শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: এমপি রেজু

প্রকাশিত:বুধবার ১৫ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৫ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


রাণীনগর প্রতিনিধি:

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। ভোটের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে যেসব স্বপ্ন দেখিয়েছিলেন, মাত্র দুই মাসের মধ্যেই তা বাস্তবায়ন শুরু হয়েছে।

মঙ্গলবার (পহেলা বৈশাখ) বিকেলে নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের দেউলা-মালশন খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি রেজু বলেন, ভোটের কালি মোছার আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। আজ পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করেছেন। পর্যায়ক্রমে সারা দেশে কৃষকদের মাঝে এই কার্ড বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, ভোটের আগে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সারা দেশে নদী, খাল ও বিল খনন করা হবে এবং পর্যাপ্ত বৃক্ষরোপণ করা হবে। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। খননের পর খালের পাড়ে মাটি দিয়ে কৃষকদের চলাচলের রাস্তা নির্মাণ এবং দুই পাশে বৃক্ষরোপণ করা হবে। এতে একদিকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে কৃষক ও সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন।

রাণীনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় এই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী, সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, প্রভাষক এ কে এম জাকির হোসেন ও রোকুনুজ্জামান খান রুকু, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, বড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রায়হান আলম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামীমা আক্তার তোতাসহ দলীয় নেতাকর্মী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রকল্পের বিষয়ে রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, দেউলা-মালশন খালে দেউলা-বড়গাছা ব্রিজ থেকে মালশন-গিরিগ্রাম অভিমুখে তিন কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে। খনন, খালের বাঁধে রাস্তা ও কালভার্ট নির্মাণ এবং বৃক্ষরোপণসহ পুরো প্রকল্পে মোট ৭৫ লাখ ২৪ হাজার ৫৪৩ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

শুভ্র/


আরও খবর
মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬





পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য