শিরোনাম
শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

৭৮ বক্সে আগুন-লুটপাট, ‘আশ্রয়হীন’ ট্রাফিক পুলিশ সদস্যরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও তাণ্ডবের ভয়াবহ এক চিত্র দেখল রাজধানীবাসী। গত কয়েক দিনের নাশকতার ক্ষত আস্তে আস্তে সামনে আসতে শুরু করেছে। এই তাণ্ডব থেকে রেহাই পায়নি ট্রাফিক পুলিশও। রাজধানীতে ট্রাফিক পুলিশের ৭৮টি বক্সে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। চালানো হয়েছে নজিরবিহীন লুটপাট। এতে আশ্রয়হীন হয়ে পড়েছেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক সদস্যরা। ডিউটি শেষে বসে ক্লান্তি দূর করার, একটু পানি পান ও খাবারের জন্য মিলছে না মাথার ওপর কোনো ছাদ।

আমাদের পুরো ঢাকায় ৭৮টি ট্রাফিক বক্সে আগুন দেওয়া হয়েছে। এসব ট্রাফিক বক্সে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। আপাতত আমাদের ট্রাফিক সদস্যরা বক্স ছাড়াই দায়িত্ব পালন করছেন। তাদের এখন বসার জায়গাটুকুও নেই।



বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে মিরপুর-১০ এর মোড়ে গিয়ে দেখা গেল, ওভার ব্রিজের চতুর্দিকে সিঁড়ির মুখে একটি নোটিশ ঝুলানো। ওভার ব্রিজ ব্যবহার করা যাবে না মর্মে জানানো হয়েছে নোটিশে। পরে বিষয়টি আরও স্পষ্ট হলো ওভার ব্রিজের ওপরে দেওয়া ছাউনির পুড়ে যাওয়া চিত্র দেখে। এখনো ক্ষত শুকায়নি এই ওভার ব্রিজের। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, এই মোড়ে থাকা ট্রাফিক বক্সে আগুন লাগার পর সেটি দাউদাউ করে জ্বলে মেট্রো রেলের অংশ পর্যন্ত পৌঁছে। যার পোড়া এবং কালচে বর্ণ এখনো মুছে যায়নি। খুব সহজে অনুমান করা যাচ্ছে কী পরিমাণ আগুন লেগেছিল।



তছিমুর নামের একজন ট্রাফিক সদস্য জানান, ঘটনার দিন তারা ভাগ্যক্রমে বেঁচে গেছেন। ট্রাফিকের প্রতিটি সদস্য মাঠে ওইদিন আন্দোলনকারীদের সামাল দিতে দায়িত্ব পালন করছিলেন। এর ফাঁকে তাদের ট্রাফিক বক্সে আগুন দেওয়া হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ওভারব্রিজে। আন্দোলনকারীদের ভিড় এতটাই ছিল যে, দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি আসাটাও ছিল দুরূহ ব্যাপার। এতে চোখের সামনেই পুড়ে যায় সব।  


তিনি আরও জানান, হামলাকারীরা শুধু ট্রাফিক বক্সে আগুন দিয়ে ক্ষান্ত হয়নি। তারা ট্রাফিক বক্সের জানালা, দরজা, এসিসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে।



ট্রাফিক সদস্যরা বলছেন, গত ১৯ ও ২০ জুলাই ভাঙচুরের ঘটনা বেশি ঘটেছে। হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধরের পাশাপাশি পুলিশের স্থাপনাগুলোকেই বেশি টার্গেট করে। পরে সেগুলোতে তারা হামলা চালায়। কোনোটাতে আগুন দেয়, কোনোটাতে ভাঙচুর ও লুটপাট চালায়। ৭৮টি ট্রাফিক বক্সের কোনোটির আগের চিহ্ন নেই। এসব ট্রাফিক বক্সে যেসব মালামাল ছিল সবই খুলে নেওয়া হয়েছে। ভেঙেচুরে টুকরো টুকরো করা হয়েছে প্রতিটি জিনিসপত্র।


মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ের দক্ষিণ পাশে নার্সারির ভেতরে মোহাম্মদপুর ট্রাফিক এডিসির কার্যালয় ছিল। কিন্তু বৃহস্পতিবার বিকেলে দেখা গেল ভিন্ন চিত্র। এই অফিসের দরজা জানালা কোনোটাই নেই। নেই সাইনবোর্ডও। দেখে চেনার উপায় নেই এক সপ্তাহ আগে এটি ট্রাফিক পুলিশের অফিস ছিল।


তিন রাস্তার মোড়ের বিভিন্ন সিএনজি চালক এবং দোকানদারদের সাথে কথা বলে জানা গেছে, হামলাকারীরা টার্গেট করে ট্রাফিক অফিস ভাঙচুর করেছে। এর ভেতরে যত মালামাল ছিল সবকিছু লুটপাট করে নিয়ে গেছে তারা। তবে এসব লুটপাটকারী কোনো ছাত্র ছিল না। অধিকাংশই টোকাই এবং স্থানীয় যুবক ছিল বলে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। তাদের হাতে ছিল লাঠি ও ধারালো অস্ত্র। ফলে কেউ তাদের সেদিন বাধা দেয়নি।



খোঁজ নিয়ে জানা গেছে, শুধু মিরপুর ও মোহাম্মদপুরেই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে গুলশান ট্রাফিকের ডিসি অফিসও। এই অফিসে বেশি ভাঙচুর করা হয়েছে। আগুন না দেওয়া হলেও লুটপাট করেছে দুর্বৃত্তরা। অফিসটির মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার পাশাপাশি তারা ট্রাফিক সদস্যদের মোটরসাইকেল পর্যন্ত নিয়ে গেছে। যেগুলোর হদিস এখন মেলেনি।


ধারণা করা হচ্ছে, সুযোগসন্ধানীরা হামলাকারীদের সাথে ঢোকে এসব সরিয়ে নিয়ে গেছেন। তাদের খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। যদিও এখনো এসব ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়নি।


গুলশান ট্রাফিকের ডিসি অফিসে ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালানো হয়েছে। অফিসের সামনে পার্ক করা নয়টি মোটরসাইকেল, টেলিভিশন, কম্পিউটার, এলইডি মনিটরসহ প্রায় ৬২ লাখ টাকার জিনিসপত্র লুট করা হয়েছে। এমনকি ট্রাফিক সদস্যদের ব্যবহার করা লেগুনাটি নিয়ে গেছে লুটকারীরা৷



গুলশান ট্রাফিকের এডিসি হাফিজুর রহমান বলছিলেন, কেসের রেকর্ডসংক্রান্ত কাগজপত্রসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এতে তাদের যে ক্ষতি হয়েছে এটা বলে বোঝানো যাবে না। এরা সুযোগ সন্ধানী ও তৃতীয় পক্ষের কেউ বলে মনে করছেন তারা।



ট্রাফিকের সদস্যরা বলছেন, তারা চাকরি জীবনে এমন তাণ্ডব দেখেননি। এই অবস্থা থেকে তাদের ঘুরে দাঁড়াতে সময় লাগবে। আপাতত তারা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করছেন।


ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মনিবুর রহমান  বলেন, ‘আমাদের পুরো ঢাকায় ৭৮টি ট্রাফিক বক্সে আগুন দেওয়া হয়েছে। এসব ট্রাফিক বক্সে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এখন পর্যন্ত বেশ কয়েকটি মামলা হয়েছে। খুব শিগগির আমরা ট্রাফিক বক্সগুলো নতুন করে মেরামত করব। আপাতত আমাদের ট্রাফিক সদস্যরা বক্স ছাড়াই দায়িত্ব পালন করছেন। তাদের এখন বসার জায়গাটুকুও নেই।’


আরও খবর




১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ

মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী

মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা

চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

মনপুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন