শিরোনাম
আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
শনিবার ২৪ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের দায় নিতে চায় না ১৪ দল শরিকরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৯ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৯ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আওয়ামী লীগের একক সিদ্ধান্ত ও অতীত কর্মকাণ্ডের দায় নিতে চায় না দলটির নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলো। ভবিষ্যতে এই জোটে থাকবে কিনা কোনো কোনো শরিক দলে সেই প্রশ্নটিও সামনে চলে এসেছে।

আবার কোনো কোনো দলের নেতাকর্মীরা এখনই জোট থেকে বেরিয়ে আসতে চান।  


ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকেই আওয়ামী লীগসহ ১৪ দলের শরিকদের ওপর বিপর্যয় নেমে আসে। আড়াই মাস পার হওয়ার পরও এই দলগুলোর নেতাকর্মীদের আতঙ্ক কাটছে না, দলগুলো স্থবির হয়ে রয়েছে।  


বিগত ২০০৫ সালে আওয়ামী লীগের নেতৃত্বে কয়েকটি বাম ও গণতান্ত্রিক দল নিয়ে ১৪ দলীয় জোট গঠিত হয়। ২৩ দফা কর্মসূচির ভিত্তিতে একসঙ্গে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠন এই প্রতিশ্রুতি দিয়ে ১৪ দল পথ চলা শুরু করে। সরকার গঠনের পর ২৩ দফা বাস্তবায়ন করার কথা বলা হয়। তবে গত কয়েক বছর ধরেই ১৪ দলের শরিকরা অভিযোগ করে আসছেন আওয়ামী লীগ সেই শর্ত বাস্তবায়ন করেনি, প্রতিশ্রুতি রাখেনি। একক সিদ্ধান্ত ও একলা চল নীতি অনুসরণ করে চলেছে আওয়ামী লীগ। যদিও এই জোটের কয়েকটি দল সব সময়ই সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসনে নির্বাচন করে জাতীয় সংসদে যায় এবং কেউ কেউ সরকারে মন্ত্রিত্বও পান।


৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে এই জোটের দলগুলোর ওপর বিপর্যয় নেমে আসে। এর জন্য তারা এখন আওয়ামী লীগকে দায়ী করছে। পাশাপাশি এই বিপর্যয় দলগুলো কীভাবে কাটিয়ে উঠে রাজনীতিতে ফিরে আসবে তা নিয়ে দলের নেতাকর্মীরা ভাবতে শুরু করেছেন।  


তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে দলে যে স্থবিরতা নেমে এসেছে এটা এক পর্যায়ে কাটিয়ে উঠে রাজনীতিতে ফিরে আসতে না পারলে দল টিকিয়ে রাখা যাবে না। আবার বিপর্যয় কাটিয়ে ওঠার পাশাপাশি জোটে অবস্থান নিয়েও এই দলগুলির মধ্যে চিন্তাভাবনা শুরু হয়েছে। ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, ন্যাপসহ কয়েকটি দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা যায়।


ওই দলগুলোর নেতাকর্মীদের সঙ্গে কথা বলে আরও জানা যায়, ওয়ার্কার্স পার্টির অধিকাংশ নেতাকর্মীর মধ্যে ১৪ দল নিয়ে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে। তারা আর ১৪ দলকে অগ্রসর করে নিতে চান না। এই মুহূর্তেই ১৪ দল থেকে বেরিয়ে আসার ঘোষণার পক্ষে তারা। বিশেষ করে ওয়ার্কার্স পাটির জেলার নেতাকর্মীরা এ ধরনের জোরালো অবস্থান নিয়েছেন। তাদের অভিযোগ, আওয়ামী লীগ জোট শরিকদের অন্য চোখে দেখেছে, হেয় প্রতিপন্ন করেছে। সরকার পরিচানায় জোট শরিকদের কোনো পরামর্শ নেয়নি, কোনো কথা শোনেনি। এই অবস্থার জন্য আওয়ামী লীগ এককভাবে দায়ী। তবে দুই-একজন কেন্দ্রীয় নেতা এই মুহূর্তে জোট নিয়ে নেতিবাচক কোনো সিদ্ধান্তে না যাওয়ার পক্ষে।  


তাদের মতে, পার্টির প্রধান নেতা কারাবন্দি সভাপতি রাশেদ খান মেননকে মুক্তির ক্ষেত্রে জোটে থাকার প্রয়োজনীয়তা রয়েছে। এই পরিস্থিতিতে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভা করার চিন্তাভাবনা চলছে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে দলটির একাধিক নেতা জানান।


একই ধরনের মনোভাব জোটের অন্য শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মধ্যেও। এই দলটির অনেকেই ১৪ দল থেকে বেরিয়ে আসার পক্ষে। আওয়ামী লীগ এতো দিন একলা চল নীতিতে চলেছে এই অবস্থায় দলটির সঙ্গে জোটে থাকা সম্ভব নয় বলে জাসদের ওই নেতাকর্মীরা মনে করেন। কেউ কেউ সর্বশেষ নির্বাচন অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকাকে সামনে নিয়ে আসছেন। আওয়ামী লীগের একক সিদ্ধান্ত ও ব্যর্থতার জন্য জোটের সবার ওপর দায় আসছে। জাসদের ওই নেতাদের মতে, গত নির্বাচনের পর থেকেই ১৪ দল হারিয়ে গেছে। আওয়ামী লীগ ওই জোটের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেনি। সর্বশেষ পরিস্থিতি বেগতিক দেখে জোট নেতাদের ডেকেছে। তবে দলের সভা করা বা এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা করার মতো কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে মনে করছেন তারা।  



এই জোটের আরেক শরিক ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের নেতারা জানান, এই জোট আগামীতে থাকবে কি, থাকবে না তা নিয়ে ন্যাপে এমন কি জোটের অন্য দলগুলোর মধ্যেও দ্বিমত আছে। আগামীতে এই জোট নিয়ে অগ্রসর হতে গেলে যে শর্তগুলোর ভিত্তিতে ১৪ দল গঠন হয়েছিল সে ব্যাপারে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ কী করেছে, কতটুকু ভূমিকা রেখেছিল সেই প্রশ্ন সামনে চলে আসবে। দুর্নীতির বিরুদ্ধে কী ভূমিকা নিয়েছিল, অসাম্প্রদায়িক রাজনীতির জন্য কী করেছে জোটে থাকার আগে এ বিষয়গুলো বিবেচনায় নিতে হবে।


নাম প্রকাশে অনিচ্ছুক ওয়ার্কার্স পার্টির এক নেতা এ বিষয়ে বলেন, আওয়ামী লীগ নিজের মতো করে চলেছে, সিদ্ধান্ত নিয়েছে, নিজের মতো করে সরকার চালিয়েছে। আওয়ামী লীগ অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক রাজনীতিকে আন্ডার মাইন্ড করেছে, অন্যদিকে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। এই অবস্থায় ওয়ার্কার্স পার্টির পক্ষে জোটে থাকা সম্ভব হবে না। 


আরও খবর




মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ

পত্নীতলায় পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ

পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির গণমিছিলের ডাক

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে প্রস্তুতি সভা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল