শিরোনাম
পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শর্তসাপেক্ষে মুক্তি

৪ বছরে ৮ মাসই হাসপাতালে ছিলেন খালেদা জিয়া

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৫ জুলাই ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৫ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ। ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তির পর গত চার বছরে আট মাসের বেশি সময় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন তিনি। বর্তমানে একই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে নিবিড় পর্যবেক্ষণে তিনি। তার শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়েছেন চিকিৎসকরা। শঙ্কা প্রকাশ করছেন দলটির নেতারাও।


বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে। প্রতিবারই তাকে জরুরিভিত্তিতে হাসপাতালে নেওয়া হচ্ছে, এটা উদ্বেগজনক। এবার ভর্তি করার পর তার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে।



সামরিক অভ্যুত্থানে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর দেশের টালমাটাল পরিস্থিতিতে দলের হাল ধরেছিলেন তার স্ত্রী খালেদা জিয়া। গৃহবধূ হয়ে রাজনীতিতে আসা এই নেত্রী ধীরে ধীরে দল গুছিয়ে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ১৯৮৪ সালে হয়েছেন দলের চেয়ারপারসন। এরপর রাজনীতিতে তার সুদীর্ঘ পথচলা।


দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া। এরপর আরও দুই দফা প্রধানমন্ত্রী হন। দুর্নীতির দায়ে দুই মামলায় সাজাপ্রাপ্ত এই নেত্রী এখন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কয়েক বছর ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় খালেদা জিয়া ছাড়া বিএনপির অবস্থাও অনেকটা বেসামাল।



২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাদণ্ড ভোগ করেন খালেদা জিয়া। এরপর ২০২০ সালে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার ভাই শামীম ইস্কান্দার মানবিক কারণে স্থায়ীভাবে মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। সে বছরের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে (বিদেশে যেতে পারবেন না ও ঢাকায় থেকে চিকিৎসা) মুক্তি দেয় খালেদা জিয়াকে। এরপর ছয় মাস পরপর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।



বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তির পর গত চার বছরে খালেদা জিয়াকে বিভিন্ন সময়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয়েছে, দিনের হিসাবে যা প্রায় ২৬০ দিন (আট মাস ২০ দিন)। আর কারাবন্দির পর থেকে এ পর্যন্ত ছয় বছরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং এভারকেয়ার হাসপাতাল- সব মিলিয়ে খালেদা জিয়া দেড় বছরের বেশি সময় হাসপাতালে রয়েছেন। সর্বশেষ গত ৮ জুলাই ভোর ৪টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি হন তিনি। সেই থেকে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।


শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে বাসায় ফেরেন। দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন তিনি। এর মধ্যে ১১ মাস তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। কারামুক্তির পর ৯ দফায় হাসপাতালে ভর্তি হন তিনি।


করোনাভাইরাস ধরা পড়লে ২০২১ সালের ২৭ এপ্রিল প্রথম এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। চিকিৎসা শেষে ১৯ জুন রাত সাড়ে ৮টার দিকে গুলশানের বাসায় ফিরে আসেন। এরপর ২০২২ সালের ১১ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ জুন হাসপাতাল থেকে বাসায় আসেন। ওই বছরের ২৮ আগস্ট একই হাসপাতালে আবার ভর্তি হন খালেদা জিয়া এবং ৩১ আগস্ট হাসপাতাল থেকে বাসায় ফেরেন।



এরপর ২০২৩ সালের ২৯ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে ৪ মে হাসপাতাল থেকে বাসায় আসেন খালেদা জিয়া। একই বছরের ১৩ জুন হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। ১৭ জুন বাসায় ফেরেন তিনি। এরপর ৯ আগস্ট ভর্তি হয়ে পাঁচ মাস দুদিন পর ২০২৪ সালের ১১ জানুয়ারি বিকেল ৫টায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। আবারও ৩১ মার্চ হাসপাতালে ভর্তি হয়ে ২ এপ্রিল বাসায় ফেরেন তিনি। গত ২২ জুন রাত ৩টার দিকে আবার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া এবং ২ জুলাই বাসায় ফেরেন। সর্বশেষ গত ৮ জুলাই হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেই থেকে এখনও সিসিইউতে চিকিৎসাধীন তিনি।




বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শর্তসাপেক্ষে কারা মুক্তির পর ২০২১ সালের ২৫ অক্টোবর খালেদা জিয়ার প্রথম সার্জারি হয়। এরপর ২০২৩ সালের ২৬ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের তিন বিশেষজ্ঞ জেমস পিটার অ্যাডাম হ্যামিল্টন, হামিদ আহমেদ আবদুর রব ও ক্রিস্টোস জর্জিয়াডেস খালেদা জিয়ার যকৃতের রক্তনালীতে অস্ত্রোপচার করেন। পরবর্তীসময়ে চলতি বছরের ২৩ জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার স্থাপন করা হয়।


খালেদা জিয়ার চিকিৎসক এবং দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ওই সময় বলেছিলেন, ‘পেসমেকার বসিয়ে সাময়িক একটা সমস্যার সমাধান করা হয়েছে। বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে যে ঝুঁকি, সেটা খুব একটা কমছে বলে আমরা মনে করছি না।’ তিনি আরও জানান, খালেদা জিয়া মূলত হার্ট, কিডনি ও লিভারসহ বিভিন্ন রোগে ভুগছেন। যেটি তার শারীরিক পরিস্থিতিকে বেশ জটিল করে তুলেছে।



প্রায় ৭৯ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে। এর মধ্যে লিভার, কিডনি ও হৃদরোগ তার জন্য সবচেয়ে ঝুঁকি বলে মনে করেন তার চিকিৎসকরা।



বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না। দলের চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর দাবিতে ২০২১ সালের ২৩ নভেম্বর থেকে আন্দোলন কর্মসূচি পালন করে আসছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে প্রথম আট দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এরপর ২০২৩ সালে ১৪ অক্টোবর সারাদেশে অনশন কর্মসূচি পালিত হয়। চলতি বছরের ২৯ জুন সর্বশেষ তিনদিনের কর্মসূচি পালন করে দলটি। সর্বশেষ ৯ জুলাই এক বিবৃতির মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে দলের পক্ষ থেকে শিগগির কর্মসূচি নেওয়া হবে।


দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মুক্তিসহ পাঁচটি বিষয় সামনে রেখে চলতি সপ্তাহ থেকেই ‘সর্বাত্মক’ কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরপরই এ কর্মসূচির ঘোষণা আসতে পারে।


আরও খবর




পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা