শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

আমতলীতে এক মাস ধরে বন্ধ নদীর কচুরিপানা অপসারণ,দুর্ভোগে লাখো মানুষ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৮ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৮ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ রিপন মুনসী আমতলী (বরগুনা) প্রতিনিধি 

বরগুনার আমতলী উপজেলার চাওড়া নদী ও এর শাখা নদীর প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ অংশ ২৫ থেকে ৩০ বছর ধরে কচুরিপানায় আচ্ছাদিত হয়ে আছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এতে নদীর পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, দূষিত হচ্ছে পরিবেশ। দীর্ঘদিনের এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে নদীটি পরিষ্কারের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা। তবে কচুরিপানা অপসারণের কাজ শুরু হওয়ার পর প্রায় এক মাস ধরে তা বন্ধ রয়েছে।


স্থানীয়দের অভিযোগ, নদীর কচুরিপানার কারণে হলদিয়া, চাওড়া, কুকুয়া ও আমতলী সদর ইউনিয়ন এবং আমতলী পৌরসভার বিপুলসংখ্যক মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। নদীর পানি ব্যবহার, স্বাভাবিক পানিপ্রবাহ ও পরিবেশের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। দুর্গন্ধের কারণে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছে।


জানাযায়, চাওড়া নদীর কচুরিপানা অপসারণে ২০২৩ সালে বরগুনা পানি উন্নয়ন বোর্ড ‘সুবন্দী প্রকল্প’ নামে একটি প্রকল্প হাতে নেয়। প্রায় এক কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে ১৫ কিলোমিটার নদী পরিষ্কারের কাজ পান পটুয়াখালীর ঠিকাদার বশির উদ্দিন। চলতি বছরের ৩১ আগস্ট নদী থেকে যন্ত্রের সাহায্যে কচুরিপানা অপসারণের কাজ শুরু হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, লক্ষ্মী এলাকা থেকে বলাইবুনিয়া গোড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কচুরিপানা অপসারণের পর কাজ বন্ধ হয়ে যায়। এরপর প্রায় এক মাস ধরে নদী পরিষ্কারের কাজ বন্ধ রয়েছে।


স্থানীয়দের দাবি, দরপত্রের শর্ত অনুযায়ী এক্সকাভেটর বা ভেকু মেশিন ও শ্রমিক দিয়ে কচুরিপানার গোড়াসহ অপসারণ করতে হবে, যাতে পুনরায় দ্রুত কচুরিপানা জন্মাতে না পারে। কিন্তু ঠিকাদার যন্ত্রের সাহায্যে কচুরিপানা কাটার কাজ শুরু করলে দরপত্রের শর্ত যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগ পাওয়ার পর বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. আজিজুর রহমান ঠিকাদারকে নোটিশ দেন এবং কাজ বন্ধ হয়ে যায়।


কাজ বন্ধের প্রতিবাদে রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে নদীর কচুরিপানা অপসারণের কাজ বন্ধ থাকার প্রতিবাদে চাওড়া, হলদিয়া ও আমতলী সদর ইউনিয়নের অন্তত এক হাজার মানুষ প্রতিবাদ সমাবেশ করেছেন। এতে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।


সমাবেশে বক্তব্য দেন আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মকবুল হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলা সভাপতি মাওলানা মুক্তি ওমর ফারুক জিহাদি, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মো. হানিফ বয়াতী, হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিমন হাওলাদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হলদিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা হেলাল উদ্দিনসহ স্থানীয় ব্যক্তিরা।


বক্তারা বলেন, কয়েক দশক ধরে নদীটি কচুরিপানায় ভরে থাকলেও কার্যকর সমাধান হয়নি। কচুরিপানা পচে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে নদী পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা হতাশ।


তাঁদের দাবি, দরপত্রের শর্ত ও প্রকল্পের উদ্দেশ্য বিবেচনায় নিয়ে দ্রুত কাজ শুরু করতে হবে। তাঁদের মতে, ভেকু মেশিন দিয়ে ১৫ কিলোমিটার নদীর কচুরিপানা অপসারণ করা কঠিন হতে পারে। তাই আগে যে পদ্ধতিতে যন্ত্রের সাহায্যে কচুরিপানা কাটা হচ্ছিল, তা পুনর্বিবেচনা করে দ্রুত কাজ চালুর আহ্বান জানান তাঁরা।


নদীর কচুরিপানা অপসারণ কাজে কোন পদ্ধতি অনুসরণ করা হবে, তা নিয়ে স্থানীয়দের দাবি ও পানি উন্নয়ন বোর্ডের অবস্থানের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত কচুরিপানা অপসারণের জোর দাবি জানাচ্ছে তারা।


আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, দরপত্র অনুযায়ী নদীর কচুরিপানা পরিষ্কার করতে হবে। মেশিন দিয়ে কচুরিপানা অপসারণের কোনো সুযোগ নেই।


তবে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. আজিজুর রহমান বলেন, দরপত্রের বাহিরে কচুরীপানা অপসারণের সুযোগ নেই। আগে তিনি মেশিন দিয়ে কেটে কচুরীপানা তুলেছেন, তা দরপত্র অনুসারে হয়নি।  


বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, সাধারণ মানুষের ভোগান্তি দূর করতেই আমরা প্রকল্প নিয়েছি। সরকারি সিডিউল অনুযায়ী কাজ করা হবে। জনগণের দাবি, কচুরিপানা এমনভাবে অপসারণ করতে হবে, যাতে তা পুনরায় জন্মাতে না পারে। আমরা সেই লক্ষ্যেই কাজ করার চেষ্টা করছি।


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"