
মোঃ আশিকুর রহমান আজমিরীগঞ্জ প্রতিনিধি (হবিগঞ্জ) ।।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ শিবপাশা ইউনিয়নের আঞ্জাবাড়ি গ্রামে নিজের পিতাকে জবাই করে হত্যা করেছে তারই মাদকাসক্ত পুত্র। ঘঠণার পর ঘাতক পুত্রকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটায় এই ঘঠণা ঘটে।নিহত শাহাবুদ্দিন মিয়া (৬০) শিবপাশা ইউনিয়নের আঞ্জাবাড়ি গ্রামের বাসিন্দা এবংপুত্র ইয়াফিন মিয়া (২১)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, নিহত শাহাবুদ্দিন মিয়ার ছয় ছেলে এবং এক মেয়ে রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে বিছানার শষ্যাসায়ী ছিলেন। এবং তার চতুর্থ পুত্র ইয়াফিন বিগত প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত ছিলো।
মঙ্গলবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে থাকার এক পর্যায়ে ইয়াফিন তার পিতার শোবারর ঘরে ডুকে এই হত্যাকান্ড ঘঠায়। এ সময় তার বড় ভাই ঘরে প্রবেশ করে পিতা শাহাবুদ্দিনের রক্তাক্ত অবস্থায় দেখে শোর চিৎকার শুরু করলে বিষয়টি পাড়া প্রতিবেশীদের নজরর আসে।
এরপর বিষয়টি পুলিশকে অবগত করা হলে পুলিশ ঘঠণাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক পুত্র ইয়াফিনকে শিবপাশা বাজার থেকে আটক করে।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল মিয়া জানান, ছেলেটি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল।
আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ বলেন, নিহত শাহাবুদ্দিন মিয়ার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। এছাড়া তার চতুর্থ পুত্র ইয়াফিন দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন। আমরা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণের ব্যাবস্থা করছি এবং তার পুত্র ইয়াফিনকে আটক করা হয়েছে।





























