শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

আগাম বাঁধাকপি-ফুলকপি চাষে খরচের তিনগুণ লাভ, খুশি কৃষক

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মেহেরপুর জেলায় বন্যামুক্ত ও ভারী বর্ষণ না থাকায় শীতকালীন সবজি বাঁধাকপি আগাম আবাদ করে সাড়া ফেলেছেন জেলার সবজি চাষিরা। অসময়ে বাঁধাকপি চাষে কৃষকরা একদিকে আর্থিকভাবে যেমন লাভবান হচ্ছেন, অন্যদিকে অর্থকরী ফসল হিসেবে এরই মধ্যে পরিচিত হয়ে উঠছে সবজিটি। অতিপরিচর্যায় আবাদ করা আগাম বাঁধাকপি জেলার সবজির চাহিদা পূরণ করে রপ্তানি করা হচ্ছে বন্যাকবলিত এলাকাসহ দেশের বিভিন্ন জেলায়।


কৃষকরা বলছেন, আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করায় এখন সব ফসলেরই উৎপাদন বেড়েছে। এরই ধারাবাহিকতায় অসময়েও এখন বাঁধাকপির বাম্পার ফলন হচ্ছে। আর অসময়ের এ সবজি বাজারে পাওয়ায় ক্রেতাদের কাছে এর চাহিদাও বেশ ভালো। বর্তমানে বাজারমূল্য ভালো হওয়ায় চাষিরাও লাভবান হচ্ছেন।


কৃষি বিভাগ বলছে, মূলত অল্প খরচ ও স্বল্প সময়ে ভালো ফলন হওয়ার পাশাপাশি অধিক মুনাফা পাওয়ায় মেহেরপুরের অনেক চাষিই এখন বাঁধাকপি চাষে ঝুঁকছেন। শীতকালীন সবজি গ্রীষ্মকালে চাষ করতে এবং তা বাণিজ্যিকীকরণ করতে কৃষি বিভাগ সারা বছর সবজি চাষে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিয়ে কৃষকদের দক্ষ করে তোলা হচ্ছে।



কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে মেহেরপুরের তিনটি উপজেলায় প্রায় ৪ হাজার হেক্টর জমিতে বিভিন্ন প্রকার সবজি আবাদ হয়েছে। এর মধ্যে ৭০০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন বাঁধাকপি ও ফুলকপির চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ৫০ হেক্টর বেশি। মাত্র বছর পাঁচেক আগেই এ গ্রীষ্মকালীন সবজিটির পরীক্ষামূলক চাষ শুরু হয়েছিল এ জেলায়। এরই মধ্যে কৃষকরা শীতকালীন বাঁধাকপি ও ফুলকপি চাষ করে দ্বিগুন লাভবান হচ্ছেন। শুধু কৃষকরাই লাভবান হচ্ছেন এমনটা নয়, জেলার উৎপাদিত বাঁধাকপি ও ফুলকপি যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চাঁদপুর, সিলেট ও চট্টগ্রাম।


গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষ করা কৃষক আমরিুল ইসলাম ও আব্বাস আলী বলেন, অথচ বতর্মানে আমাদের মাঠে অনেক সবজির চাষ হচ্ছে। কোনো চাষি যদি ভেবেচিন্তে কৃষি অফিসের পরামর্শ নিয়ে সঠিকভাবে পরিচর্যা করে ফসল ফলান, তাহলে অনেক মুনাফা পাওয়া সম্ভব। আমি এবার তিন বিঘা জমিতে বাঁধাকপির আবাদ করেছিলাম। তাতে সব খরচপাতি বাদ দিয়ে দুই লাখ টাকা লাভ হয়েছে। আমি আগামীতে এ চাষ আরও বেশি করার চিন্তা করেছি।


ভাটপাড়া গ্রামের ফুলকপি চাষি হিরক আলী বলেন, ‘বাঁধাকপি ও ফুলকপি মূলত শীতকালীন সবজি। একসময় এ দুই সবজি শীতকালে আবাদ হতো। আমরা এই সবজিকে এখন অতিপরিচর্যার মাধ্যমে গরমকালে আবাদ করেছি। আমাদের মাঠজুড়ে এখন বাঁধাকপি ও ফুলকপির সমারোহ। তবে এ সবজি চাষে খরচ একটু বেশি। বাজারে এর চাহিদা ও দাম ভালো থাকায় লাভবান হওয়া যায়। এক বিঘা জমিতে কপি চাষ করতে বর্তমানে ১৫ থেকে ২০ হাজার টাকার মতো খরচ হয়। আর এ কপি বড় হওয়ার আগেই জেলার বাইরের ব্যবসায়ীরা এসে প্রতিবিঘা জমির কপি এক লাখ বিশ হাজার টাকা থেকে জমি অনুপাতে দেড় লাখ টাকা পর্যন্ত কিনে নিয়ে যাচ্ছেন। স্থানীয়ভাবে খুচরা বাজারে এই সবজি বিক্রি করতে পারলেও লাভবান হওয়া যায়।



মেহেরপুর মোনাখালি গ্রামের চাষি দেলোয়ার হোসেন বলেন, গ্রীষ্মকালীন বাঁধাকপির চাষ আমি এ বছরই প্রথম করেছি। আমার দেড় বিঘায় বাঁধাকপির আবাদ করি। এখন তা বিক্রিযোগ্য হয়ে গেছে। একবার বিক্রি করে ৬০ হাজার টাকা হয়েছে। এখনও আশা করছি ৫০ হাজার টাকার বিক্রি হবে।


ষোলমারি গ্রামের রিয়াজুল ও ভিটিরমাঠের জয়নাল আবেদীন জানান, মেহেরপুর জেলায় কোনোদিন বন্যা হয়নি। তেমন বর্ষাও হতে দেখিনি। যে ফসলই আবাদ করি তা ভালো হয়। বিভিন্ন জেলায় বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগপূর্ণ হওয়ায় সব সময় সবজি আবাদ হয় না। ফলে এখানকার উৎপাদিত সবজি দুর্যোগপূর্ণ জেলাতে ভালো দামে বিক্রি করতে পারি। এ বছর ওই দুই কৃষক এক বিঘা করে ফুলকপি ও বাঁধাকপির আবাদ করেছিলেন। এখন তা বিক্রির সময়। বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীরা এসে কিনে নিয়ে যাচ্ছে। দাম ও চাহিদা ভালো পাওয়ায় খরচের তিনগুন টাকা লাভ হবে এমন প্রত্যাশা তাদের।


সাহারবাটি বাজারের সবজি ব্যবসায়ী উজ্জ্বল ও আসমাউর হোসেন  বলেন, ‘আমরা প্রতিদিনই ট্রাকভর্তি করে কৃষকদের বাঁধাকপি ও ফুলকপি দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকি। বর্তমানে অসময়ে আবাদ করা বাঁধাকপি ও ফুলকপির চাহিদা ব্যাপক। দাম ভালো। চাষিরা লাভবান হচ্ছেন।


মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, মেহেরপুরের আবহাওয়া ও জলবায়ু কৃষির জন্য বেশ উপযোগী। এখানে বছরজুড়েই প্রায় সব ধরনের সবজির চাষ হয়ে থাকে। স্থানীয় চাহিদা মিটিয়ে অধিকাংশ সবজি দেশের বিভিন্ন বাজারে চলে যায়। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এবার জেলায় ৭০০ হেক্টর জমিতে বাঁধাকপি ও ফুলকপির চাষ হয়েছে। আগামীতে এটি আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি। কৃষি বিভাগের পক্ষ থেকে আধুনিক কৃষির ব্যবহারসহ উৎপাদিত ফসল বাণিজ্যিকীকরণে কৃষকদের সার্বিক সহযোগিতাও করা হচ্ছে।


আরও খবর




ফুলবাড়ীয়ায় তাযকিয়াতুল উম্মাহ্ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

ফুলবাড়ীয়ায় তাযকিয়াতুল উম্মাহ্ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা