শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বে জায়গা করে নিলেন পাকুন্দিয়ার খন্দকার আল আশরাফ মামুন

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছেন খন্দকার আল আশরাফ মামুন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন তিনি। বৃহস্পতিবার কেন্দ্রীয় নেতৃত্ব নতুন কমিটির ঘোষণা দিলে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়।পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের শুক্রাবাদ গ্রামের সন্তান খন্দকার আল আশরাফ মামুন দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তিনি প্রয়াত খন্দকার শামসুল আলমের পুত্র। খন্দকার শামসুল আলম ছিলেন এগারোসিন্দুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা মামুন ছাত্রজীবন থেকেই দলীয় আদর্শ ও সংগঠনের কার্যক্রমের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখেন।ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ছাত্র রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার পর যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন।দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা এবং দলীয় কর্মকাণ্ডে ধারাবাহিক সম্পৃক্ততার স্বীকৃতি হিসেবেই এবার তাকে যুবদলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় খন্দকার আল আশরাফ মামুন বলেন, তিনি ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে বিভিন্ন সময় মামলা, হামলা ও নির্যাতনের শিকার হলেও আদর্শিক অবস্থান থেকে কখনও সরে যাননি। তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান -এঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগের কারণেও আলোচনায় রয়েছেন মামুন। তার প্রয়াত পিতা খন্দকার শামসুল আলমের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন গত বছরের ১৬ আগস্ট পাকুন্দিয়া উপজেলায় বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাবকে কেন্দ্র করে এক ব্যতিক্রমধর্মী মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলে এবং দেশব্যাপী আলোচনার জন্ম দেয়।পরবর্তীতে ২৫ অক্টোবর অনুষ্ঠিত ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন। বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং রাজনৈতিক সচেতনতার সঙ্গে শিক্ষামূলক কার্যক্রমের সমন্বয়ে আয়োজিত এই উদ্যোগটি জাতীয় পর্যায়েও প্রশংসিত হয়।স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রত্যাশা, কেন্দ্রীয় পর্যায়ে নতুন দায়িত্ব পালনের মাধ্যমে খন্দকার আল আশরাফ মামুন কিশোরগঞ্জসহ দেশের তরুণ রাজনৈতিক কর্মীদের আরও সুসংগঠিত করতে এবং যুবসমাজের নেতৃত্ব বিকাশে কার্যকর ভূমিকা রাখবেন। তার এই পদোন্নতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পাকুন্দিয়া উপজেলার রাজনৈতিক অঙ্গনের জন্যও একটি গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।



আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত