শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

যাচ্ছে না বাংলাদেশি পর্যটক, ধুঁকছে কলকাতার ব্যবসায়ীরা

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মাস দুয়েক আগে কলকাতার নিউ মার্কেট এবং মার্কুইজ স্ট্রিটে বাংলাদেশিদের ভিড় লেগে থাকতো। তবে জুলাই মাস থেকে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন, সহিংসতা, কারফিউ, এবং শেখ হাসিনার দেশ ত্যাগের পর, কলকাতায় বাংলাদেশি পর্যটকদের সংখ্যা প্রায় কমে গেছে।


ভারতীয় হাইকমিশন বাংলাদেশের ভিসা প্রদান সম্পূর্ণভাবে পুনঃস্থাপন করেনি, তাই যারা আগেই ভিসা নিয়েছিলেন এবং জরুরি চিকিৎসার জন্য ভারতে আসতে বাধ্য হয়েছেন, তারা ভিসা পাচ্ছেন।


কলকাতার নিউ মার্কেট, মার্কুইজ স্ট্রিট এবং মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলো মূলত বাংলাদেশি পর্যটক ও রোগীদের সেবায় নিয়োজিত। কিন্তু এখন বাংলাদেশি পর্যটকদের অভাবের কারণে এসব এলাকায় ব্যবসা ধুঁকছে।


কলকাতা নিউ মার্কেটের ‘শপ ওনার্স অ্যাসোসিয়েশনের’ সম্পাদক অশোক গুপ্তা বলেন, “মাস খানেক ধরে বাংলাদেশ থেকে কোন পর্যটক আসছেন না।” তিনি যোগ করেন, “নিউ মার্কেটের জামাকাপড়ের দোকান এবং অন্যান্য দোকানে বাংলাদেশিদের বড় ক্রেতা ছিল। ভারতের ভিসা ব্যবস্থার অচলাবস্থার কারণে তারা আসতে পারছেন না। গত এক মাসে আমাদের বিক্রি প্রায় ৬০ শতাংশ কমেছে।”


নিউ মার্কেটের ব্যবসা কমার অন্য একটি কারণ হলো আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা।


তার মতে— “এই ঘটনা মানুষকে গভীরভাবে আঘাত করেছে এবং তাদের কেনাকাটা করার বা উৎসবে অংশ নেওয়ার আগ্রহ কমে গেছে। এছাড়া প্রতিদিন প্রতিবাদ-মিছিল হচ্ছে, যা মানুষের কলকাতায় আসার প্রবণতা কমিয়ে দিয়েছে।”



মার্কুইজ স্ট্রিটেও একই অবস্থা। এই এলাকায় বাংলাদেশি পর্যটকরা যেসব হোটেল ও খাবারের দোকান ব্যবহার করেন, সেগুলোতেও বাণিজ্যিক সঙ্কট দেখা দিয়েছে।


করোনার সময় যেমন বাংলাদেশি পর্যটকরা আসা বন্ধ হয়ে গিয়েছিল, এখন বাংলাদেশে অশান্তির কারণে তা আবারও ঘটে গেছে।


বিভিন্ন মানুষ স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য কলকাতায় আসেন। এক বেসরকারি হাসপাতাল গোষ্ঠী জানিয়েছে, এক মাস আগের তুলনায় বর্তমানে বাংলাদেশি রোগীর সংখ্যা এক-তৃতীয়াংশ কমে গেছে।


মার্কুইজ স্ট্রিটে হোটেলগুলির ঘর প্রায় ফাঁকা। এই এলাকায় বাংলাদেশি পর্যটকদের জন্য অনেক হোটেল, রেস্তোরাঁ ও পরিষেবা কেন্দ্র রয়েছে।


মার্কুইজ স্ট্রিটের হোটেল মালিকদের সংগঠনের নেতা মনতোষ সরকার বলেন, “জুলাই মাস থেকে বাংলাদেশের কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে ভারতে বাংলাদেশিদের আসা কমেছে এবং আগস্ট মাসে তা প্রায় বন্ধ হয়ে গেছে। কয়েক মাস আগে আমাদের হোটেলগুলোর ৬০-৮০ শতাংশ ঘর পূর্ণ ছিল, এখন তা মাত্র ৩০ শতাংশে নেমে এসেছে।” 


বর্তমানে মার্কুইজ স্ট্রিটে হোটেল ও অন্যান্য পরিষেবা কেন্দ্রগুলোও ক্ষতির সম্মুখীন হচ্ছে কারণ বাংলাদেশি পর্যটকদের আগমন কমে গেছে।


নিউ মার্কেট এবং তার আশপাশের বড় শপিং মলগুলোতেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। নিউ মার্কেটের দোকান মালিক অশোক গুপ্তা জানান, “এক মাসে আমাদের বিক্রি ৬০ শতাংশ কমে গেছে। দুর্গাপুজো ও ঈদের সময়ে বাংলাদেশিরা সাধারণত কেনাকাটা করতে আসেন, কিন্তু এবার তারা আসছেন না।”


বাংলাদেশি পর্যটকদের অভাবে নিউ মার্কেটের ব্যবসায়ীদের উদ্বেগ বেড়েছে। তাদের মতে, “কিছুটা উন্নতি হলে ভালো হবে, না হলে এবারের কেনাকাটার মরসুম পুরোপুরি লস হবে।”


হাসপাতালগুলোতেও বাংলাদেশি রোগীর সংখ্যা কমেছে। কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে বাংলাদেশি রোগীদের ভিড় থাকলেও, বর্তমানে তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।


মনিপাল হসপিটালস গোষ্ঠীর পূর্বাঞ্চলের আঞ্চলিক চিফ অপারেটিং অফিসার অয়নাভ দেবগুপ্ত বলেন, “বাংলাদেশ থেকে আসা রোগীদের সংখ্যা সামান্য বেড়েছে, তবে আগের তুলনায় এখনও অনেক কম। ঢাকায় ভারতীয় দূতাবাস ভিসা ব্যবস্থাপনা পুরোপুরি স্বাভাবিক করেনি, তাই রোগীরা যখন যেমন ভিসা পাচ্ছেন, তখন আসছেন।”


কলকাতার ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকার হাসপাতালগুলোতে বাংলাদেশের রোগীদের সংখ্যা সবথেকে বেশি। এ অঞ্চলে হাসপাতালগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা পরিষেবা শিল্প, যেমন হোটেল, ওষুধের দোকান ইত্যাদি, বাংলাদেশের রোগীদের ওপর অনেকটা নির্ভরশীল।


বাংলাদেশি পর্যটক ও রোগীদের আগমন যতদিন স্বাভাবিক হবে না, ততদিন এই বিশাল সংখ্যক মানুষের অনিশ্চয়তা কাটবে না। সূত্র: বিবিসি


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত,মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক

সিন্ধু চুক্তি নিয়ে ভারতের নতুন অবস্থান, বাড়ছে কূটনৈতিক চাপ

‘খুব দ্রুতই আমরা এমন এক অস্ত্র দেখাবো, যা শত্রুরা সবচেয়ে বেশি ভয় পায়’

যুদ্ধের আগুনে পুড়ছে ইরানের অর্থনীতি, চাকরি হারিয়ে দিশেহারা লাখো মানুষ