
শফিকুল স্টাফ রিপোর্টারঃগাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী রেওলা চিলনী শ্মশান দুর্গা মন্দির পরিদর্শন করেছেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজ্জাদ হোসেন।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান খান এবং বাড়িয়া ইউনিয়ন পরিষদের সকল মেম্বারবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে ছিলেন বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা ওসমান আলী, আলমগীর হোসেন ভূঁইয়া ও হাদিউজ্জামান মুনসুর। আরও উপস্থিত ছিলেন বাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুবেলসহ বাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং মন্দিরের সার্বিক খোঁজখবর নেন।
কার্ড ১০৪





























