রায় ১২ দিন ধরে পানিবন্দি এ গ্রামে সবাই ক্ষতিগ্রস্ত। দিনমজুর আর মধ্যম আয়ের মানুষগুলো বেশি বিপাকে।


যারা ত্রাণের জন্য রাস্তায় দাঁড়াচ্ছেন, তাদের কেউ কেউ পাচ্ছেন। যারা দাঁড়াচ্ছেন না, তারা কিছু্ই পাচ্ছেন না। খেয়ে, না খেয়ে অথবা শুকনো খাবারেই কাটছে অনেকের দিন।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল, গ্রামে ত্রাণ বিতরণের তদারকি করছেন স্থানীয় তরুণরাই। বাইরের সংগঠন এসে ত্রাণ দিয়ে গেলেও তালিকা করে তা বিতরণের কাজটি স্থানীয়রাই করছেন।


তাদের অভিযোগ, ত্রাণ এলেও আজিজুল্লাহপুরের কেউ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না। চলছে ‘দলাদলি’।


নাম প্রকাশে অনিচ্ছুক এ গ্রামের এক বাসিন্দা বলেন, “এহন আবার সিন্ডিকেটও চলে এইডা লই। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি। দেহা গেছে কেউ কেউ বইক্তব্য দেয়, আওয়ামী লীগের কোনগা যাতে এহানে না থাকে।


“এরপরে চাই আওয়ামী লীগেরগুনও আই ভাগ করে। আওয়ামী লীগ বিএনপির এহানে ভাগাভাগির দরকার নাইতো। বন্যায় সবাই সমান। হেতে আওয়ামী লীগ, হেতে এহানে দাঁড়াইতাইত্তোনো; হেতে বিএনপির, হেতে এহানে দাঁড়াই মুস্তানি কইত্তে অইবো, কইরবো। এগুন কিল্লাই?”


এলাকায় ত্রাণ বিতরণ বিএনপির লোকজন করছে জানিয়ে ওই ব্যক্তি বলেন, আওয়ামী লীগের কেউ আসতে পারে না। তবে ছাত্ররাই আসছে বেশি।


তার ভাষ্য, “আমার বলাতেই বুইজবেন। মাইরেই বুইজবেন আমনে থাইকবেন না চলি যাইবেন। আই আগেই কইদিলাম আওয়ামী লীগের কোনগা যাতে ইহানে না থাহে। তাইলে আমনের বুইজতে অইবো, আমি বিএনপি করি, নয়তো জমাত করি।


“আবার আমি কিছু নিলে আওয়ামী লীগের লোকজন কয় আমি বিএনপি করি, দালালি করি খাই। এইডা তিক্ততা না ভাইয়া? মিলিমিশি দিলেতো হয়, আওয়ামী লীগ বিএনপির হিসাব পরে।”


আজিজুল্লাহপুর এলাকার ত্রাণ কার্যক্রম যারা দেখভাল করছেন, তাদের অন্যতম নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান সাজীব। তার বাড়ি আজিজুল্লাহপুর এলাকাতেই।


ত্রাণ কার্যক্রম কেমন চলছে, জানতে চাইলে তিনি বলেন, “আমার এলাকায় কোনো প্রবলেম হইতেছে না। একটু ভিতরের দিকে ত্রাণ নিয়ে অনেকে পৌঁছাইতে পারতেছে না। তবে আমরা চেষ্টা করতেছি, সবখানেই পৌঁছাইছি।


“এখনও ত্রাণ দিতে দুয়েকটা গ্রাম বাদ আছে। আমরা চাইতেছি এইটার সুষম বণ্টন হোক, সেই অনুযায়ী আমরা কাজ করতেছি।”


আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এরা ত্রাণ বিতরণ করুক তা সাধারণ মানুষ চাইতেছে না। যেমন একজন সাবেক মেম্বার, সবাই বলতেছে এতদিন আসে নাই, এখন আসছে কেন? সাধারণ লোকজনই তাদের একসেপ্ট করছে না।”


দলের অনুসারী বেছে ত্রাণ দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, “আমরা কে কোন দলের সেটা বাছবিচার করছি না। এই দুর্যোগ কোন দলের না, আওয়ামী লীগের না, বিএনপির না, জামায়াতের না। এটা সর্বসাধারণের দুর্যোগ।


“আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছি। যে এই সহায়তা পায় না, তাকে আমি নিজে পৌঁছায়ে দিচ্ছি। হয়ত সংকটের কারণে পাঁচজনকে দিতে পারছি, একজনকে পারি নাই। উল্টা আমার দলীয় লোকজনও আমাকে বলছে, আওয়ামী লীগের লোকজন বেশি পাচ্ছে। অনেক নেতার কাছ থেকে কথা শুনতে হচ্ছে, তারা মাঝেমধ্যে বলতেছে এসব। কিন্তু আমি বলছি এই দুর্যোগ আওয়ামী লীগ বিএনপির বিষয় না।”


কিল্লারহাটের এক ব্যবসায়ী বলেন, তারা ব্যচমেট বন্ধুরা মিলে একটা ফান্ড গঠন করে কাজ করছিলেন। একসঙ্গে যারা কাজ করছিলেন তাদের একজন ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচন করবেন। সেই বন্ধু তাকে প্রতিদ্বন্দ্বী ভেবে তাকে এড়িয়ে একাই কাজ শুরু করেন।


নাম প্রকাশ না করে এ ব্যবসায়ী  বলেন, “আঁর কাছে আরও প্রায় ৩০ হাজার টাকা আছে। আমি চুপচাপ বসি রইছি, কয়দিন কইচ্ছি। আর কইত্তান্নো।


“বন্যার সময় অনেকেই এইটা-সেইটা নি আসতেছে। বন্যার পরে মানুষের আসল অভাব শুরু হইব। তখন কারো বাড়ি ঠিক করা লাইগব, কারো টয়লেট ঠিক করা লাইগব। তখন এই টাকাগুলা দি দিব।”



আজিজুল্লাহপুর জামে মসজিদ থেকে প্রায় এক কিলোমিটার দূরে কিল্লারহাট। পাশাপাশি গ্রাম শ্যামপুর ও লালানগর।


এসব গ্রামে দিনমজুর অনেক, যাদের ‘দিন আনি দিন খাই’ অবস্থা। প্রায় ১২ দিন ধরে বন্যার পানিতে আটকে তাদের করুণ দশা। এ এলাকাগুলোতে ত্রাণের গাড়ি গেলেও অভিযোগ উঠেছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না।


আজিজুল্লাহপুর গ্রামের ইকবাল হোসেন মামুনের ক্ষোভ প্রকাশ করে বলেন, “চারমুই চাইরটা গাড়ি ঢুকি যাইব, প্রত্যেকটা লোকে পাইব। তোরা কিছু পাইলেই পূব শ্যামপুর, পূব শ্যামপুর আর মোল্লা বাইত। এ ছাড়া তোরা কিছু বুঝসনা। এইডা কি? হেমুই বন্যা উইঠছে। দহিনমুই আর পশ্চিমমুই বন্যা উডেনো?”


“আরে জেলেপাড়ার মানুষ খুব কষ্টে আছে। পশ্চিমমুই কেউ হাইছে, কিন্তু শতকরা ৬০ ফ্যামিলি পায়নো। এক্কেরে যে পায়নো এইডানো। কয়েকজন আই ঝাপ-ঝুপ দি যা নিছে নিছে। আর বাকিরা খুব কষ্টে আছে, অনেক বেশি কষ্টে আছে।”


এলাকার মানুষের অবস্থা তুলে ধরে তিনি বলেন, “তারা দৈনিক আনি দৈনিক খায়। কিছু একটা আছে শ্যামপুরে, নয় সব শ্যামপুরে লই যাইবো কিল্লাই? তরাদরি যেতারা কইরবার, হেতেরা করে। কিন্তু হেতারা পূব শ্যামপুর ছাড়া কিছু বুঝেনো। এইযে মালগুলা ঢুকাইতেছে, পূব শ্যামপুর যথেষ্ট মাল ঢুকছে, আর কোনদিকে এতো ঢুকেনো।”


বিত্তবানরাও ত্রাণের প্যাকেট নিচ্ছে জানিয়ে মামুন বলেন, “যাদের কোনো অভাব নাই, তাদেরও দেখলাম এখান থেইকা একটা প্যাকেট পাওয়ার জন্য হাহাকার ছিল গতকাইল। মুখ কালা আছিল, প্যাকেট পাইয়া হাসি দিছে। আবার কিছু মানুষ মইধ্যবিত্ত, তারা কয় তাগো লাইগতোনো।”


দুই মেয়ে মা ও স্ত্রীকে নিয়ে সংসার অটোচালক নূর হোসেনের। বন্যায় গ্যারেজবন্দি অটোরিকশা দেখিয়ে তিনি বলেন, “আইজ ১২-১৪ দিন ধরি অটো বন্ধ। ইনকাম নাই, কোনোরকম খাই না খাই বাঁচি আছি।”


দিনমজুর ইমাম হোসেন সুমন বলেন, “সবার পাকঘরে বসতঘরে হানি ঢুকি গেছে। বাথরুমের সমস্যা। থাকা কষ্ট, খাডের উপর কোনোরকম রইছে আরকি কেউ কেউ।


“দিনের বেলা অনেকেই থাকে, সইন্ধ্যা অইলে চলি যায়। বিভিন্ন উঁচা বিল্ডিং যে যেখানে পারে চলি যায়। আর কয়েকজন উঁচা চকির উপরে থাকে। আমার ভাইয়ের সব ফ্যামিলি চলি গেছে। আমার রাইতে থাকতে হয় বাড়িত একা। সাপ এতো মোটা, ভয়ে লাইট জ্বালাই বসি থাকি।”


শ্যামপুরে সব ত্রাণ যাচ্ছে- এমন অভিযোগ উঠলেও নিজেই ঠিকঠাক ত্রাণ না পাওয়ার অভিযোগ করেন এ গ্রামের মনসুরা খাতুন।


তিনি জানান, খাল পার হয়ে অনেকটা ভেতরে তার বাড়ি যেতে হয় বলে সেখানে ত্রাণ পৌঁছাচ্ছে না। কাছাকাছি আর যারা দিচ্ছে, তাদের চেনাজানা লোককে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তার।


দুই মেয়ে মনসুরা খাতুনের। এক মেয়েকে বিয়ে দিয়েছেন, আরেকজন বাড়িতে তার সঙ্গেই থাকেন। কিছু পাওয়ার আশায় দিনমনির হাঁটের দিকে যাচ্ছিলেন তিনি।



বন্যার মধ্যে কিছু পেয়েছেন, এমন প্রশ্নে তিনি বলেন, “কিছু শুকনা জিনিস হাইছি, আর হেদিন দুই কেজির মতোন চাল হাইছি। এগুন দি আর কয়দিন চলে? আমার বাইত যাইতে বুক সমান হানি, তাই কেউ যায় না।”


মো. মোস্তফা নামে কিল্লারহাটের এক বাসিন্দা জানান, “হুটলার টাল লই কাইল একটা ট্রাগ গেছে সামনের দিকে। আমরা কিছু হাইনো। ডেইলি যাইতেছে, কই যায় কারে দেয়, আল্লাহ জানে।”


ত্রাণ বিতরণে নিয়োজিত রিয়াজ উদ্দীন নামে এক যুবক বলেন, “আমাদের এখানে অবস্থা অনেক খারাপ। কোথাও কোথাও যাইতে বুক সমান পানি। আমরা অনেকেরে অত বেশি ত্রাণ পৌঁছাই দিতাম পাইরতেছি না। যা আমাদের সামর্থে মিলাইতেছে, তা আমরা দিতেছি। এখানে মেডিক্যাল টিমও অতো বেশি আইসতেছে না। সবকিছু মিলাই খারাপ।”


মুছাপুরের দিকে একটি খাল ভরাট করে বসবাস করছে প্রায় ৮০০ পরিবার। এর আগে তাদের উচ্ছেদ করতে গেলেও স্থানীয়দের বাঁধাও ফিরে আসতে হয়েছে। খালটি থাকলে এ এলাকায় বন্যার পানি সহজেই নেমে যেত বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা।


আজিজুল্লাহপুর জামে মসজিদের ইমাম হোসেন সুমন বলেন, “শুনছি খাল উদ্ধারে ছাত্ররা আল্টিমেটাম দিছে। খালটা ফ্রি থাইকলে হানি এতদিন আটকি থাইকতনো।”



আরও খবর




ব্রাজিলের জার্সি পরলেই ভিজিট ফ্রি, ডা. ফরিদ এইচ খান

চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত

মাদক,কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

অষ্টগ্রামে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প অনুষ্ঠিত

আদিবাসী খামারিদের উন্নয়নে পোরশায় ১৬০ জনের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ

জামালগঞ্জে নতুন ইউএনও হিসেবে পদায়ন পেলেন শিল্পী রাণী মোদক

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ‘ছাত্রদলের’ বিক্ষোভ মিছিল

ঢাকা রেঞ্জ ডিআইজি আবুল কালাম মল্লিকের শিবচর থানায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় যোগদান

আমতলীতে বিশেষ অভিযানে ১ হাজার ৯ শত পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা ও সহযোগী আটক

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

বানিয়াচংয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

নারায়ণগঞ্জে ডাম্পট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত

সরকারি টাকায় নিম্নমানের রাস্তা নির্মাণ, প্রকৌশলী বললেন ‘মারামারি করে কাজ বন্ধ করব নাকি!

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদক মামলায় এক আসামী আটক

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

কাঞ্চন পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা, হাতপাখা প্রতীক তুলে শপথ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন

মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

‘ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি ভয় পেয়ে গেছি’

সনদসর্বস্ব শিক্ষার বদলে কর্মমুখী কারিকুলাম জরুরি: প্রধানমন্ত্রী

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চান ডিএসসিসি প্রশাসক

দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পুশইন মেনে নেবে না বাংলাদেশ, বন্ধে কূটনৈতিক সংলাপের তাগিদ বিশ্লেষকদের